০১:১৫ পি.এম
ভারতীয় টিভি সিরিয়ালের ছোটপর্দার জনপ্রিয় জুটি বিক্রম চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায় আবারও বড়পর্দায় ফিরে আসছেন। তাদের নতুন সিনেমার নাম হলো 'রাজকন্যা'।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ইচ্ছে নদী’ এবং 'শহরের উষ্ণতম দিনে' এ জুটি একসঙ্গে কাজ করেছেন। এবার তারা নতুন সিনেমা ‘রাজকন্যা’ নিয়ে হাজির হচ্ছেন। সিনেমাটি পরিচালনা করছেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সিনেমাটির প্রথম পর্যায়ের শুটিং সম্পন্ন হয়েছে।
রোমান্টিক এই সিনেমার গল্পটি স্কুলজীবন থেকে শুরু করে কলেজ এবং পরিণত বয়সে পৌঁছানোর একটি দীর্ঘ সফরকে তুলে ধরেছে। সিনেমাটিতে ‘দিব্য’ চরিত্রে অভিনয় করবেন বিক্রম এবং ‘সোমদত্তা’ চরিত্রে শোলাঙ্কি উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: আট বছর পর ফিরেই অস্কারে ‘পসিবল লাভ’, কী আছে এই সিনেমায়?
সিনেমাটি প্রসঙ্গে বিক্রম বলেন,
এটি প্রেমের এবং বন্ধুত্বের গল্প। স্কুল, কলেজ এবং তিরিশোর্ধ্ব— এই তিনটি আলাদা সময়ের গল্পকে কেন্দ্র করে নির্মিত। যে ধরনের প্রেমের গল্প আমরা বড় হয়ে দেখে এসেছি, সেই আবেগ এবং আন্তরিকতাকে ‘রাজকন্যা’য় ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। একটি ছোট শহরের প্রেমের গল্পের যে অনুভূতি থাকা উচিত, সেটাই এই ছবির মূল সুর।
তিনি আরও বলেন,
সিনেমায় তিনটি আলাদা টাইমলাইন উপস্থাপন করা হবে। যেখানে স্কুলের সপ্তম ও অষ্টম শ্রেণির বয়সের চরিত্রগুলোতে অপেক্ষাকৃত কমবয়সি অভিনেতারা অভিনয় করবেন। আর কলেজ ও পরিণত বয়সের দুটি চরিত্রে আমি অভিনয় করছি। ফলে দুটি আলাদা লুক তৈরি করতেই হচ্ছে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা ও বোমা হামলার হুমকি উপেক্ষা করে মঞ্চে দিলজিৎ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন