০৮:১১ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্যতা সংক্রান্ত প্রস্তাবিত আইন সংবিধানের আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।
এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়টি নিয়ে আজ বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে এ দাবি জানান।
সিইসির সাথে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা নিয়ে যে অযোগ্যতার কথা বলা হচ্ছে, তা অবান্তর। যদি শিক্ষকদের জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য না করেন, তবে স্থানীয় সরকারের নির্বাচনে তাদের প্রার্থী হতে না দেওয়ার কারণ কী?"
আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও ঐক্যবদ্ধ কাজের আহ্বান রিজভীর
বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
জামায়াতের প্রতিনিধি দলে আরও ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।
বৈঠকের শেষে জামায়াতের প্রতিনিধি দল মোট নয়টি প্রস্তাব সম্বলিত একটি চিঠি সিইসির কাছে হস্তান্তর করেন।
আরও পড়ুন: ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী হয়েছে দাসত্বের সাংবাদিকতার কারণে: কাদের গনি চৌধুরী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন