ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফিফার নতুন আন্তর্জাতিক বিরতির বিরুদ্ধে ইউরোপের ফুটবল সংস্থাগুলোর ক্ষোভ


ফিফার নতুন আন্তর্জাতিক বিরতির বিরুদ্ধে ইউরোপের ফুটবল সংস্থাগুলোর ক্ষোভ

ইউরোপের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো ফিফার নতুন তিন সপ্তাহের আন্তর্জাতিক বিরতির বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেছে। এই নতুন নিয়মের ফলে ফুটবলারদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে, ইনজুরির সমস্যা দেখা দিচ্ছে এবং সংস্থাগুলো অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই তারা এই নিয়ম বাতিল করে পূর্বের দুই সপ্তাহের বিরতির সূচিতে ফিরে যাওয়ার জন্য জোরালো দাবি জানাচ্ছে। ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিরা এই নতুন ক্যালেন্ডারকে ‘একটি বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, গত বৃহস্পতিবার বার্লিনে অনুষ্ঠিত ইউরোপীয় ফুটবল সংস্থাগুলোর সভায় এই নতুন সূচির বিরুদ্ধে প্রায় সর্বসম্মত ক্ষোভ প্রকাশ করা হয়।

সভায় ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারপারসন ডেবি হিউইট এবং প্রধান নির্বাহী মার্ক বুলিংহামসহ একাধিক শীর্ষ কর্মকর্তা ফিফার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।

আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপে আজ মুখোমুখি হচ্ছে কে-কার

আগে ১১ দিনের বিরতিতে আন্তর্জাতিক ম্যাচগুলো শেষ হলেও, বর্তমান নিয়মে তিন সপ্তাহে টানা ৪টি ‘নেশনস লিগ’ ম্যাচ খেলতে হচ্ছে। প্রীতি ম্যাচের তুলনায় এই ম্যাচগুলোর তীব্রতা অনেক বেশি এবং খেলোয়াড় পরিবর্তনের সুযোগও কম। এর ফলে কিলিয়ান এমবাপ্পে, কোডি গাকপো, আলেকজান্ডার ইসাক এবং অ্যালেক্স স্কটের মতো বিশ্বসেরা তারকারা ইতিমধ্যে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন।

বড় দেশগুলোর শক্তিশালী স্কোয়াড এবং বিকল্প খেলোয়াড় থাকলেও, ছোট দেশগুলোর খেলোয়াড় সংখ্যা সীমিত। ফলে তারা তারকাদের বিশ্রাম দেওয়ার সুযোগ পাচ্ছে না। এর ফলে বড় দেশগুলো প্রতিযোগিতামূলক বাড়তি সুবিধা পাচ্ছে, যা ‘ইউরো ২০২৮’-এর গ্রুপ নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে।

সাধারণত আন্তর্জাতিক ম্যাচগুলো থেকে ফুটবল অ্যাসোসিয়েশনগুলো বড় অঙ্কের তহবিল সংগ্রহ করে। কিন্তু এত অল্প সময়ের ব্যবধানে নিজেদের মাঠে দুটি ম্যাচের টিকিট বিক্রি এবং বিপণন করা বাণিজ্যিকভাবে কঠিন হয়ে পড়েছে বলে অনেক ফেডারেশন অভিযোগ করেছে।

ফিফা মূলত খেলোয়াড়দের ভ্রমণ কমানো এবং দীর্ঘমেয়াদি বিশ্রামের কথা ভেবে এই বিরতি তৈরি করেছিল। তবে বাস্তবে তা খেলোয়াড়দের কল্যাণ করার চেয়ে উল্টো ঝুঁকি ও ক্ষতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ফুটবল অ্যাসোসিয়েশনগুলো জানিয়েছে, ফুটবলারদের ক্যারিয়ার রক্ষায় যেকোনো মূল্যে আগের পাঁচ দফার দুই সপ্তাহের বিরতির নিয়মে ফিরা জরুরি।

আরও পড়ুন: মিরপুর টেস্টের একাদশে নেই মুশফিক, ইনজুরির কারণে বাদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় অসহায় মায়ের দায়িত্ব নিল বিএনপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০২ পি.এম


পাবনায় অসহায় মায়ের দায়িত্ব নিল বিএনপি

পাবনার সাঁথিয়া উপজেলার অসহায় মা মুন্নি খাতুনের পাশে দাঁড়িয়েছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান। তিনি ঘোষণা করেছেন যে, ওই মায়ের ভরণপোষণ ও চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব তিনি নেবেন। পাশাপাশি মুন্নি খাতুনকে আর্থিক সহায়তাও প্রদান করেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সাঁথিয়া পৌরসদরের মুন্নি খাতুনের বোনের বাড়িতে গিয়ে ডা. আহমেদ মোস্তফা নোমান তার ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানান। তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সদস্যসচিব হিসেবে চিকিৎসকের দায়িত্ব পালন করছেন।

এর আগে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মা ও ছেলের ভরণপোষণ-সংক্রান্ত শুনানির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মায়ের দায়িত্ব নিতে ছেলের অনীহার বিষয়টি উঠে আসলে তা অনেকের দৃষ্টি আকর্ষণ করে। ভিডিওটি দেখে আবেগাপ্লুত হয়ে অসহায় ওই মায়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন আহমেদ মোস্তফা নোমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্নি খাতুনের ছেলে সাগর হোসেন পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশ হিসেবে কর্মরত। ইউএনও সেলিম আহমেদ ছেলেকে মায়ের সঙ্গে থাকার জন্য বারবার বোঝানোর চেষ্টা করেন। তবে সাগর মাকে নিজের সঙ্গে রাখতে রাজি হননি। এ সময় ইউএনও সেলিম আহমেদ বিষয়টি সমাধানের জন্য সাগরকে কয়েক দিন সময় বেঁধে দেন বলে জানা গেছে।

বিএনপি নেতা আহমেদ মোস্তফা নোমান বলেন, "অসহায় এই মায়ের দুর্দশার কথা পত্র পত্রিকায় দেখার পর নিজেকে আর ঠিক রাখতে পারিনি। একজন মা জীবনের শেষ সময়ে এসে এমন অসহায় অবস্থায় থাকবেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই তার পাশে দাঁড়ানোর তাগিদ থেকেই ছুটে এসেছি। দায়িত্ববোধ থেকেই তার ভরণপোষণের দায়িত্ব নিয়েছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার গুণগত মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি ভিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


শিক্ষার গুণগত মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি ভিসি

শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে আউটকাম বেজড এডুকেশন (OBE / ওবিই) কারিকুলামের সঠিক বাস্তবায়ন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

শনিবার (১০ অক্টোবর) বাউবির গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে ‘Teaching and Assessment in OBE Curriculum’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

উপাচার্য উল্লেখ করেন, প্রচলিত পরীক্ষা ও সনদনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে OBE কারিকুলাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর সফল বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এই উদ্যোগ অন্যান্য বিভাগের জন্যও অনুকরণীয় হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

এ সময় ড. কালাম সরকার বলেন, OBE কারিকুলামের সফল বাস্তবায়নে অভিজ্ঞ শিক্ষকদের দক্ষতা কাজে লাগানো প্রয়োজন। পাঠদান ও মূল্যায়নের সীমাবদ্ধতা দূর করে শিক্ষার মানোন্নয়নে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেন।

এই কর্মশালায় ইতিহাস বিভাগের অধ্যাপক ও রিসোর্স পারসন ড. মোহাম্মদ আবুল কাওসার OBE কারিকুলামের গুরুত্ব, বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এতে ইতিহাস বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি বিএনপি নেতাদের

আন্তর্জাতিক ডেস্ক

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি বিএনপি নেতাদের

আসন্ন জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রদানের ক্ষেত্রে বিএনপির দুঃসময়ে যারা দলের পাশে ছিলেন, সেই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানিয়েছেন জগদল ইউনিয়ন বিএনপির নেতারা।
জগদল ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক বলেন, “আগামী জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা ত্যাগী নেতাদের মধ্য থেকে দলীয় সমর্থন প্রত্যাশা করি। যারা দীর্ঘদিন দলের জন্য শ্রম দিয়েছেন এবং দুঃসময়ে পাশে ছিলেন, তাঁদের মধ্য থেকেই যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন করা উচিত।”
জগদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তুহিন রানা শামীম বলেন, “দলের দুর্দিনে যারা পাশে ছিলেন, দল তাঁদের মূল্যায়ন করা উচিত। কারণ, দুঃসময়ে যারা দলের সঙ্গে সক্রিয়ভাবে ছিলেন, তাঁরাই দলের নিবেদিত কর্মী হিসেবে পরিচিত।”
তিনি আরও বলেন, “যারা একসময় বিশ্বাস করতেন আওয়ামী লীগ সরকার ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, তাঁদের কেউ কেউ বিএনপির দুঃসময়ে আওয়ামী লীগের সঙ্গে যোগ দিয়েছিলেন বলে আমাদের অভিযোগ রয়েছে। এখন তাঁদের আবার দলের নেতৃত্বে আসার বিষয়টি বিবেচনার ক্ষেত্রে অতীতের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে ৫০ (পঞ্চাশ) লিটার চোলাইমদ সহ ০৪ জন আসামী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

বুলবুল আহম্মেদ বুলু নওগাঁ প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে ৫০ (পঞ্চাশ) লিটার চোলাইমদ সহ ০৪ জন আসামী গ্রেফতার

অদ্য ইং ১০/১০/২৬ খ্রিঃ তারিখ পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম ৫নং পাড়ইল ইউনিয়নের কাটাপুকুর গ্রামের একটি বসতবাড়ীতে সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে ৫০(পঞ্চাশ) লিটার চোলাইমদসহ ০৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত আসামীগনের নাম ১। সুনীল মুর্মু (৪৫), পিতা- মৃত রুপাই মুর্মু, ২। শ্রী গোপাল মতি(৪০), পিতা- মৃত মারাং মুর্মু, উভয় সাং- কাটাপুকুর, থানা- নিয়ামতপুর ,জেলা- নওগাঁ, ৩। গৌরাঙ্গ মাহালী(৪২), পিতা- মৃত অনিল মাহালী, ৪। শ্রী লিটন মাহালি(৩৫), পিতা- মৃত বিদেশী মাহালী, উভয় সাং- হলাসপুর, থানা- নাচোল, জেলা- চাপাইনবাবগঞ্জ বলিয়া জিজ্ঞাসাবাদে জানা যায়।

ধৃত আসামীগনদেরকে জিজ্ঞাসাবাদে তারা পরষ্পর যোগসাজসে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ তৈরি ও বিক্রয় করার কথা স্বীকার করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%