০৩:০৮ পি.এম
নাশকতা মামলার কারণে আইভি খাতুন নুপুরকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বুধবার দুপুরে বগুড়া সিটি করপোরেশন কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আইভি খাতুন বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শহরের শিববাটি এলাকার বাসিন্দা।
ওসি ইব্রাহীম বলেন, ‘নুপুরের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এছাড়া তিনি মোবাইল ফোনের মাধ্যমে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বড় বড় নেতাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। নুপুরের ফেসবুক আইডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার সম্পর্কিত অনেক পোস্ট রয়েছে। এসব বিষয় নিশ্চিত হয়ে আমরা তাকে গ্রেপ্তার করেছি।’
আরও পড়ুন: মৌলভীবাজারের পরিত্যক্ত বাড়ি এখন শামুকখোল পাখির অভয়াশ্রম
আইনি প্রক্রিয়ার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন