ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ


যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ

যশোর, ২২ নভেম্বর, ২০২৬ : জেলা স্বেচ্ছাসেবক দল যশোরে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে, যা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকও।

আজ বিকেলে শহরের মণিহার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আরও পড়ুন: মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক

সমাবেশ শেষে বক্তারা অভিযোগ করেন, "ফ্যাসিস্ট শেখ হাসিনার গুণ্ডা বাহিনী গোপালগঞ্জে সাধারণ মানুষের বাড়িঘর ও থানায় লুটপাট করেছে, তিনজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।" বক্তারা আরও বলেন, "এভাবে মানুষের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ করে কিংবা ককটেল ফাটিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যাবে না।"

তারা উল্লেখ করেন, বিগত ১৭ বছর ধরে যশোরসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ত্রাস ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

বক্তারা অবিলম্বে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আটক করার জোর দাবি জানান। এসময় তারা পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

আরও পড়ুন: নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, জনগণকে সতর্ক থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, জনগণকে সতর্ক থাকার আহ্বান

ময়মনসিংহ, ২২ নভেম্বর ২০২৬ : আজ, জেলা পর্যায়ে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

আজ রোববার বিকালে, ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডে অবস্থিত বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়, যেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময়, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদুল আমিন খসরুর সভাপতিত্বে সদস্য সচিব সোহেল খান, যুগ্ম-আহবায়ক জসীম উদ্দিন জনি, সাবেক সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, রেজাউল করিম রবি, ফরহাদ হোসেন, নাফিজ ইমতিয়াজ রোমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচিতে, নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্লোগান দেন। নেতৃবৃন্দ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ দেশের জনগণকে সতর্ক থাকার আহবান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে আ.লীগ নেতা টিপু সুলতান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


নড়াইলে নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে আ.লীগ নেতা টিপু সুলতান গ্রেপ্তার

নাশকতা ও সহিংসতার মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা টিপু সুলতান (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নিজ এলাকা তুলারামপুর থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইলে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা একটি নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন টিপু সুলতান। ঘটনার পর থেকেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরের দিকে তুলারামপুর এলাকায় অভিযান চালিয়ে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, "নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।"

মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫
 রাজশাহী নগরীতে অনলাইন জুয়া ও পাঁচজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  এ সময় ৪৭২ গ্রাম গাঁজা, নগদ ৩ হাজার ১০০ টাকা ও অনলাইন জুয়ায় ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ৫পুলিম কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, শনিবার বিকাল ৫টার দিকে রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায় ডিবি ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) অভিযানে মোঃ হাবিবুর রহমান ওরফে লিটন (৪৫) গ্রেফতার করা হয়। তাঁর মোবাইল ফোনে অনলাইন জুয়া ও বেটিংয়ের তিনটি অ্যাপ, সিমকার্ড এবং বিকাশ-নগদ হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট নম্বর পাওয়া যায়। তাঁকে অনলাইন জুয়া পরিচালনাকারীদের অন্যতম দাবি করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এদিন সন্ধ্যা ৬টার দিকে ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় থেকে ২২০ গ্রাম গাঁজাসহ কামরুল হাসান (৪৭) এবং সন্ধ্যা ৭টার দিকে আইডি বাগানপাড়া থেকে ২৫২ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩ হাজার ১০০ টাকা সহ শাহ পরান (২৮) ও ইব্রাহিম আলী (৩৮) গ্রেফতার হয়। শাহ পরানের বিরুদ্ধে আগে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, ভোর ৫টার দিকে বর্ণালী মোড় থেকে গাঁজা ও ইয়াবা সেবন করে মাতলামির অভিযোগে শুভ ইসলাম জয় (২৪) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে। রবিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতকে ঘিরে চীন ও পাকিস্তানের নতুন কৌশল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


ভারতকে ঘিরে চীন ও পাকিস্তানের নতুন কৌশল

ভারতকে চাপের মধ্যে রাখতে বহুমুখী কৌশল গ্রহণ করছে চীন। একদিকে, গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ ও প্রযুক্তি সরবরাহে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে, অন্যদিকে সীমান্ত এলাকায় সামরিক চাপ বৃদ্ধি করছে বেইজিং।

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ককে আরও গভীর করার দিকে এগোচ্ছে দেশটি। এর ফলে ভারত বিভিন্ন দিক থেকে কোণঠাসা হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি বিশেষ কমিশনের বার্ষিক প্রতিবেদনে এমন সতর্কবার্তা উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের (ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন) ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে। ‘চীনের অন্য ফ্রন্ট: ভারত ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কৌশল’ শিরোনামের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এশিয়ায় চীনের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা রয়েছে এমন কয়েকটি শক্তির মধ্যে ভারত অন্যতম।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক জোটের বাইরে থেকেও ভারত চীনের সঙ্গে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় জনসংখ্যা, অর্থনীতি ও শিল্প সক্ষমতা রাখে। শক্তিশালী ভারত এশিয়ায় ক্ষমতার ভারসাম্য যুক্তরাষ্ট্রের পক্ষে রাখতে সহায়তা করতে পারে। একই সঙ্গে চীনের সরবরাহ ও উৎপাদন ব্যবস্থার বিকল্প হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে দেশটি।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, চীন বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছে। তাই বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে সক্রিয়ভাবে কাজ করছে বেইজিং।

মার্কিন কমিশনের মতে, ভারতকে চাপের মধ্যে রাখতে চীনের সবচেয়ে কার্যকর হাতিয়ার হচ্ছে অর্থনৈতিক নিয়ন্ত্রণ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ, প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞানের ওপর নিয়ন্ত্রণ কাজে লাগাচ্ছে বেইজিং। এর মাধ্যমে ভারতকে নিজস্ব শিল্প সক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে বাধার মুখে ফেলতে চাইছে চীন। পাশাপাশি ভারতের ওপর অর্থনৈতিক চাপ তৈরির জন্য প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ উপকরণ রপ্তানিতেও বিধিনিষেধ আরোপ করেছে দেশটি।

বিশ্লেষকদের মতে, শিল্প ও প্রযুক্তি খাতে চীনের ওপর ভারতের নির্ভরশীলতা কমানোর প্রচেষ্টা যত এগোবে, ততই দুই দেশের মধ্যে অর্থনৈতিক প্রতিযোগিতা বাড়তে পারে।

প্রতিবেদনে পাকিস্তানের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক নিয়েও সতর্ক করা হয়েছে। বিশেষ করে গত বছরের অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং পাকিস্তানের প্রতি দীর্ঘদিনের সমর্থন ভারতের জন্য দুই দিক থেকে সমন্বিত সামরিক হুমকির আশঙ্কা বাড়িয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের মে মাসের সংঘাত দেখিয়েছে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও সংকটের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগতভাবে শক্তিশালী করতে পারে চীন।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে জম্মু-কাশ্মীরের পেহেলগামে ২৬ জন বেসামরিক নাগরিক হত্যার ঘটনার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ অভিযান শুরু করে। ওই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করেছিল ভারত।

চলতি বছরের শুরুতে চীন প্রথমবারের মতো স্বীকার করে, অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানকে সরাসরি কারিগরি সহায়তা দিয়েছিল তারা। মার্কিন প্রতিবেদনে এ বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ও নৌ-বাণিজ্যের কৌশলগত প্রবেশপথগুলোতে প্রভাব বিস্তারের মাধ্যমে ভারতের আঞ্চলিক সুবিধা দুর্বল করতে চাইছে বেইজিং।

দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের আঞ্চলিক অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া চীনের বিপুল আর্থিক সক্ষমতা কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অবকাঠামো ও অর্থনৈতিক অংশীদারত্বের প্রস্তাব দেওয়া হচ্ছে। তুলনামূলক বিকল্পের অভাবে এসব দেশের অনেকেই চীনের অর্থায়ন ও বিনিয়োগের দিকে ঝুঁকছে।

মার্কিন কমিশনের আশঙ্কা, এভাবে অর্থনৈতিক, সামরিক ও কৌশলগত প্রভাব বাড়িয়ে দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থান দুর্বল করার সুযোগ তৈরি করছে চীন।

তথ্যসূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%