ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করব: স্বরাষ্ট্রমন্ত্রী


জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করব: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদ যেভাবে নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই এটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

বিএনপির নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এই সংবিধান সংশোধন কমিটিতে সবার বক্তব্য শুনছি, কারণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্যই এটি করা হচ্ছে। যেভাবে নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, সেটি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা এটি বহুবার উল্লেখ করেছি।’

তিনি আরও বলেন, ‘যদি কেউ দাবি করে যে নোট অব ডিসেন্ট বেঁধে রেখে বাস্তবায়ন করতে হবে; সে ক্ষেত্রে আমরা নেই। ঐকমত্য সেখানে হয়নি। ঐকমত্যে সবাই স্বাক্ষর করেছে। এটি একটি জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে। আমরা সেই জুলাই জাতীয় সনদ অবশ্যই যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবে বাস্তবায়ন করব।’

আরও পড়ুন: নাচোলে নারী নেত্রী মরিয়ম বেগমের হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, শুধুমাত্র জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করলেই সংবিধান সংশোধনের অন্যান্য বিষয়গুলো বাদ পড়ে যেতে পারে। তাই সংবিধান সংশোধনের ক্ষেত্রে আরো বিষয় বিবেচনা করা হবে।

তিনি বলেন, ‘এখানে আরো অনেক বিষয় সংশোধনের মধ্যে আনতে হবে। আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে রয়েছে, বিভিন্ন জনতার মধ্যে রয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে আরো কিছু বক্তব্য আসতে পারে। সেগুলো আমরা ধারণ করে একটি বিল পার্লামেন্টে উপস্থাপনের জন্য রিপোর্ট প্রদান করব।’

এদিকে বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করে কমিটি। এতে শহীদের মা-বাবা, ভাইসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মোট ৬৩ জন অংশগ্রহণ করেন।

শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি এবং তাদের সাংবিধানিক সুরক্ষার দাবি জানিয়েছেন বলে জানান কমিটির সভাপতি। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের সংশ্লিষ্ট বিষয়গুলো সংবিধানের উপযুক্ত জায়গায় ধারণ করার প্রস্তাবও এসেছে।

আরও পড়ুন: অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের কার্যদিবস ২৫ অক্টোবর

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষার জন্য আইন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের জন্য সাংবিধানিক সুরক্ষা সংবিধানের নির্দিষ্ট জায়গায় ধারণ করা হবে।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে দায়ীদের বিচার দ্রুত করার দাবিও এসেছে বলে জানান তিনি। মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার ত্বরান্বিত করতে সরকার আন্তরিক বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও প্রচারে নিষেধাজ্ঞা, নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও প্রচারে নিষেধাজ্ঞা, নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা এবং সংবেদনশীল স্থাপনাগুলোর সুরক্ষার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বন্দর কর্তৃপক্ষ। এখন থেকে, কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া বন্দরের কোনো ছবি বা ভিডিও ধারণ করা এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা নিষিদ্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার, বন্দর সচিব রেফায়েত হামিমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার এবং এটি জাতীয় অর্থনীতি, আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। বন্দরের নিরাপত্তা, সংবেদনশীল অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা সরাসরি জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত। রাষ্ট্রের নিরাপত্তা এবং স্বার্থসংশ্লিষ্ট সংবেদনশীল স্থান, তথ্য, নকশা বা ছবি অনুমোদন ছাড়া ধারণ, প্রকাশ বা প্রচার করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

এতে আরো উল্লেখ করা হয়েছে যে, কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, মূলধারার গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা, সংরক্ষিত এলাকা, নজরদারি সক্ষমতা, স্থাপনার বিন্যাস (লেআউট) অথবা অপারেশনাল তথ্য প্রকাশ বা প্রচার করা সম্পূর্ণ আইনবিরোধী।

বন্দর কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে যে, অনুমোদন ছাড়া এ ধরনের সংবেদনশীল তথ্য প্রকাশ বা প্রচারের ফলে যদি বন্দরের নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন, নিরাপত্তা বিধিমালা এবং বন্দর কর্তৃপক্ষের নিজস্ব বিধি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিজের ওপর বাসের ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


ব্রিজের ওপর বাসের ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বংশাই নদীর ওপর ব্রিজ। সন্ধ্যার ব্যস্ত সময়ে চলছিল যানবাহন। এরই মধ্যে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী হুমায়ুন কবির (৩৫)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর পৌরসভার বংশাই নদীর ওপর নির্মিত ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের মির্জাবাড়ী এলাকার সামছুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় হুমায়ুন কবির মোটরসাইকেল নিয়ে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) দুলাল নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর ব্রিজে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে স্থানীয়দের অভিযোগ, ব্রিজসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও চালকদের দায়িত্বশীলতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


দিরাইয়ে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

দিরাই এলাকায় কথিত পতিতালয়, মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।

✊ পাঁচ দফা দাবি

১. দিরাই এলাকায় বিদ্যমান সকল পতিতালয়, মাদক ও অসামাজিক কার্যকলাপের স্থান অবিলম্বে উচ্ছেদ করতে হবে এবং এদের পেছনে থাকা কালো হাতকে ভেঙে দিতে হবে। এ বিষয়ে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. বিনার বাড়িতে কথিত পতিতালয় পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং অভিযোগকারীসহ দুইজন নারী ও দুইজন পুরুষ—এদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।

৩. আটক ব্যক্তিদের থানায় না নিয়ে রাস্তায় ছেড়ে দেওয়ার অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার শাহআলমকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

৪. কোনো বৈধ নোটিশ বা আইনানুগ প্রক্রিয়া ছাড়া আমাদের সদস্যদের বাড়িতে তল্লাশি, প্রবেশ ও হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

৫. রণিবৈদ্য কর্তৃক আমাদের সংগঠনের কয়েকজন সদস্যের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ২
রাজশাহীতে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে এক ব্যক্তিকে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো: নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকার সুলতানা (৩৯) ও তেরখাদিয়া ডাবতলা এলাকার মোঃ আসলাম আলী (৫৫)।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান।
মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, প্রায় দুই মাস আগে মনোয়ার হোসেন মানুর সঙ্গে মোবাইল ফোনে সুলতানার পরিচয় হয়। গত রোববার বিকালে সুলতানা তাকে ডিঙ্গাডোবা ব্যাংক কলোনীর ভাড়া বাসায় দাওয়াত দেন। সেখানে যাওয়ার পর আগে থেকে অবস্থান করা কয়েকজন ব্যক্তি দরজা বন্ধ করে তাকে আটকে রাখেন বলে অভিযোগ করা হয়েছে। তাদের মধ্যে দুজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন।
পরে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ভয়ভীতি ও মারধর করা হয়। পরে পরিবারের সদস্যদের ফোন করে টাকা আনতে বাধ্য করা হয়। নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৬ হাজার ৭০০ টাকা পাঠানো হলে ২৬ হাজার ৩০০ টাকা উত্তোলন করা হয় এবং আরও টাকা দাবি করে ভুক্তভোগীর কাছ থেকে ১০০ টাকা মূল্যমানের তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।
মামলার তদন্তে সোমবার বিকালে ওই বাসায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ তাদের কাছ থেকে ১লাখ ৩৪ হাজার টাকা, তিনটি স্ট্যাম্প ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।#
 

 

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%