ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে আরামকোর মুনাফা ৪৪ শতাংশ বেড়েছে


মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে আরামকোর মুনাফা ৪৪ শতাংশ বেড়েছে

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ : মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলস্বরূপ জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বের অন্যতম বৃহৎ তেল কোম্পানি সৌদি আরামকোর মুনাফায় একটি উল্লেখযোগ্য উল্লম্ফন ঘটেছে।

বর্তমান বছরের দ্বিতীয় প্রান্তকে (এপ্রিল-জুন) কোম্পানিটির নিট মুনাফা পেছনের বছর একই সময়ে তুলনায় ৪৪ শতাংশ বেড়েছে, যা প্রতিফলিত হচ্ছে তাদের কার্যক্রমের সফলতার।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুসারে, সৌদি আরামকো মঙ্গলবার জানায় যে, এপ্রিল থেকে জুন পর্যন্ত এই তিন মাসে তাদের নিট আয় হয়েছে ১২২ দশমিক ৬ বিলিয়ন সৌদি রিয়াল, যা প্রায় ৩২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের সমান। গত বছরের একই সময়ে তাদের আয় ছিল ৮৫ বিলিয়ন সৌদি রিয়াল।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং সৌদি অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তি হিসেবে আরামকো জানায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধের জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টির ফলস্বরূপ তাদের কার্যক্রমকে স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।

কোমপানির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন এইচ. নাসের এক বিবৃতিতে উল্লেখ করেছেন, ‘হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহে নজিরবিহীন বাধার সৃষ্টি হলেও আমরা ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি।’

তিনি আরও বলেছেন, আরামকোর শক্তিশালী অবকাঠামো, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, পূর্ব-পশ্চিম পাইপলাইন, তেল সংরক্ষণ সুবিধা এবং রপ্তানি টার্মিনালের মতো কৌশলগত সম্পদগুলো এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিশেষ কিছু খরচ ও এককালীন বিষয় বাদ দিলে, দ্বিতীয় প্রান্তিকে আরামকোর সমন্বিত নিট আয় দাঁড়িয়েছে ১২৫ দশমিক ১ বিলিয়ন সৌদি রিয়াল। যা ১২ জন বিশ্লেষকের ১১৬.৯ বিলিয়ন রিয়ালের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে, পূর্বাভাসে বলা হয়েছিল ১১৬ দশমিক ৯ বিলিয়ন সৌদি রিয়াল।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

আরামকোর মুনাফা বৃদ্ধির খবর তখন সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে যুদ্ধের কারণে তেলের ঘাটতিকে কাজে লাগিয়ে বড় তেল কোম্পানিগুলো ‘অতিরিক্ত অর্থ আয় করছে’।

যুক্তরাষ্ট্রের এক্সনমোবিল ও শেভরনের মতো বড় তেল কোম্পানিগুলোও সাম্প্রতিক সময়ে বিপুল মুনাফার তথ্য প্রকাশ করেছে। ট্রাম্প বলেন, ‘আমি এটি পছন্দ করি না। তারা অতিরিক্ত অর্থ উপার্জন করছে। সরবরাহ সংকটের কারণে তারা অনেক বেশি লাভ করছে।’

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগের সময়ে।

সৌদি আরব তাদের বিশাল পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে বিকল্প পথে তেল পরিবহন অব্যাহত রাখতে পারায় দেশটির অর্থনীতি শক্ত অবস্থানে রয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল লোহিত সাগর উপকূলের রপ্তানি টার্মিনালগুলোতে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

রিয়াদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জাদওয়া ইনভেস্টমেন্ট জানায়, সৌদি আরবের তেল উৎপাদন জানুয়ারিতে প্রতিদিন ১০ দশমিক ১ মিলিয়ন ব্যারেল থেকে কমে এপ্রিলের শুরুতে প্রায় ৬ মিলিয়ন ব্যারেলে নেমে আসে। তবে পরে জুন মাসে তা বেড়ে ৭ দশমিক ১ মিলিয়ন ব্যারেলে পৌঁছায়।

আরামকো জানিয়েছে, অঞ্চলজুড়ে চলমান অনিশ্চয়তার কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে, যদিও বিক্রির পরিমাণ সঙ্কুচিত হয়েছে। তবে আগের প্রান্তিকের তুলনায় কোম্পানির তেল পরিশোধন খাতে মুনাফার হারও বৃদ্ধি পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র গরমে জাপানের তামা জুলজিক্যাল পার্কে তিন সিংহের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


তীব্র গরমে জাপানের তামা জুলজিক্যাল পার্কে তিন সিংহের মৃত্যু

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ : জাপানের টোকিওর তামা জুলজিক্যাল পার্কে সন্দেহভাজন হিটস্ট্রোকে তিনটি সিংহের মৃত্যু ঘটেছে। উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার কারণে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত আক্রান্ত আরও কয়েকটি সিংহ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

মঙ্গলবার পার্কের এক মুখপাত্র জানান, প্রচণ্ড আর্দ্র আবহাওয়ার ফলে বড় আকারের প্রাণীগুলো চরম কষ্টে রয়েছে। খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে এসেছে।

জাপান অতীত বছরগুলোতে ইতিহাসের সবচেয়ে উষ্ণ গ্রীষ্মের সম্মুখীন হয়েছিল। চলতি বছরেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা নতুনভাবে ‘অসহনীয় গরমের দিন’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, জুলাইয়ের মাঝামাঝি থেকে তামা জুলজিক্যাল পার্কের ১৬টি সিংহের মধ্যে ১০টির মধ্যে ক্ষুধামন্দা ও কর্মক্ষমতা হ্রাসের মতো উপসর্গ দেখা দিয়েছে। পরে দেখা যায়, তিনটি সিংহ মারা গেছে।

কর্তৃপক্ষ জানায়, একটি সিংহী মঙ্গলবার, আরেকটি শুক্রবার এবং তৃতীয়টি রোববার মারা যায়।

চিড়িয়াখানার এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘আমাদের পশুচিকিৎসকের মতে, পানিশূন্যতা ও একাধিক অঙ্গ বিকল হওয়ার লক্ষণ দেখা যাওয়ায় মৃত্যুর কারণ হিটস্ট্রোক বলে ধারণা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘সাধারণভাবে মনে করা হয় সিংহ গরম সহ্য করতে পারে। তবে জাপানের গ্রীষ্মকালীন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সাম্প্রতিক বছরগুলোতে চিড়িয়াখানার কর্মীরা নানা ধরনের ব্যবস্থা জোরদার করেছেন। আফ্রিকার শুষ্ক গরমের তুলনায় জাপানের গরমের সঙ্গে রয়েছে অতিরিক্ত আর্দ্রতা, যা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করে।’

তিনি আরও বলেন, জুলাইয়ের শেষ দিকে বর্ষা শেষ হওয়ার পর এবার হঠাৎ করেই তীব্র গরম শুরু হয়েছে।

তাপ মোকাবিলায় চিড়িয়াখানায় পানি ছিটানো হচ্ছে, বায়ু চলাচল উন্নত করা হচ্ছে এবং নির্দিষ্ট স্থানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করার মতো ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। বর্তমানে আরও কয়েকটি সিংহের চিকিৎসা চলছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত এক সপ্তাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ১৮ হাজার ৬০০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে ৪৫ জন হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত ঘোষণা করা হয়।

জাপানে প্রতিবছর গরমজনিত কারণে প্রায় ১ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যাকে অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে দেশের সরকার।

বিজ্ঞানীরা বলেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে চরম তাপপ্রবাহের ঘটনা আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে।

জাপানে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় ২০২৫ সালের ৫ আগস্ট। ওই দিন টোকিওর উত্তরে অবস্থিত ইসেসাকি শহরে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

তীব্র গরমের কারণে সাম্প্রতিক বছরগুলোতে জাপানের কর্তৃপক্ষ বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করেছে। এর মধ্যে নাগোয়ার ওয়ার্ল্ড কসপ্লে সামিট-এর মতো বড় অনুষ্ঠানও রয়েছে, যার সর্বশেষ গ্রীষ্মকালীন আয়োজন গত সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর চসিক মেয়রের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর চসিক মেয়রের

চট্টগ্রাম, ৪ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে, টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য খাল পুনরুদ্ধার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (৪ আগস্ট) নগরীর চকবাজার ফুলতলা এলাকার রসুলবাগ (চাক্তাই) খাল পরিদর্শনকালে তিনি চলমান খনন, পরিচ্ছন্নতা ও উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। এ সময় তিনি খালের পানিপ্রবাহ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে মেয়র মন্তব্য করেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং জলাবদ্ধতামুক্ত নগরীতে রূপান্তর করতে খালগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, খাল শুধুমাত্র পানি নিষ্কাশনের মাধ্যম নয়, এটি নগরীর পরিবেশগত ভারসাম্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খালগুলোর প্রবাহ সচল রাখাই আমাদের অঙ্গীকার।

তিনি আরও জানান, রসুলবাগ খালে চলমান খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক রয়েছে। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বশীলতার সঙ্গে কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট ঠিকাদারদের তিনি প্রশংসা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগেই টেকসই সমাধান: স্থানীয় সরকারমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগেই টেকসই সমাধান: স্থানীয় সরকারমন্ত্রী

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬: দূষণ নিয়ন্ত্রণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ টেকসই সমাধান নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও অন্যান্য দূষণরোধে আয়োজিত মন্ত্রী পর্যায়ের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম অংশ নেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমানে পরিবেশ দূষণ দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে রয়েছে। নগরায়ন, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নদী ও জলাশয়ে বর্জ্য নিক্ষেপ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে পরিবেশের ওপর। এসব সমস্যা মোকাবিলায় বিচ্ছিন্ন উদ্যোগ নয়, বরং সমন্বিত ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজন।

মন্ত্রী আরোও বলেন, পরিবেশ রক্ষায় শুধুমাত্র সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; জনগণের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলাও সমান গুরুত্বের দাবি রাখে। বিশেষ করে ক্ষতিকর পলিথিন ব্যাগের ব্যবহার কমানো এবং বিকল্প পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

সভায় সম্মানিত অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী পরিবেশ সংরক্ষণে তাঁর মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং চলমান কার্যক্রম তুলে ধরে বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় তৈরির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দিতে হবে।

মতবিনিময় সভায় পানি দূষণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, নদ-নদী সংরক্ষণ এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, দুই সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

সভায় বক্তারা বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পানি ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই পরিবেশ নিশ্চিত করার জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয়কে আরো শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ বিস্তারে আগ্রহ নেই, তবে সীমান্ত রক্ষায় প্রস্তুত ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


যুদ্ধ বিস্তারে আগ্রহ নেই, তবে সীমান্ত রক্ষায় প্রস্তুত ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান কোনোভাবেই চলমান সংঘাতকে আরও বিস্তৃত করতে চায় না। তবে দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান সবসময় প্রস্তুত রয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির (আইআরআইবি) উদ্ধৃতি দিয়ে আজ মঙ্গলবার (৪ আগস্ট) এ তথ্য জানানো হয়।

‘ফ্যামিলি মেডিসিন অ্যান্ড রেফারেল সিস্টেম ন্যাশনাল প্ল্যান’-এর দ্বিতীয় ধাপ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পেজেশকিয়ান বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ শক্তি ও জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা জরুরি।

তিনি জানান, ‘এই পরিস্থিতিতে আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে শত্রুপক্ষ লোভ করতে না পারে, অনুপ্রবেশের সুযোগ না পায় এবং আমাদের সামাজিক ঐক্যকে বিভক্ত বা ধ্বংস করতে না পারে।’

পেজেশকিয়ান আরও বলেন, ইরান শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিলেও দেশের নিরাপত্তা এবং সীমান্ত রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না। একই সঙ্গে তিনি জাতীয় সংহতি বজায় রেখে দেশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সবশেষ হুঁশিয়ারির প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট এই বার্তা দেন। ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। তিনি হুঁশিয়ার করেছেন, একটি সমঝোতায় পৌঁছানোর জন্য এটাই তেহরানের ‘শেষ সুযোগ’। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে এখনই চুক্তিতে পৌঁছানো উচিত।

তবে ট্রাম্পের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না। বরং হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী নিরাপদ করিডোর তৈরির বিষয়ে অগ্রগতি হয়েছে।

এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ ‘কঠোরভাবে কার্যকর’ করছে। মার্কিন বাহিনীর দাবি, এখন পর্যন্ত ৪৪টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে, দুটি জাহাজ অচল করা হয়েছে এবং আরও দুটি জাহাজে উঠে তল্লাশি চালানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%