ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

মাদক পাচার চক্র দমনে সহযোগিতা নিয়ে চিলি-উরুগুয়ের আলোচনা


মাদক পাচার চক্র দমনে সহযোগিতা নিয়ে চিলি-উরুগুয়ের আলোচনা

সংঘবদ্ধ অপরাধ ও মাদক পাচার চক্রের বিরুদ্ধে লড়াই জোরদারের উপায় নিয়ে বুধবার বৈঠক করেছেন চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত এবং উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি। বৈঠকের এই ইস্যুটি ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে ডানপন্থী জনতাবাদী নেতাদের ক্ষমতায় যাওয়ার প্রচারের অন্যতম প্রধান বিষয় ছিল।

কাস্ত এবং ওরসি প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেছেন। তাদের এই বৈঠকের একদিন আগে তারা প্রতিবেশী প্যারাগুয়েতে অনুষ্ঠিত আঞ্চলিক বাণিজ্য জোট মার্কোসুরের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন।

মন্টেভিডিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। কাস্ত আশা প্রকাশ করেন যে, শক্তিশালী মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথভাবে মোকাবিলার লক্ষ্যে অপরাধ দমন বিষয়ক একটি চুক্তিতে চিলির সঙ্গে শিগগিরই উরুগুয়ে ও প্যারাগুয়ে যোগ দেবে।

আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা

ওরসির সঙ্গে দেওয়া যৌথ বিবৃতিতে কাস্ত বলেন, ‘সংঘবদ্ধ অপরাধকে একটি দেশ থেকে নির্মূল করা সম্ভব। তবে এই অভিশাপ দূর করতে হলে সব দেশের একই ধরণের আইন ও নীতিমালা থাকতে হবে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে কাস্ত গত ডিসেম্বরে চিলির প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হন। অপরাধ ও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি ছিল তার নির্বাচনী প্রচারের মূল বিষয়। তার দাবি, অবৈধ অভিবাসনের মাধ্যমে মাদক ও সন্ত্রাসী চক্র চিলিতে প্রবেশ করেছে। ল্যাটিন আমেরিকার সবচেয়ে সমৃদ্ধ দেশগুলোর একটি হলো চিলি।

গত এক দশকে চিলিতে প্রতি এক লাখ মানুষের বিপরীতে হত্যাকা-ের হার দ্বিগুণ হয়ে ৫ দশমিক ৪-এ পৌঁছেছে। উরুগুয়েতে এই হার প্রায় দ্বিগুণ বেশি।

আরও পড়ুন: মদিনায় হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপিনেত্রী মনির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির, সংযত হওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


বিএনপিনেত্রী মনির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির, সংযত হওয়ার আহ্বান

জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনির বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ প্রতিবেদনসহ, তিনি মনিকে গণ-অভ্যুত্থান নিয়ে বক্তব্য দেওয়ার সময় আরো বেশি সংযত হওয়ার আহ্বানও জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাকিব তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে বলেন, ‘প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সারথি হিসেবে কাজ করেছেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অবিস্মরণীয় ভূমিকা রয়েছে। কিন্তু গতকাল টক শোতে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।’

ছাত্রদল সভাপতি আরও বলেন, ‘আমরা জানি, আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। সুতরাং, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান সম্পর্কিত বক্তব্য দেওয়ার সময় আপনার আরও বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, এই প্রত্যাশা করি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও পানি বিতরণ করল ছাত্রদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও পানি বিতরণ করল ছাত্রদল

 আজ জেলার বাউফল উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং বিশুদ্ধ পানি বিতরণ করেছে ছাত্রদল।

আজ বৃহস্পতিবার উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য এ শিক্ষা সহায়তা কার্যক্রম চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল ফিরোজ, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়াজ খান, সাংগঠনিক সম্পাদক মারজান বিন জাহাঙ্গীর, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু জাফর, সহ-সভাপতি রিয়াজ, মদনপুরা ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক জিহাদ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, পরীক্ষার্থীদের স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার জন্য এবং তাদের প্রতি শুভকামনা জানাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হত্যার পর শাশুড়ির মৃত্যু আড়াল করতে পুত্রবধূর ভিন্ন কৌশল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


হত্যার পর শাশুড়ির মৃত্যু আড়াল করতে পুত্রবধূর ভিন্ন কৌশল

ঢাকার আশুলিয়ার শিমুলিয়া এলাকায় শাশুড়িকে গলা টিপে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে লাশ দাফনের ঘটনায় পুত্রবধূকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার (৩০ জুন) আশুলিয়ার থানার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সখিনা বেগম (৬০) শিমুলিয়ার পাড়াগ্রাম এলাকার মো. মনছের আলীর স্ত্রী। গ্রেপ্তারকৃত পুত্রবধূ ডাক্তার মুক্তা আক্তার (২২) গাজীপুরে কালিয়াকৈর থানার আশাপুর গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে শাশুড়ি-বৌয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মুক্তা আক্তার শাশুড়িকে গলাটিপে ধরলে ধস্তাধস্তির এক পর্যায়ে শাশুড়ি অজ্ঞান হয়ে পড়েন। এরপর বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করে স্বামীকে ভুল ব্যাখ্যা দিয়ে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পর মরদেহ বাড়িতে এনে স্বাভাবিকভাবে দাফন কাজ সম্পন্ন করা হয়।

ঘটনার পরের দিন মৃত্যুর বিষয়টি সন্দেহ হলে, নিহতের ছেলে ঘটনার বিষয় সবাইকে বলে। পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানালে, পুলিশ পুত্রবধূ মুক্তাকে থানায় নিয়ে যায়। আজ দুপুরে গ্রেপ্তার মুক্তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী

সারা দেশের মতো বরিশাল শিক্ষা বোর্ডের অধীনেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। ২০২৬ সালের ২ জুলাই, বরিশালে মোট ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বাংলা প্রথম পত্রের মধ্যদিয়ে পরীক্ষা শুরু হয়েছে। বরিশাল শিক্ষাবোর্ডের অধীন ৬০ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে ২৮ হাজার ৩০ জন ছাত্র এবং ৩২ হাজার ৪০৬ জন ছাত্রী রয়েছেন।

এবছর প্রথম বারের মত অভিন্ন প্রশ্নপত্রে সবগুলো শিক্ষা বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, যদি প্রস্তুতি ভালো থাকে, তাহলে অভিন্ন প্রশ্নপত্রে কোন সমস্যা থাকার কথা নয়।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইউনুস আলি সিদ্দীকি বাসস’কে জানিয়েছেন, প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং প্রশাসন কাজ করছে। পরীক্ষার জন্য ২১ টি ভিজিলেন্স টিম কাজ করছে।

বরিশালে মোট ১৪২ টি কেন্দ্রে ৩৫০ টি কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%