০৯:১০ পি.এম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তেহরানের শর্তগুলো মেনে নেয়, তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া ‘কঠিন হবে না’। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই নৌপথ বন্ধ থাকবে।
তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে আরাঘচি বলেন, ‘হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া কঠিন কিছু নয়। যুক্তরাষ্ট্রকে শুধু আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ইরানের যৌক্তিক শর্তগুলো মেনে নিতে হবে।’
তিনি আরও বলেন, ওয়াশিংটন যদি নিজেদের ‘ভুল স্বীকার করে আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করে’, তবে বর্তমান পরিস্থিতির সমাধান সম্ভব হবে।
আরও পড়ুন: ওমানের জাতীয় দিবসে জামায়াতের প্রতিনিধি দল, সুলতানকে আমিরের শুভেচ্ছাবার্তা
আরাঘচি অতীতের যুদ্ধগুলো থেকে শিক্ষা নিয়ে বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে ওই অঞ্চলের দেশগুলোকে। এ বিষয়ে আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে বলেও তিনি জানান।
তেহরানে কাতারের একটি প্রতিনিধিদলের সফর নিয়ে তাসনিমের এক প্রশ্নের জবাবে আরাঘচি বলেন, এ ধরনের সফর নিয়মিত কূটনৈতিক কর্মকাণ্ডের অংশ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীরা বিভিন্ন প্রস্তাব ও ধারণা নিয়ে নিয়মিত যাতায়াত করছেন।
তিনি বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট। ইরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি আলোচ্যসূচিতে নেই। আমরা সব সময় বলে এসেছি, আলোচনার জন্য যেমন প্রস্তুত, তেমনি নিজেদের রক্ষার জন্যও প্রস্তুত।’
আরাঘচি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে ‘সম্পূর্ণ অবৈধ’ বলে অভিহিত করেছেন। এ নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে বলেও তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন: বাংলাদেশ-নেপাল বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগে সহযোগিতা বাড়াতে চায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন