ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সিরাজগঞ্জের কামারখন্দে বৃত্তিপ্রাপ্ত ৫০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা


সিরাজগঞ্জের কামারখন্দে বৃত্তিপ্রাপ্ত ৫০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

‘ফুলের মতো ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো, জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বৃত্তিপ্রাপ্ত ৪৯৬ জন কৃতী শিক্ষার্থীকে একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

গতকাল শনিবার (৮ আগস্ট) বেলা বারোটায় উপজেলা পরিষদের সমাবেশ স্কয়ারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা এবং সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।

অনুষ্ঠানে কামারখন্দের ২১টি কিন্ডারগার্টেনের ৪১৩ জন শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৩ জন শিক্ষার্থীদের সম্মাননা ও গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

কামারখন্দ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান এবং সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ অন্যরা।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, এই আয়োজন করা হয়েছে মেধাবীদের উৎসাহিত করার জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে। আজকের শিক্ষার্থীরাই হবে আগামী দিনের নেতৃত্ব। তাই মেধা, সততা, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন সংবর্ধনা অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার মানোন্নয়নে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন এবং জনপ্রতিনিধিদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের দিকে নয়, নৈতিকতা এবং আদর্শিক দিক থেকেও গড়ে তুলতে হবে। তাদের শুধু পাঠ্যবই ভিত্তিক জ্ঞান অর্জন নয়, নৈতিক মূল্যবোধ, মানবিকতা, দেশপ্রেম এবং সামাজিক দায়িত্ববোধে উৎসাহিত হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উত্থানের আহ্বান জানান তিনি।

আব্দুল্লাহ আল কায়েস আরও বলেন, কামারখন্দে অনেক রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল ও কলেজের ভবন নেই। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে কামারখন্দকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি আশা প্রকাশ করেন, কামারখন্দে এবার অতীতের সব সময়ের চেয়ে বেশি উন্নয়ন করা হবে। কামারখন্দের প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লার উন্নয়ন করা হবে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ ‘রেড লাইন’, মিশরের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ ‘রেড লাইন’, মিশরের সতর্কবার্তা

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান শাহিন অবশ্যই এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জেরুজালেমের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন সাংবাদিকদের সঙ্গে, আরব মন্ত্রী পর্যায়ের একটি কমিটির বৈঠকের জন্য জর্ডানের আম্মানে।

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো পরিকল্পনাকে ‘রেড লাইন’ হিসেবে মনে করে মিশর। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি হুঁশিয়ারি দিয়েছেন যে, এমন উদ্যোগকে প্রতিহত করতে দেশের পূর্ণ শক্তি প্রয়োগ করবে মিশর।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে দেওয়া এক সাক্ষাৎকারে আবদেলাত্তি বললেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা এখনো আলোচনায় রয়েছে। কিন্তু মিশর এ ধরনের কোনো উদ্যোগ বরদাশ্ত করবে না এবং তা বাস্তবায়নে সহায়তা করবে না।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, যদি গাজায় এমন পরিস্থিতি তৈরি হয়, যেখানে মানুষের স্বাভাবিকভাবে বসবাস করা অসম্ভব হয়ে পড়ে, তাহলে সেখান থেকে বাসিন্দাদের চলে যাওয়াকে ‘স্বেচ্ছায় স্থানান্তর’ বলা যায় না। এভাবে লোকজনকে এলাকা ছাড়তে বাধ্য করা হলে সেটি মূলত জবরদস্তি এবং আন্তর্জাতিক আইন ও দখলদারিত্বের অধীনে থাকা জনগণের অধিকারের লঙ্ঘন হয়ে দাঁড়ায়।

সংবিধানে আবদেলাত্তি পরিষ্কারভাবে বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা মিশর মেনে নেবে না এবং তা কার্যকর হতে দেবে না। পাশাপাশি, ফিলিস্তিনিদের নিজেদের ভূমিতে থাকার অধিকার নিশ্চিত করার ব্যাপারে মিসরের অবস্থানও পুনরায় ঘোষণা করেন তিনি।

পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ক্রমবর্ধমান লঙ্ঘনের ঘটনা তিনি ‘নীরব সংযুক্তিকরণ’ ও ‘কার্যত সংযুক্তিকরণ’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, পশ্চিম তীরে এ ধরনের পদক্ষেপ একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথে আরও কঠিন বাধা সৃষ্টি করছে।

আবদেলাত্তি আরো বলেন, যত শক্তিই প্রয়োগ করা হোক না কেন, ফিলিস্তিনিদের অধিকার স্বীকৃতি না দিলে ইসরাইল বা পুরো অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ১১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


বাকেরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ১১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ শেষ হওয়ায় পরিষদের কার্যক্রম সচল রাখতে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

রবিবার (৯ আগস্ট) বরিশাল জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উপমা ফারিশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (সংশোধিত ২০২৪) অনুযায়ী ইউনিয়ন পরিষদের জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে মেয়াদোত্তীর্ণ ১১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা দায়িত্ব পালনকালে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবেন। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের নিয়মিত কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য সেবামূলক কার্যক্রম যাতে নির্বিঘ্নে পরিচালিত হয়, সে লক্ষ্যেই এ নিয়োগ কার্যকর করা হয়েছে।

তিনি বলেন, উপজেলার চরামদ্দি, দুর্গাপাশা ও নিয়ামতি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় চেয়ারম্যানরা তাদের কার্যক্রম পরিচালনা করবেন।

তিনি প্রত্যাশা করেন- এ সিদ্ধান্তের মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলার মেয়াদোত্তীর্ণ ১১ টি ইউনিয়নে প্রশাসক নিয়োগের মাধ্যমে পরিষদের কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে এবং স্থানীয় জনগণের নাগরিক সেবা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমির আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলেন লামিজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমির আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলেন লামিজ

বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট আল রাফি লামিজ যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস) থেকে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তিনি দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মান ‘কিং হুসেইন অ্যাওয়ার্ড’ ও ‘স্যান্ডহার্স্ট মেডেল’ অর্জন করেছেন। রবিবার (৯ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, অফিসার ক্যাডেট আল রাফি লামিজকে যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টের কমিশনিং কোর্স সফলভাবে সম্পন্ন করায় আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। এতে আরো উল্লেখ করা হয়, অফিসার ক্যাডেট আল রাফি লামিজ ‘কিং হুসেইন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন, যা কোর্স চলাকালীন সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি প্রদর্শনকারী আন্তর্জাতিক ক্যাডেটকে প্রদান করা হয়। তিনি এ ছাড়াও ‘স্যান্ডহার্স্ট মেডেল’ লাভ করেছেন, যা রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে প্রশিক্ষণ সম্পন্ন করার পর সকল আন্তর্জাতিক অফিসার ক্যাডেটকে প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন

ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী হাতের অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তিনি হাসপাতাল থেকে বের হওয়ার সময় চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন।

হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুন বলেন, ‘‘তিন দিন চোখের নিমেষে কেটে গেল। বুঝতেই পারিনি। সব চিকিৎসককে আমার কৃতজ্ঞতা জানাই। বিশেষজ্ঞদের পুরো টিম যাঁরা আমাকে সুস্থ করে তুললেন তাঁদের অনেক ধন্যবাদ।

নার্সদের কাছে থেকেও খুব যত্ন পেয়েছি। তার জন্যই আমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারছি। অস্ত্রোপচারের দিনেই লক্ষ্য করলাম, আমার আঙুল দিয়ে কিছু ধরার মতো অবস্থা ফিরে পাচ্ছি। আমাকে এত সুন্দর সেবা করার জন্য মন থেকে সবাকেই ধন্যবাদ জানাই।”

এর আগে গত বৃহস্পতিবার ডান হাতে অস্ত্রোপচার করা হয় মিঠুনের। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, অস্ত্রোপচার সফল হয়েছে। এর আগে একই হাতের কনুইয়ে অস্ত্রোপচার হয়েছিল অভিনেতার। এবার অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় তাঁকে। শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় শনিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার বাইপাস সংলগ্ন হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রসাদ কৃষ্ণন এক বিবৃতিতে জানান, মিঠুনের হাতের সমস্যাটি কিছুটা জটিল ছিল। আগে অন্য একটি হাসপাতালে তাঁর কনুইয়ে অস্ত্রোপচার করা হয়েছিল। ওই অস্ত্রোপচারে ব্যবহৃত একটি প্লেটের সঙ্গে হাতের একটি নার্ভ আটকে গিয়েছিল। প্লেটের স্ক্রুগুলোও নার্ভের ওপর চাপ তৈরি করছিল।

চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, শুধু প্লেটটি সরিয়ে ফেললেই সমস্যার সমাধান হতো না। নার্ভটিকে আলাদা করে মুক্ত করতে হতো এবং অন্য জায়গায় সেট করতে হতো, যাতে হাতের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনা যায়। এবারের অস্ত্রোপচারে সেই কাজটিই করা হয়েছে বলে জানান প্রসাদ কৃষ্ণন।

এর আগে শুক্রবার সকালে হাসপাতালে মিঠুনকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে দেখা হওয়ার পর মুখ্যমন্ত্রী জানান, তাঁকে জানিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। এদিন রাতেই মিঠুনকে দেখতে হাসপাতালে পৌঁছান অভিনেতা দেব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%