ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষার গুণগত মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি ভিসি


শিক্ষার গুণগত মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি ভিসি

শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে আউটকাম বেজড এডুকেশন (OBE / ওবিই) কারিকুলামের সঠিক বাস্তবায়ন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

শনিবার (১০ অক্টোবর) বাউবির গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে ‘Teaching and Assessment in OBE Curriculum’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

উপাচার্য উল্লেখ করেন, প্রচলিত পরীক্ষা ও সনদনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে OBE কারিকুলাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর সফল বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এই উদ্যোগ অন্যান্য বিভাগের জন্যও অনুকরণীয় হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন: জাবিতে মুক্তিযোদ্ধা মানিকের স্মরণে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

এ সময় ড. কালাম সরকার বলেন, OBE কারিকুলামের সফল বাস্তবায়নে অভিজ্ঞ শিক্ষকদের দক্ষতা কাজে লাগানো প্রয়োজন। পাঠদান ও মূল্যায়নের সীমাবদ্ধতা দূর করে শিক্ষার মানোন্নয়নে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেন।

এই কর্মশালায় ইতিহাস বিভাগের অধ্যাপক ও রিসোর্স পারসন ড. মোহাম্মদ আবুল কাওসার OBE কারিকুলামের গুরুত্ব, বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এতে ইতিহাস বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: চুয়েটে ৩৬ দিন পর বুধবার থেকে ক্লাস শুরু, বিভাগের প্রধানরা নিশ্চিত নন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি বিএনপি নেতাদের

আন্তর্জাতিক ডেস্ক

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি বিএনপি নেতাদের

আসন্ন জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রদানের ক্ষেত্রে বিএনপির দুঃসময়ে যারা দলের পাশে ছিলেন, সেই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানিয়েছেন জগদল ইউনিয়ন বিএনপির নেতারা।
জগদল ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক বলেন, “আগামী জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা ত্যাগী নেতাদের মধ্য থেকে দলীয় সমর্থন প্রত্যাশা করি। যারা দীর্ঘদিন দলের জন্য শ্রম দিয়েছেন এবং দুঃসময়ে পাশে ছিলেন, তাঁদের মধ্য থেকেই যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন করা উচিত।”
জগদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তুহিন রানা শামীম বলেন, “দলের দুর্দিনে যারা পাশে ছিলেন, দল তাঁদের মূল্যায়ন করা উচিত। কারণ, দুঃসময়ে যারা দলের সঙ্গে সক্রিয়ভাবে ছিলেন, তাঁরাই দলের নিবেদিত কর্মী হিসেবে পরিচিত।”
তিনি আরও বলেন, “যারা একসময় বিশ্বাস করতেন আওয়ামী লীগ সরকার ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, তাঁদের কেউ কেউ বিএনপির দুঃসময়ে আওয়ামী লীগের সঙ্গে যোগ দিয়েছিলেন বলে আমাদের অভিযোগ রয়েছে। এখন তাঁদের আবার দলের নেতৃত্বে আসার বিষয়টি বিবেচনার ক্ষেত্রে অতীতের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে ৫০ (পঞ্চাশ) লিটার চোলাইমদ সহ ০৪ জন আসামী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

বুলবুল আহম্মেদ বুলু নওগাঁ প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে ৫০ (পঞ্চাশ) লিটার চোলাইমদ সহ ০৪ জন আসামী গ্রেফতার

অদ্য ইং ১০/১০/২৬ খ্রিঃ তারিখ পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম ৫নং পাড়ইল ইউনিয়নের কাটাপুকুর গ্রামের একটি বসতবাড়ীতে সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে ৫০(পঞ্চাশ) লিটার চোলাইমদসহ ০৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত আসামীগনের নাম ১। সুনীল মুর্মু (৪৫), পিতা- মৃত রুপাই মুর্মু, ২। শ্রী গোপাল মতি(৪০), পিতা- মৃত মারাং মুর্মু, উভয় সাং- কাটাপুকুর, থানা- নিয়ামতপুর ,জেলা- নওগাঁ, ৩। গৌরাঙ্গ মাহালী(৪২), পিতা- মৃত অনিল মাহালী, ৪। শ্রী লিটন মাহালি(৩৫), পিতা- মৃত বিদেশী মাহালী, উভয় সাং- হলাসপুর, থানা- নাচোল, জেলা- চাপাইনবাবগঞ্জ বলিয়া জিজ্ঞাসাবাদে জানা যায়।

ধৃত আসামীগনদেরকে জিজ্ঞাসাবাদে তারা পরষ্পর যোগসাজসে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ তৈরি ও বিক্রয় করার কথা স্বীকার করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী স্বাস্থ্য সুরক্ষায় ২৫০ মিলিয়ন ইউরো ঋণের বিষয়ে জার্মানিতে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


নারী স্বাস্থ্য সুরক্ষায় ২৫০ মিলিয়ন ইউরো ঋণের বিষয়ে জার্মানিতে বৈঠক

বাংলাদেশের প্রতিনিধি দল জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেলথ সামিটে (ডব্লিউএইচএস) ২০২৬-এ আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছে। বৈঠকে আলোচনা হয়েছে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবিত ঋণের আওতায় বাংলাদেশে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’ চালুর বিষয়ে।

এই তথ্য শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বার্লিনের চ্যারিটে ক্যাম্পাসে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

বৈঠকে স্বাস্থ্য খাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে প্রসূতি মৃত্যুহার হ্রাস এবং ইউনিয়ন পর্যায়ে সার্বক্ষণিক (২৪/৭) জরুরি প্রসূতি সেবা পৌঁছানোর জন্য আধুনিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি উল্লেখযোগ্য। নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার কার্যকর উদ্যোগ গ্রহণের কথাও উঠে আসে। জেলা হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল পেশেন্ট ট্র্যাকিং ব্যবস্থা চালু করার বিষয়েও আলোচনা হয়।

এই স্বাস্থ্য খাতের যুগান্তকারী উদ্যোগে প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা প্রদান করছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), বার্লিনের চ্যারিটে বিশ্ববিদ্যালয় এবং বার্লিন ইনস্টিটিউট অব হেলথ (বিআইএইচ)।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বৈঠকে বলেন, "বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারী ও মেয়েদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে এই আন্তর্জাতিক অংশীদারত্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় কেক কেটে শ্রমিক নেতা আবু হানিফ মিয়ার ৩৭তম জন্মদিন উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


ভালুকায় কেক কেটে শ্রমিক নেতা আবু হানিফ মিয়ার ৩৭তম জন্মদিন উদযাপন

ময়মনসিংহের ভালুকায় আনন্দঘন পরিবেশে কেক কেটে উপজেলা শ্রমিক নেতা ও উপজেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মিয়ার ৩৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মাইক্রোস্টেন অফিস কার্যালয়ে এ জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেক কাটেন আবু হানিফ মিয়া। এ সময় পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আবু হানিফ মিয়া ভালুকা উপজেলার শ্রমিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।তিনি উপজেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর জন্মদিন উপলক্ষে সহকর্মী,শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানান এবং তাঁর আগামী দিনের পথচলা আরও সুন্দর ও সফল হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মো. সুজন,পৌর শ্রমিক দলের সভাপতি মাহবুব মোল্লা,উপজেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল হাকিমুল হাসান সুমন,উপজেলা মিশুক,ট্যাক্সিকার ও সিএনজি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সুমন পাঠান,পৌর যুবদলের সম্মানিত সদস্য সজীব আহমেদ, উপজেলা শ্রমিক নেতা আসাদুজ্জামান আসাদ এবং স্বেচ্ছাসেবক দল নেতা মামুন মিয়া।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী,সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। তাঁরা আবু হানিফ মিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন,আবু হানিফ মিয়া ভবিষ্যতেও শ্রমিকদের অধিকার,কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে ইতিবাচক ভূমিকা পালন করবেন।একই সঙ্গে তাঁর ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তাঁরা।
কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপনের এ আয়োজন শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%