ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নাসিরুদ্দিন পাটোয়ারীর নাম শুনলে একটু বাটপার বাটপার ভাব চলে আসে- ছাত্রদল নেতা হিমেল


নাসিরুদ্দিন পাটোয়ারীর নাম শুনলে একটু বাটপার বাটপার ভাব চলে আসে- ছাত্রদল নেতা হিমেল

মাদারীপুরের রাজৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিমেল আল ইমরানের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

রাজৈর বাসস্ট্যান্ড থেকে বের হওয়া আনন্দ র‍্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হিমেল আল ইমরান। তিনি বলেন, রাজৈরে অনেকে বিএনপির পরিচয় দিলেও দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে তাদের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। বিষয়টি তাকে কষ্ট দিয়েছে। তাই নেতাকর্মী ও কর্মী-সমর্থকদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আয়োজনের কথা জানান তিনি।

আরও পড়ুন: ‎রাঙামাটিতে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি করলেন বাবা

বক্তব্যের একপর্যায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারীকে নিয়ে মন্তব্য করেন হিমেল আল ইমরান। তিনি বলেন, “নাসিরুদ্দিন পাটোয়ারীর নাম শুনলে একটু বাটপার বাটপার ভাব চলে আসে।” তার এ মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাইদুল আকন, রাজৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সোহেল মাতুব্বর ও যুগ্ম আহ্বায়ক আজিজুল, রাজৈর পৌর ছাত্রদলের সদস্যসচিব সোহাগ সরদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন কাজী।

এ ছাড়া ছাত্রদল নেতা রিজবী আহমেদ সবুজ, মেহেদী হাসান অনিক, ছাব্বির বেপারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজৈর উপজেলা জুড়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আনন্দ র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

আরও পড়ুন: তিন প্রতিবন্ধীকে নিয়ে অসহায় ফয়সালের পরিবার, এক আয়ে চলে আটজনের সংসার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

এতে বলা হয়েছে, অন্যথায় ২০ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

আদেশ অনুযায়ী, এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, কিশোরগঞ্জ কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন কে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মাহিন ফরাজীকে বরিশাল গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার তানজিনা চৌধুরীকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আরিফ রাইয়ানকে চট্টগ্রামের পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, গাইবান্ধা বি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামকে গাজীপুর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও বরিশাল গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনসার উদ্দীনকে বরিশাল বিএমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীন বরণে ব্যতিক্রমী উদ্যোগ বিএইউএসটি এআইএস বিভাগের

আন্তর্জাতিক ডেস্ক

সোহেল, বেরোবি

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


নবীন বরণে ব্যতিক্রমী উদ্যোগ বিএইউএসটি এআইএস বিভাগের

 

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ব্যতিক্রমী ও সৃজনশীল আয়োজন করেছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর-এর একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ। নবীন বরণ উপলক্ষে সেমিনার, ফুলেল শুভেচ্ছা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিএইউএসটি একাউন্টিং ক্লাব-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহ্ আলম। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারমিন আক্তার মিতু, এসিএ, ম্যানেজার, ইন্টার্নাল অডিট ডিপার্টমেন্ট, ব্র্যাক, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইএস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম।

সেমিনারে “ফ্রম একাউন্টিং এডুকেশন টু প্রফেশনাল এক্সেলেন্সঃ অপরচুনিটিজ, স্কিলস অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ” শীর্ষক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে একাউন্টিং শিক্ষার্থীদের পেশাগত জীবনে সফলতার জন্য প্রয়োজনীয় দক্ষতা, কর্মক্ষেত্রের সুযোগ, ক্যারিয়ার পরিকল্পনা এবং একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়।

সেমিনার শেষে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ শামীম রেজা, পিএইচডি (অবঃ), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, পিবিজিএম (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, বিজিওএম, পিএসসি (অবঃ), ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহ্ আলম সহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।

নবীন বরণকে আরও অর্থবহ ও পরিবেশবান্ধব করতে গত ৬ সেপ্টেম্বর বিএইউএসটি ক্যাম্পাসে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি নিজ হাতে একটি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এআইএস বিভাগের ৫৫ জন নবীন শিক্ষার্থীর প্রত্যেকে একটি করে বৃক্ষ রোপণ করেন।

শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, ক্যাম্পাস সবুজায়ন এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের বার্তা তুলে ধরা হয়। নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনাকে স্মরণীয় করে রাখার পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীলতার চর্চা গড়ে তোলাই ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। বৃক্ষরোপণ কর্মসূচিটি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর স্পন্সরে অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, নবীন শিক্ষার্থীদের শুধু আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়াই নয়; বরং তাদের মধ্যে পেশাগত দক্ষতা, ক্যারিয়ার সচেতনতা, নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সংরক্ষণের মানসিকতা গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সেমিনার, নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণের সমন্বয়ে আয়োজিত এ ব্যতিক্রমী উদ্যোগ নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনাকে আনন্দময়, শিক্ষণীয় ও স্মরণীয় করে তোলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবারের মতো দেশের ৮টি বিভাগে হবে রাবির ভর্তি পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


প্রথমবারের মতো দেশের ৮টি বিভাগে হবে রাবির ভর্তি পরীক্ষা

রাজশাহী, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : প্রথমবারের মতো দেশের ৮টি বিভাগে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা। এবারই প্রথম আঞ্চলিক কেন্দ্র হিসেবে বরিশালেও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে। 

আজ মঙ্গলবার সকালে রাবি’র উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ প্রস্তাব আনা হয়েছে। 

রাবি’র জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক কামরুজ্জামান বাসসকে বলেন, ভর্তি উপকমিটির প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট এ সাত শহরে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। তবে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ বিভাগেও ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টা বিবেচনা করেছে ভর্তি উপকমিটি। আজ ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় এ বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু করার সুপারিশ করেছে ভর্তি উপকমিটি। ৮ জানুয়ারি (২০২৭) ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে ভর্তি উপকমিটি প্রস্তাব করেছে। এটা সম্ভাব্য তারিখ। ১২ থেকে ২৭ নভেম্বর আবেদন শুরু করার প্রস্তাব করেছে ভর্তি উপকমিটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩০৬ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩০৬ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানগুলোতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ডিএমপির ট্রাফিক বিভাগ মোট ২৩০৬টি মামলা দায়ের করেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় এবং এসব মামলা রুজু করে।

ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ২৪টি মোটরসাইকেলসহ মোট ১১৩টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮টি বাস, ২২টি ট্রাক, ১৯টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৯৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৭টি বাস ও ৪টি ট্রাকসহ মোট ৩২২টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৮টি বাস, ২৭টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি সহ মোট ৪১৫টি মামলা রুজু হয়েছে।

এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭টি বাস, ১৩টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১৯৫টি মোটরসাইকেলসহ মোট ৪০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩টি বাস, ১৯টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১৯৯টি মোটরসাইকেলসহ মোট ৪৬৮টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৭টি বাস, ২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা রুজু হয়েছে। অভিযান চলাকালীন মোট ৪৯৮টি গাড়ি ডাম্পিং এবং ৩৩৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%