ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মোবাইল অপারেটরদের কলড্রপ কমানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী


মোবাইল অপারেটরদের কলড্রপ কমানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম মোবাইল অপারেটরদের কলড্রপ কমানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ডাটা প্যাকেজের দাম ও মেয়াদ নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে।

বুধবার (১৯ আগস্ট) টেলিকম অপারেটর রবি আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন।

টেলিযোগাযোগ মন্ত্রী মোবাইল অপারেটরগুলোকে শহরে নজর না দিয়ে গ্রামেও নেটওয়ার্ক শক্তিশালী করার নির্দেশ দেন। এর মাধ্যমে গ্রামের মানুষও উপকৃত হবে।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

অনুষ্ঠানে কলড্রপ নিয়ে ভোগান্তির অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এসময় ৩-৫ হাজার টাকার মধ্যে সাধারণ মানুষের হাতে স্মার্টফোন তুলে দিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান মো. এমদাদ উল বারী জানান, ২০২৯ সালের মধ্যে দেশে টুজি সেবা বন্ধ করা হচ্ছে না।

কথা বলতে গিয়ে হুটহাট কল কেটে যাওয়া, ইন্টারনেটের ধীরগতি এবং অজান্তে ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু হওয়াসহ মোবাইল সেবা নিয়ে গ্রাহকদের দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। বিটিআরসির তথ্য অনুযায়ী, গত সাড়ে ৫ বছরে অপারেটরদের বিরুদ্ধে ৬৬ হাজার ৭০৫ টি অভিযোগ নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা পড়েছে।

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ‘নতুন কুড়ি স্পোর্টস’ রেজিস্ট্রেশনে জেলার শীর্ষে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে ব্যাপক সাড়া

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


কাউখালীতে ‘নতুন কুড়ি স্পোর্টস’ রেজিস্ট্রেশনে জেলার শীর্ষে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে ব্যাপক সাড়া

পিরোজপুরের কাউখালীতে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশ ও খেলাধুলায় আগ্রহী করে তুলতে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। চলমান এ রেজিস্ট্রেশন কার্যক্রমে ইতোমধ্যে পিরোজপুর জেলার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে কাউখালী উপজেলা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রেজিস্ট্রেশন কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর থেকে নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন কতজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করছে, তার তালিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হচ্ছে।
এছাড়া কাউখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম নিয়মিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে এবং রেজিস্ট্রেশনের হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানান শিক্ষার্থীরা।
‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ভলিবল, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও মার্শাল আর্ট—এই ১০টি ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। ১০ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশ নিতে পারবে।
গত ১ জুলাই থেকে শুরু হওয়া এ রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
কাউখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম বলেন, “উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তত্ত্বাবধানে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে সবগুলো ইভেন্টে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য কাজ চলছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মকর্তারা আন্তরিকভাবে সহযোগিতা করছেন। আমরা চাই, যোগ্য কোনো শিক্ষার্থী যেন রেজিস্ট্রেশন থেকে বাদ না পড়ে।”
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। এ কারণে রেজিস্ট্রেশনের দিক থেকে আমরা বর্তমানে জেলার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছি। আমাদের লক্ষ্য হলো, কাউখালীর প্রতিটি ইউনিয়ন থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের এই কর্মসূচির আওতায় নিয়ে আসা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর পরিকল্পনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর পরিকল্পনা নিয়ে চিন্তা-ভাবনা চলছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী বছরের ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হওয়ার যে প্রাথমিক পরিকল্পনা ছিল, সেটি থেকে সরে আসার বিষয়ে শিক্ষা বিভাগ গভীরভাবে আলোচনা করছে।

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি এবং অভিভাবকদের মতামতও বিবেচনায় নেওয়া হচ্ছে। এ কারণে নতুন করে আলোচনা চলছে পরীক্ষা মার্চে শুরু করার বিষয়ে। শিক্ষাবিভাগের সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, সবকিছু চূড়ান্ত হলে মার্চের মাঝামাঝি সময়ে এসএসসি পরীক্ষা শুরু হতে পারে।

একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন, রমজান ও ঈদুল ফিতরের বিষয়গুলো মাথায় রেখে পাশাপাশি অভিভাবকদের মতামতকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব বিষয় খুবই গুরুত্ব সহকারে পর্যালোচনা করে এসএসসি ও সমমানের পরীক্ষা মার্চে আয়োজনের বিষয়ে আলোচনা চলমান। সুতরাং আগামী মার্চে পরীক্ষার শুরুর সম্ভাবনা রয়েছে।

আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান শুরু হতে পারে। সে অনুযায়ী, রমজান ও ঈদুল ফিতরের পরে মার্চের মাঝামাঝি সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে বলে আলোচনা হচ্ছে। তবে বর্তমানে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

এদিকে, পূর্বে শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি। এবং পরীক্ষা ৬ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে শেষ হবে। যথারীতি, ২০২৭ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং চলবে ১৩ জুলাই পর্যন্ত।

১৪ মে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, শতকরা ৪০ লাখ শিক্ষার্থীদের জন্য, ২ বছরের গ্যাপ দূরীকরণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ডিসেম্বর মাসটি শিক্ষা বছরের শেষ এবং পরীক্ষার মাস হিসেবে ধরা হবে।

এসএসসি পরীক্ষা দীর্ঘদিন ধরে ফেব্রুয়ারির প্রথমে অনুষ্ঠিত হয়ে আসছিল এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের প্রথমে হয়ে থাকে। তবে করোনা মহামারির পর সেই সময়সূচি বজায় রাখা আর সম্ভব হয়নি; বরং আরো পিছিয়ে গেছে। চলতি বছরেও (২০২৬) এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। এদিকে, এইচএসসি ও সমমানের পরীক্ষা জুলাই মাসে অনুষ্ঠিত হয়।

এই পরিস্থিতির মধ্যে আগামী বছরের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা বিভাগ। প্রথমে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনার কথা শোনা গিয়েছিল। এ নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়।

পরে অংশীজনদের নিয়ে আয়োজিত সভায় ডিসেম্বরে পরীক্ষা নেয়া না হওয়ার প্রতি সপক্ষে মত প্রকাশ করা হয়। এরপর সিদ্ধান্ত নেয়া হয়, আগামী বছরের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি জুনে অনুষ্ঠিত হবে।

তবে শেষ পর্যন্ত পরীক্ষাগুলোর সঠিক সময় কী হবে, সে ব্যাপারে এ বিষয়ে আরও যাচাই-বাছাই করে সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়, এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


সুনামগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর

জেলায় ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত জমির মালিকগণের মাঝে রাষ্ট্রীয় ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগের মাধ্যমে এই চেক হস্তান্তর অনুষ্ঠানটি বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান ক্ষতিগ্রস্ত জমির মালিকগণের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার হাসিবুল হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও কর্মচারীরা।

এ বিষয়ে উল্লেখযোগ্য যে, জমি অধিগ্রহণ থেকে ১ কোটি ৮৬ লক্ষ ৭০ হাজার টাকার চেক গ্রহণ করেন জামালগঞ্জ ও শাল্লা উপজেলার ২৬ জন জমির মালিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃআসাদুজ্জামান শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


শিবচরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচর উপজেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মাদবরের চর ইউনিয়নের বাখরের কান্দি ইসলামিক দারুল সুন্নাহ খানবাড়ি মাদ্রাসার সামনে একটি পরিত্যক্ত টয়লেটের পাশ থেকে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সকালে পরিত্যক্ত টয়লেটের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। নিহত নারীর বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে শিবচর থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে।
শিবচর থানার ইনচার্জ মোহাম্মদ কামাল জানান, ঘটনাটি জানার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত নারীর পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে আইনগত প্রক্রিয়ায় তদন্ত করা হবে।
এদিকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%