ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

জলবায়ু প্রক্ষেপণ তথ্য ও আধুনিক জলোচ্ছ্বাস পূর্বাভাস মডেলের কার্যক্রম শুরু


জলবায়ু প্রক্ষেপণ তথ্য ও আধুনিক জলোচ্ছ্বাস পূর্বাভাস মডেলের কার্যক্রম শুরু

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) উচ্চ-রেজোলিউশনের জলবায়ু প্রক্ষেপণ তথ্য এবং একটি উন্নত জলোচ্ছ্বাস পূর্বাভাস মডেল সফলভাবে তৈরি করেছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জাতীয় সক্ষমতা বৃদ্ধি ও জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এই মডেল তৈরি করা হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচির ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে ‌‘বাংলাদেশে কার্যকর দুর্যোগ ঝুঁকি হ্রাসে জলবায়ু প্রক্ষেপণ ও জলোচ্ছ্বাস মডেলিং’ শীর্ষক একটি জাতীয় সেমিনারের আয়োজন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ‘সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উইং-৩ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম।

আরও পড়ুন: আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে পরিচালিত কারিগরি সহায়তা প্রকল্প (TAPP) ‘Strengthening the Capacity of Weather and Climate Services’-এর আওতায় ২০২৬ সালের জুলাই মাসে যৌথভাবে একাধিক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে জাপান আবহাওয়া সংস্থার (JMA) মেটিওরোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের (MRI) প্রখ্যাত বিজ্ঞানী ড. আকিহিকো মুরাতা ও ড. নাদাও কোহ্নো অংশগ্রহণ করে বিএমডি কর্মকর্তাদের বৈজ্ঞানিক ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করেন।

গবেষণা ও নতুন পূর্বাভাসের মূল দিকসমূহ: দেশের উত্তর-পূর্বাঞ্চলে মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় আকস্মিক বন্যার ঝুঁকি বাড়বে। বর্ষা মৌসুম শুরুর পরও তীব্র ও ঘন ঘন তাপপ্রবাহ দেখা যেতে পারে। শীতকাল ও বর্ষা-পরবর্তী সময়ে ঘন কুয়াশার প্রবণতা বৃদ্ধি পাবে। নতুন মডেলের মাধ্যমে জলোচ্ছ্বাসের উচ্চতা, পরিবর্তনের ধারা এবং সম্ভাব্য প্লাবিত এলাকার আগাম নিখুঁত তথ্য পাওয়া যাবে। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা প্রতিদিন আরও সঠিকভাবে পূর্বাভাস প্রদান সম্ভব হবে।

উল্লেখ্য, নতুন এই জলোচ্ছ্বাস পূর্বাভাস মডেলটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং এর পূর্বাভাস বিএমডির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে। এ উদ্যোগটি বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) ‘Early Warnings for All (EW4All)’ বৈশ্বিক কর্মসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ।

আরও পড়ুন: ঢাকা-সৌদি আরব রুটে ১৩৪ ফ্লাইট বাতিল, ২০ হাজার যাত্রী আটকে

সেমিনারে প্রতিরক্ষা মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সশস্ত্র বাহিনী, পানি উন্নয়ন বোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাইকার সহযোগিতার প্রশংসা করেন এবং আবহাওয়াজনিত ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষিত রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৪ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৪ অভিবাসীর মৃত্যু

ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার দুটি পৃথক চেষ্টায় ৪ অভিবাসীর মৃত্যু হয়েছে।

এটি ঘটে ফ্রান্স থেকে ব্রিটেনে যাওয়ার উদ্দেশ্যে।

বৃহস্পতিবার এ তথ্য ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে।

বুধবার গভীর রাতে সমুদ্রের উপকূলী শহর হারদেলোর কাছে একটি নৌকা ডুবে যায়, যার ফলে এক ব্যক্তির মৃত্যু ঘটে।

ফ্রান্সের লিল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এছাড়া, ডানকার্ক বন্দরের নিকটে আরও তিন অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনলাইন জুয়ার অপরাধে যুবক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

জামিরুল হক সুজন লালমনিরহাট প্রতিনিধি

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


অনলাইন জুয়ার অপরাধে যুবক গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অনলাইন জুয়া খেলার অভিযোগে ৩৫ বছরের মোঃ মিজানুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দের দিবাগত রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ী গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিজানুর রহমানকে নিজ বসতবাড়ির বারান্দা থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মোঃ ইদ্রিস আলী এবং মোছাঃ সাহেরা খাতুনের ছেলে।

পুলিশের দাবি, গ্রেফতারের পর উপস্থিত সাক্ষীদের সামনে মিজানুর রহমান স্বীকার করেন যে, তিনি নিজের মোবাইল ফোনের জিমেইল আইডি ব্যবহার করে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে নিয়মিত অনলাইনে জুয়া খেলতেন। বিষয়টি সম্পর্কে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৫/১৬ ধারায় আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪১, তারিখ: ৩০ জুলাই ২০২৬)। পরবর্তীতে বৃহস্পতিবার (৩০ জুলাই) তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, অনলাইন জুয়াসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান

জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। 'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং মেলার উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলাপ্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে এবং সহকারী বন সংরক্ষক সাদিকুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৃক্ষমেলার মূল উদ্দেশ্য মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত ও উদ্বুদ্ধ করা। পাশাপাশি কীভাবে সঠিকভাবে গাছ রোপণ ও পরিচর্যা করতে হয়, সে বিষয়ে সাধারণ মানুষকে বাস্তব ধারণা দেওয়াও এ মেলার অন্যতম লক্ষ্য। তিনি বলেন, "মেলার বিভিন্ন স্টলে গিয়ে যে কেউ গাছ লাগানো, পরিচর্যা ও সংরক্ষণ সম্পর্কে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন।"

তিনি আরও বলেন, বৃক্ষমেলার প্রচারণা আরও বাড়ানো প্রয়োজন। জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মেলায় এনে বৃক্ষরোপণ সম্পর্কে জানার সুযোগ করে দেওয়ার উদ্যোগকে তিনি ইতিবাচক উল্লেখ করেন এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নার্সারি মালিকদের আবেদনের প্রসঙ্গ তুলে এমপি ওয়ারেছ আলী মামুন বলেন, সাত দিনের পরিবর্তে মেলার সময়সীমা ১০ দিন করা হলে আরও বেশি মানুষ অংশগ্রহণের সুযোগ পাবেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নে তা সহায়ক হবে।

তিনি বলেন, সরকারের নির্ধারিত লক্ষ্য অনুযায়ী সারা দেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং পরিবেশ রক্ষায় সবাইকে আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, ডা. মোবারসিরা এবং কাজী কৃষি উপকরণ নার্সারির মালিক সুজন কাজী।

সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির জন্য মোট ৩৫টি স্টল অংশ নিয়েছে। দর্শনার্থীরা মেলা থেকে গাছের চারা সংগ্রহের পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিচর্যা বিষয়েও পরামর্শ গ্রহণ করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাই জোরারগঞ্জ থানা ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ও পায়ের রগ কাটল স্ত্রী, গ্রেপ্তার ১ ​

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী চট্টগ্রাম

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


মিরসরাই জোরারগঞ্জ থানা ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ও পায়ের রগ কাটল স্ত্রী, গ্রেপ্তার ১ ​

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়া ও পায়ের রগ কাটার অভিযোগে মনি বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উত্তর সোনাপাহাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে হাত-পা বেঁধে ব্লেড দিয়ে স্বামী মোঃ রাসেলের পুরুষাঙ্গের গোড়া কেটে দেন স্ত্রী মনি বেগম।এসময় তিনি ধারালো অস্ত্র দিয়ে স্বামীর বাম পায়ের টাখনুর পেছনের রগ কেটে গুরুতের জখম করেন।

এ ঘটনায় আহত রাসেলের পরিবারের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং-২২, তারিখ: ৩০/০৭/২০২৬) দায়ের করা হয়।মামলা দায়েরের পরপরই জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম এর নেতৃত্বে এসআই মতিউর রহমানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে সকাল ৯টা ৩০ মিনিটে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, "অভিযুক্ত আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় মামলা নেওয়া হয়েছে। তাঁকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%