০২:৪৩ পি.এম
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিয়амত উল্লাহ ভূঁইয়া, যিনি জাহের আলভী নামে পরিচিত, আত্মসমর্পণ করেছেন। স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তিনি আত্মসমর্পণ করেন।
এ বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে নিহত ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে মামলা করেছেন।
ঘটনার পর পুলিশ আলামত সংগ্রহ করে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। মামলায় অভিযোগ করা হয় যে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হন’।
আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ
এ মামলার প্রায় ৪ মাস পর আলভী আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) আত্মসমর্পণের পর ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীনের আদালতে তার পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিন আবেদন করেন। আদালত সূত্রে জানা যায়, পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদের উপস্থিতিতে এ ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত জাহের আলভীর পক্ষ থেকে আদালতে বলা হয়, তিনি ঘটনার দিন কাজের সূত্রে বিদেশে অবস্থান করছিলেন। স্ত্রীর মৃত্যুর সঙ্গে কোনোভাবে তিনি জড়িত নন। তার স্ত্রীর আত্মহত্যার পেছনে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অতিরিক্ত এবং ভিত্তিহীন।
আবদনের সময় আদালতে আরও বলা হয়, এ দম্পতির একটি শিশু সন্তান রয়েছে এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি।
প্রসঙ্গত, ইকরার মৃত্যুর পর আলভী আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত দেশে ফিরে আসেন এবং আত্মসমর্পণ করেন। তার আত্মসমর্পণের আগে অভিনেতার মা নাসরিন সুলতানা একই মামলায় আত্মসমর্পণ করে জামিন নেন।
আরও পড়ুন: নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন