ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

২৩ আগস্ট: ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি


২৩ আগস্ট: ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। এই ঘটনাগুলিই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

আজ ২৩ আগস্ট ২০২৬, রবিবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৩২৮ - ফ্রান্সের রাজা ষষ্ঠ ফিলিপ সিংহাসনে অভিষিক্ত হন।

আরও পড়ুন: ১৯ অক্টোবর: ইতিহাসের নানা দিকের উল্লেখযোগ্য ঘটনা

১৬১৭ - লন্ডনে প্রথম ওয়ানওয়ে রাস্তা চালু হয়।

১৭৯৯ - নেপোলিয়ন মিসর ত্যাগ করে ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করেন।

১৮২১ - মেক্সিকো স্বাধীনতা ঘোষণা করে।

১৮২৫ - বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন: ১৭ অক্টোবর: ইতিহাসে আলোচিত ঘটনার সংক্ষিপ্ত বিবরণ

১৮৩৩ - ব্রিটেন তার উপনিবেশগুলোতে ক্রীতদাস প্রথা বাতিল করে। ফলে ৭০ লাখ ক্রীতদাস মুক্ত হয়।

১৮৩৯ - ব্রিটেন চীনের কাছ থেকে হংকং দখল করে নেয়।

১৮৬৬ - প্রুশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে ঐতিহাসিক প্রাগ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৭৫ - বাংলার প্রথম অভিনেত্রী-নাট্যকার গোলাপের সুকুমারী দত্ত, সাহায্যার্থে তার রচিত ‘অপূর্ব্ব সতী’ মঞ্চস্থ হয়। এটিই বাংলার প্রথম ফিল্মী-সহায়তা অভিনয় রজনী।

আরও পড়ুন: ১৩ অক্টোবর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

১৯১৪ - জাপান জার্মানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯২১ - প্রথম ফয়সাল ইরাকের বাদশা পদে অভিষিক্ত হন।

১৯২৫ - বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।

১৯৩৯ - হিটলারের নেতৃত্বে নাৎসি জার্মানি এবং স্টালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি অ-আগ্রাসন চুক্তি স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন: ১২ অক্টোবর: ইতিহাসে এই দিনে আলোচিত ঘটনা

১৯৪২ - স্তালিনগ্রাদের ঐতিহাসিক যুদ্ধ শুরু হয়।

১৯৪৪ - রুমানিয়ার সামরিক শাসক উৎখাত।

১৯৬২ - বাংলাদেশে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়।

১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আইভরি কোস্ট।

আরও পড়ুন: ১০ অক্টোবর: ইতিহাসে এই দিনে আলোচিত ঘটনা

১৯৮৬ - পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য মস্কো ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯১ - “ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন” প্রতিষ্ঠিত হয়।

১৯৯১ - রুশ প্রজাতন্ত্রে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করেন।

১৯৯১ - সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রাসাদ ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং গর্বাচেভ পুনরায় ক্ষমতা ফিরে পান।

আরও পড়ুন: ৯ অক্টোবর: ইতিহাসের এই দিনে

২০০৭ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস নামে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সেনাবাহিনী ও পুলিশের আক্রমণের প্রতিবাদে এ দিনটি কালো দিবস হিসাবে চিহ্নিত করা হয়।

২০১৬ - ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কলকাতার রাজভবনে আকাশবাণী মৈত্রী চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

২০২৩ - ভারতের পাঠানো চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর পৃষ্ঠ স্পর্শ করে - এক ঐতিহাসিক মুহূর্ত এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা - ইসরো'র অন্যতম কৃতিত্ব।

১৭৪০ - রুশ সম্রাট ষষ্ঠ আইভান।

১৭৭৩ - জার্মান দার্শনিক জ্যাকব এফ ফ্রাইস।

১৮৬৪ - এলেফথেরিওস ভেনিজেলোস, গ্রিক আইনজীবী, আইনজ্ঞ, রাজনীতিবিদ ও ৯৩তম প্রধানমন্ত্রী। (মৃ. ১৯৩৬)

১৮৫২ - রাধাগোবিন্দ কর ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক। (মৃ.১৯/১২/১৯১৮)

১৯০৮ - আর্থার আদমভ, রুশ-ফরাসি নাট্যকার।

১৯১২ - জিন কেলি, একজন মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন অভিনেতা, নৃত্যশিল্পী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও নৃত্য-পরিচালক ছিলেন। (মৃ. ১৯৯৬)

১৯১৮ - আন্না মনি, ভারতীয় পদার্থবিদ ও আবহাওয়াবিদ। (মৃ.২০০১)

১৯২১ - কেনেথ অ্যারো, একজন মার্কিন অর্থনীতিবিদ। নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ২০১৭)

১৯২২ - নাজিক আল-মালাইকা, একজন ইরাকি কবি ছিলেন। (মৃ. ২০০৭)

১৯২৩ - এডগার কড, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।

১৯৩১ - হ্যামিলটন ওথানেল স্মিথ, নোবেলজয়ী মার্কিন অণুজীববিজ্ঞানী।

১৯৩৩ - রবার্ট কার্ল, আমেরিকান রসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ২০২২)

১৯৪৯ - শেলি লং, আমেরিকান অভিনেত্রী।

১৯৫৪ - হালিমা ইয়াকুব, সিঙ্গাপুরের একজন রাজনীতিবিদ।

১৯৬৮ - কৃষ্ণকুমার কুন্নথ, ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী, কে কে নামে সুপরিচিত। (মৃ.২০২২)

১৯৭৪ - কনস্টানটিন নভোসেলভ, একজন রুশ-ব্রিটিশ পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৭৮ - কোবি ব্রায়ান্ট, প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।

১৯৮০ - জোঅ্যান ফ্রোগ্যাট, একজন ইংরেজ অভিনেত্রী।

১৯৯৪ - অগাস্ট আমেস, কানাডিয়ান পর্নোগ্রাফিক অভিনেত্রী (মৃ. ২০১৭)

৬৩৪ - ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক [রা.].

১৩০৫ - উইলিয়াম ওয়ালেস, একজন নাইট ও স্কটল্যান্ড দেশপ্রেমিক। (জ. ১২৭০)

১৫৭৪ - আবু সুউদ এফেন্দি, একজন উসমানীয় হানাফি আলেম ও আইনবিদ। (জ. ১৪৯০)

১৮০৬ - চার্লস অগাস্টিন কুলম্ব, ফরাসি পদার্থবিজ্ঞানী।

১৮৮৬ - পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক এবং সমাজসেবক। (জ.১৮১৯)

১৯২৭ - সাদ জগলুল পাশা, মিশরের জাতীয় নেতা। (জ.১৮৫৯)

১৯৪৪ - দ্বিতীয় আবদুল মজিদ, সর্বশেষ উসমানীয় খলিফা।

১৯৭৫ - অমল হোম, বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক। (জ.১০/১১/১৮৯৩)

১৯৮২ - স্টানফোর্ড মুর, একজন মার্কিন প্রাণরসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (জ. ১৯১৩)

১৯৮৭ - সমর সেন, ভারতীয় বাঙালি কবি এবং সাংবাদিক। (জ.১০/১০/১৯১৬)

১৯৮৯ - আর. ডি. লাইং, ছিলেন স্কটিশ মনোচিকিৎসক। (জ. ১৯২৭)

১৯৯৭ - জন কেন্ড্রেও, একজন ইংরেজ প্রাণরসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (জ. ১৯১৭)

২০১৮ - কুলদীপ নায়ার, প্রথিতযশা প্রবীণ ভারতীয় সাংবাদিক। (জ.১৯২৩)

২০১৯ - অধ্যাপক মোজাফফর আহমদ, বাংলাদেশী রাজনীতিবিদ।

২০১৯ - কারী আব্দুল গণী, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও কারী।

২০২৩ - ইয়েভগেনি প্রিগোজিন, একজন রুশ অলিগার্ক এবং ভাড়াটে যোদ্ধাবাহিনীর প্রধান। (জ. ১৯৬১)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ সকাল থেকে দেশের যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১১ এম


আজ সকাল থেকে দেশের যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আজ রোববার (২৩ আগস্ট) সকালে নাটোরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে টানা ৬ ঘণ্টা।

সোর্স লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটার প্রয়োজনীয়তার কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নাটোর পবিস-২ এর আওতাধীন বাঘা জোনাল অফিসের আড়ানী উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইনের আশেপাশে গাছের ডালপালা কাটা হবে আজ। এই কার্যক্রমের জন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আড়ানী উপকেন্দ্রের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৩ আগস্ট রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১৩ এম


২৩ আগস্ট রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

রাজধানীতে বসবাসকারী লোকজনের প্রায় প্রতিদিনই নানা প্রয়োজনের কারণে কোনো না কোনো মার্কেট কিংবা শপিংমলে যেতে হয়। কিন্তু কখনও কখনও আপনি যখন সেখানে যান, তখন দেখেন যে ঐ এলাকার সব মার্কেট এবং দোকানপাট বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে কাজ তো হয়েই না, বরং সময় নষ্ট হয় এবং মনও খারাপ হয়ে যায়।

তাই ব্যস্ত এই শহরের মার্কেটে যেতে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি যে, রোববার (২৩ আগস্ট) কোন কোন মার্কেট এবং শপিংমল বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যে সব মার্কেটগুলোঃ

বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

বন্ধ থাকবে যে সব এলাকার দোকানপাটগুলোঃ

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ কোথায় কী?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১৬ এম


আজ কোথায় কী?

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।

রোববার (২৩ আগস্ট) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে তা দিনের শুরুতেই জানুন।

সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর হোটেল সারিনায় ‘অ্যাকুয়াকালচার নলেজ ডে-২০২৬’ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ডিএনসিসির স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোলের কাজের উদ্বোধন করার জন্য উপস্থিত থাকবেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বিকেল ৪টায় বরিশালের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রাথমিক শিক্ষার রূপান্তর ও কর্মপরিকল্পনা নিয়ে দিনব্যাপী কর্মশালা শেষ হলে সেখানে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অংশগ্রহণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২১০ রানে অলআউট অস্ট্রেলিয়া, শরিফুলের ৭ উইকেট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৪ এম


২১০ রানে অলআউট অস্ট্রেলিয়া, শরিফুলের ৭ উইকেট

ম্যাকাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ২১০ রানে অলআউট করেছে। এটি বাংলাদেশের জন্য একটি বিশেষ অর্জন, কারণ ফলে তারা ১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে।

এদিকে, শরিফুল ইসলাম টেস্টে কোন বাংলাদেশি পেসারের সেরা বোলিংয়ের কীর্তি স্থাপন করেছেন। এই বাঁহাতি পেসার ৪২ রান দিয়ে ৭ উইকেট তুলে নিয়েছেন। এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশের দলটি মাত্র ৬৪ রানে অলআউট হয়েছিল।

অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান নিয়ে। দিনের অষ্টম ওভারে শরিফুল স্বাগতিক দলের ব্যাটার ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে দেন।

গ্রিনের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন করেছিল বাংলাদেশ। আম্পায়ার কুমার ধর্মসেনা আউট না দিলে পরে বাংলাদেশ রিভিউ নেয়। শরিফুলের ইনসুইং ইয়র্কার গ্রিনের পায়ের আঙুলে সরাসরি আঘাত করে। এই ধাক্কায় গ্রিন ছিটকে পড়েন। বলটি ডিপ থার্ডের দিকে চলে গেলে অস্ট্রেলিয়া একটি লেগ বাই রান নেয়। তবে বাংলাদেশ রিভিউয়ে সফল হয়।

গ্রিন ১০৫ বলে ১০টি চারে ৬৭ রান করে আউট হন। এরপর নাথান লায়ন ও জশ হ্যাজেলউডের ২৪ রানের অংশীদারিত্ব ভেঙে বাংলাদেশের বোলাররা অস্ট্রেলিয়ার ইনিংস ২১০ রানে থামিয়ে দিতে সক্ষম হন। লায়ন ৬২ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩২ রান করে অপরাজিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%