০৪:২২ পি.এম
সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাস থেকে শিশুদের জন্য নির্দিষ্ট স্কুল ড্রেস, জুতা এবং ব্যাগ সরবরাহ করা হবে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য দেন।
মন্ত্রী আশা প্রকাশ করেন, বৈচিত্র্য দূর করে অভিন্ন স্কুল ড্রেস বাস্তবায়ন হলে শিশুদের মধ্যে সমতা গড়ে উঠবে। তিনি উল্লেখ করেন, অতীতে সরকার শিশুদের স্কুলমুখী করার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করলেও, সেগুলো অনিয়ম ও দুর্নীতির কারণে সফলতা অর্জন করতে পারেনি।
আরও পড়ুন: ঢাকা কলেজ শিক্ষার্থীর পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ
এছাড়া, প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব আরোপ করেন জাহিদ হোসেন।
মন্ত্রী বলেন, "আজকের শিশুদের পর্যাপ্ত নৈতিক শিক্ষা দেয়া হলে ভবিষ্যৎ বাংলাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন কমে আসবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন