ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

যাত্রীবাহী বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজন


যাত্রীবাহী বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজন

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগষ্ট) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ক্যান্টনমেন্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ চালকের নাম মজনু মিয়া। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়ড়া পাটাদহ গ্রামের জহুরুল আকন্দের ছেলে।

আরও পড়ুন: মাদারীপুরে খাবারের অভাবে লোকালয়ে ছড়িয়ে পড়ছে বানর, সংখ্যা কমছে

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে জামালপুর থেকে যাত্রা শুরু করা মালঞ্চ পরিবহনের যাত্রীবাহী বাস যখন টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল ক্যান্টনমেন্ট মোড় এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ফলে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক মজনু মিয়া নিহত হন।

এই ঘটনার প্রেক্ষিতে আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) এলাহী জানান, দুর্ঘটনাকবলিত মালঞ্চ এক্সপ্রেস বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন বুধবার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৩ এম


জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন বুধবার

আগামীকাল বুধবার (৫ আগস্ট) উদ্বোধন করা হবে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন।

রাজনীতিবিদরা বলছেন, এটি শুধুমাত্র একটি ভবন নয়, বরং লাখো মানুষের প্রতিরোধ, ত্যাগ এবং সংগ্রামের এক জীবন্ত স্মারক।

এদিকে, উদ্বোধনের পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

জাদুঘরে জুলাই গণ-অভ্যুত্থানের আলোকচিত্র, ভিডিও, দলিল-দস্তাবেজ, শহীদদের স্মৃতিচিহ্ন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী, গবেষক এবং ইতিহাস-আগ্রহীদের জন্য বিশেষ কর্মসূচি, গাইডেড ট্যুর এবং অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ইউএস ওপেনও খেলা হচ্ছে না রাদুকানুর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৪ এম


এবার ইউএস ওপেনও খেলা হচ্ছে না রাদুকানুর

একবারই গ্র্যান্ড স্লাম জিতেছেন এমা রাদুকানু। ক্যারিয়ারে তিনি আর কখনো কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালেও সুযোগ পাননি গ্রেট ব্রিটেনের টেনিস কন্যা।

সাফল্য পাওয়া সেই গ্র্যান্ড স্লামে এবারও খেলার কথা ছিল রাদুকানুর। কিন্তু চোট তাকে ইউএস ওপেন থেকে সরে যেতে বাধ্য করেছে। তাই এবার ফ্ল্যাশিং মিডোসে নামা হচ্ছে না ২০২১ ইউএস ওপেন জয়ীর।

রাদুকানুর ডান পায়ের নিচের অংশে সুক্ষ্ম চিড় ধরা পড়েছে। ২৩ বছর বয়সী তারকা নিজের মেডিক্যাল টিমের সঙ্গে সর্বশেষ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে উইম্বলডন থেকেও শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করেছিলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াল মাদ্রিদের দুই রত্নকে একসঙ্গে দলে ভেড়াল ইংলিশ ক্লাব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৬ এম


রিয়াল মাদ্রিদের দুই রত্নকে একসঙ্গে দলে ভেড়াল ইংলিশ ক্লাব

ট্রান্সফার উইন্ডোতে বড় চমক দেখালো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ থেকে একযোগে দুই প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার গনজালো গার্সিয়া ও সেজার পালাসিওসকে দলে ভিড়িয়েছে তারা।

দুই স্প্যানিশ তারকা ক্র্যাভেন কটেজে পাঁচ বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে যোগ দিয়েছেন।

২২ বছর বয়সী ফরোয়ার্ড গনজালো গার্সিয়ার জন্য ফুলহামকে প্রায় ৩৪ মিলিয়ন পাউন্ড গুনতে হয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে নতুন ফুলহাম ম্যানেজার আলভারো আরবেলোয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে গার্সিয়ার। তিনি পুরনো গুরুকে পেয়ে খুব উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ এবং এখানে আসতে পেরে দারুণ আনন্দিত। আমার ওপর আস্থা রাখার জন্য বোর্ড ও আরবেলোয়াকে ধন্যবাদ। নতুন মিশন শুরু করার জন্য মুখিয়ে আছি।’

গত মৌসুমে রিয়ালের সিনিয়র দলের হয়ে ৩৯ ম্যাচে মাঠে নেমে গার্সিয়া ৮টি গোল করেছেন। সেইসাথে স্পেনের জাতীয় দলের হয়ে তিনি অভিষেকও করেছেন। গত বছর অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপে যৌথভাবে শীর্ষ গোলদাতাও ছিলেন তিনি।

গার্সিয়ার পথ ধরেই ক্র্যাভেন কটেজে যোগ দিয়েছেন রিয়ালের ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার সেজার পালাসিওস। যদিও ২০৩১ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি হয়েছে, তবে ক্লাবের ইচ্ছা থাকলে দুজনেরই চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। পালাসিওসের রিয়ালের সিনিয়র দলের হয়ে বদলি খেলোয়াড় হিসেবে ৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সেইসাথে তিনি স্পেনের অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে খেলেছেন।

ফুলহাম এই নতুন মৌসুমে আক্রমণভাগে এ দুই স্প্যানিশ প্রতিভাকে এক ছাদের নিচে এনে বড় চমক দেখানোর বার্তা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৭ এম


৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে র‌্যাব ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র‌্যাব পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সংস্থাটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনতে তৎপর রয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের সদস্যরা জনসাধারণের জন্য নিরাপদ সমাজ ও দেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বক্তব্য দেবেন বলে জানা গেছে।

র‌্যাব জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সার্বিক ঝুঁকি পর্যালোচনা করে উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অনুষ্ঠানের নিরাপত্তা-সংক্রান্ত জারিকৃত আইনশৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নেও কাজ করছে র‌্যাব।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকা ভিত্তিক যোগাযোগ ব্যক্তি (কন্টাক্ট), ইনফর্মার ও সোর্স নিয়োগ করা হয়েছে।

এ ছাড়া ৪ আগস্ট দিবাগত রাতে অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‌্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে এবং স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠানস্থলে যাতায়াতের রুটে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

র‌্যাব আরো জানায়, সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি জেলায় গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভের নিরাপত্তায় যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে দিবসটির সাত দিন আগে থেকেই ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব ফোর্সেস বদ্ধপরিকর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%