ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রিজের ওপর বাসের ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর


ব্রিজের ওপর বাসের ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বংশাই নদীর ওপর ব্রিজ। সন্ধ্যার ব্যস্ত সময়ে চলছিল যানবাহন। এরই মধ্যে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী হুমায়ুন কবির (৩৫)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর পৌরসভার বংশাই নদীর ওপর নির্মিত ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের মির্জাবাড়ী এলাকার সামছুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় হুমায়ুন কবির মোটরসাইকেল নিয়ে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) দুলাল নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর ব্রিজে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে স্থানীয়দের অভিযোগ, ব্রিজসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও চালকদের দায়িত্বশীলতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


দিরাইয়ে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

দিরাই এলাকায় কথিত পতিতালয়, মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।

✊ পাঁচ দফা দাবি

১. দিরাই এলাকায় বিদ্যমান সকল পতিতালয়, মাদক ও অসামাজিক কার্যকলাপের স্থান অবিলম্বে উচ্ছেদ করতে হবে এবং এদের পেছনে থাকা কালো হাতকে ভেঙে দিতে হবে। এ বিষয়ে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. বিনার বাড়িতে কথিত পতিতালয় পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং অভিযোগকারীসহ দুইজন নারী ও দুইজন পুরুষ—এদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।

৩. আটক ব্যক্তিদের থানায় না নিয়ে রাস্তায় ছেড়ে দেওয়ার অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার শাহআলমকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

৪. কোনো বৈধ নোটিশ বা আইনানুগ প্রক্রিয়া ছাড়া আমাদের সদস্যদের বাড়িতে তল্লাশি, প্রবেশ ও হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

৫. রণিবৈদ্য কর্তৃক আমাদের সংগঠনের কয়েকজন সদস্যের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ২
রাজশাহীতে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে এক ব্যক্তিকে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো: নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকার সুলতানা (৩৯) ও তেরখাদিয়া ডাবতলা এলাকার মোঃ আসলাম আলী (৫৫)।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান।
মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, প্রায় দুই মাস আগে মনোয়ার হোসেন মানুর সঙ্গে মোবাইল ফোনে সুলতানার পরিচয় হয়। গত রোববার বিকালে সুলতানা তাকে ডিঙ্গাডোবা ব্যাংক কলোনীর ভাড়া বাসায় দাওয়াত দেন। সেখানে যাওয়ার পর আগে থেকে অবস্থান করা কয়েকজন ব্যক্তি দরজা বন্ধ করে তাকে আটকে রাখেন বলে অভিযোগ করা হয়েছে। তাদের মধ্যে দুজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন।
পরে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ভয়ভীতি ও মারধর করা হয়। পরে পরিবারের সদস্যদের ফোন করে টাকা আনতে বাধ্য করা হয়। নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৬ হাজার ৭০০ টাকা পাঠানো হলে ২৬ হাজার ৩০০ টাকা উত্তোলন করা হয় এবং আরও টাকা দাবি করে ভুক্তভোগীর কাছ থেকে ১০০ টাকা মূল্যমানের তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।
মামলার তদন্তে সোমবার বিকালে ওই বাসায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ তাদের কাছ থেকে ১লাখ ৩৪ হাজার টাকা, তিনটি স্ট্যাম্প ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।#
 

 

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের আলোকে আনসার সদস্যদের ২৮ দিনের অ্যাডভান্স প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের আলোকে আনসার সদস্যদের ২৮ দিনের অ্যাডভান্স প্রশিক্ষণ শুরু

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের আলোকে উপজেলা ও থানা আনসার সদস্যদের সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে ২৮ দিনব্যাপী ‘উপজেলা/থানা আনসার অ্যাডভান্স প্রশিক্ষণ-২০২৬’ শুরু হয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রম আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি) পরিচালিত ‘ট্রেনিং অব ফোর্সেস আন্ডার পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’ শীর্ষক পাইলট প্রজেক্টের আওতায় গত ৪ অক্টোবর থেকে আনসার ব্যাটালিয়নের দুটি প্রশিক্ষণ কেন্দ্রে চলছে।

পাইলট প্রজেক্টের প্রথম পর্বে গাজীপুরের সফিপুর আনসার ব্যাটালিয়ন (২৭ বিএন) এবং পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন (৩১ বিএন)-এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মোট ২০০ সদস্য, যারা উপজেলা ও থানা আনসারের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, তারা প্রথম পর্বের প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। অতি দ্রুত আরও আটটি আনসার ব্যাটালিয়নে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের উদ্যোগে উপজেলা ও থানা আনসার কোম্পানির স্বেচ্ছাসেবী সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশিক্ষিত, দক্ষ এবং সংকট মোকাবিলায় সক্ষম জনশক্তি গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য।

ব্যাটালিয়ন অধিনায়কের তত্ত্বাবধানে এবং আর্মড ফোর্সেস ডিভিশনের সার্বিক দিকনির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণের অংশ হিসেবে সদস্যদের ফায়ারিংয়ের মৌলিক বিষয়, নিশানা গ্রহণের সাধারণ নীতি এবং ফায়ারিং নিরাপত্তা সম্পর্কে বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এছাড়া, পদাতিক বাহিনীর সাধারণ পরিচিতি, পদাতিক কোম্পানির সাংগঠনিক কাঠামো এবং রণক্ষেত্রে আত্মরক্ষার কৌশল হিসেবে ছদ্মবেশ, গোপনীয়তা ও আড় ব্যবহারের নিয়ম সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণও প্রদান করা হচ্ছে।

পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের আলোকে উপজেলা ও থানা আনসার সদস্যদের প্রয়োজনীয় সামরিক জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর মাধ্যমে দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করে তোলাই এই প্রশিক্ষণ কার্যক্রমের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টরা আশা করছেন, এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালনে আনসার সদস্যদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিচ্চি রাজাকে পালাতে সহায়তা: দুই পুলিশসহ তিনজনের ৪ দিনের রিমান্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


পিচ্চি রাজাকে পালাতে সহায়তা: দুই পুলিশসহ তিনজনের ৪ দিনের রিমান্ড

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যান থেকে শীর্ষ মাদক কারবারি ও ২৫ মামলার আসামি রাজা, যিনি ‘পিচ্চি রাজা’ নামে পরিচিত, পালাতে সহায়তা করার অভিযোগে গ্রেফতার হওয়া দুই পুলিশ সদস্যসহ তিন আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) গাজীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক জুবায়ের রশিদ শুনানি শেষে এই রিমান্ড আদেশ প্রদান করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, গাজীপুর পুলিশের স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার, প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন এবং পলাতক পিচ্চি রাজার বোন তাসলিমা।

এ বিষয়ে নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী জানান, মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। গতকাল সোমবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের ঢাকার আদালতে হাজিরা শেষে ফিরিয়ে নেওয়ার পথে পিচ্চি রাজা কৌশলে পালিয়ে যান। প্রাথমিক এজাহারে বাইমাইল এলাকায় টয়লেট করানোর কথা বলে আসামির পালানোর ঘটনা উল্লেখ করা হলেও, পুলিশের তদন্তে ভিন্ন তথ্য উঠে আসে। তদন্তে জানা যায়, ঢাকার তাঁতীবাজার এলাকায় এসআই প্রবীর কুমার নিজে প্রিজন ভ্যানের তালা খুলে পিচ্চি রাজাকে একটি অপেক্ষমাণ প্রাইভেটকারে তুলে দেন এবং পরবর্তীতে বাইমাইল এলাকায় আসামির পালিয়ে যাওয়ার অসত্য ঘটনা সাজান।

চাঞ্চল্যকর এই ঘটনার সত্যতা পাওয়ার পর দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই প্রবীর কুমার ও চালক কামাল হোসেনসহ পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার নেপথ্যে অন্য কারও সংশ্রব আছে কি না এবং পলাতক পিচ্চি রাজাকে গ্রেফতারে তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%