ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

দাখিল প্রাইভেট পরীক্ষার নিবন্ধন চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত


দাখিল প্রাইভেট পরীক্ষার নিবন্ধন চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত

২০২৭ সালের দাখিল (প্রাইভেট) পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে রবিবার (৩০ আগস্ট) এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে পরীক্ষার্থীর বয়স কমপক্ষে ১৯ বছর হতে হবে, যারা দাখিল প্রাইভেট পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক। শুধুমাত্র ২০২৭ সালের দাখিল পরীক্ষার কেন্দ্র রয়েছে এমন মাদ্রাসা থেকে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা যাবে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রাইভেট পরীক্ষার্থীরা সাধারণ ও মুজাব্বিদ শাখায় পরীক্ষায় অংশ নিতে পারবে। এই ক্ষেত্রে অতিরিক্ত বিষয় নেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা

 

এছাড়া, প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে, যা নবায়ন করা যাবে না।

বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রেশন ফি ও তথ্য এন্ট্রির বিষয়ে জানানো হয়েছে, অনলাইনে ২৪১ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার কার্যক্রম ৩০ আগস্ট থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ফি সফলভাবে জমা দেওয়ার পর পরীক্ষার্থীদের তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন চালু হবে।

 

আরও পড়ুন: ভূমি খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

পরবর্তীতে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে ই-এসআইএফ এন্ট্রি সম্পন্ন করতে হবে।

বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সঠিকভাবে সব তথ্য এন্ট্রি করতে হবে। এরপর প্রিন্ট কপি নিয়ে যাচাই-বাছাই করতে হবে। কোনো ভুল থাকলে তালিকার সম্পাদনা অপশন ব্যবহার করে তা সংশোধন করা যাবে।

রেজিস্ট্রেশনের জন্য যেকোনো ব্রাউজার থেকে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ই-এসআইএফ অপশনে যেতে হবে।

 

আরও পড়ুন: সরকারের জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাসে জাতি বিরক্ত : এবি পার্টি

এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইআইআইএন ও এন্ট্রি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। পেমেন্ট অপশনে গিয়ে শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি করার পর সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। তবে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

বোর্ডের নির্দেশনায় আরো উল্লেখ করা হয়েছে, ডাকযোগে বা সরাসরি কোনো আবেদনপত্র কিংবা ফরম পূরণসংক্রান্ত কাগজপত্র গ্রহণ করা হবে না। সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে নির্ধারিত নিয়ম অনুসরণ করে সম্পন্ন করতে হবে।

এদিকে, রেজিস্ট্রেশন ফি দিতে বা তথ্য এন্ট্রি করতে কোনো কারিগরি সমস্যা হলে অফিস চলাকালীন সময়ে প্রতিষ্ঠানের ইআইআইএনভিত্তিক নির্ধারিত সিম নম্বর দিয়ে ০১৭১৩-০৬৮৯০৯ ও ০১৮২৪-৬০৬৬৫৪ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন: ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন মেহেরদাদ আখলাঘি কেতাবচি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিথ্যা মামলা দায়েরের দায়ে বাদীকে কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


মিথ্যা মামলা দায়েরের দায়ে বাদীকে কারাদণ্ড

মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।বরগুনার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক শাহিনূর বেগম নামে এক নারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে ২০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান এজলাসে বসে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন।আদালত সূত্রে জানা গেছে, বাদী মোসা. শাহিনূর বেগম দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৪৬৫, ৪৬৭, ৪৬৮ ও ৫০৬-এর (২য় ভাগ) ধারায় আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সি আর মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করে। মামলার বিষয়টি নিয়ে বাদীর মৌখিক বক্তব্য ও দাখিল করা কাগজপত্র পর্যালোচনা করে বিজ্ঞ আদালত বাদীর মানীত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন। এতে দেখা যায়, সাক্ষীদের জবানবন্দির সঙ্গে বাদীর দেওয়া বক্তব্যে অসামঞ্জস্য রয়েছে।আদালতের পর্যবেক্ষণে দেখা যায়, বাদীর দায়ের করা মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। মিথ্যা মামলা দায়েরের অপরাধে পেনাল কোডের ২১১ ধারায় বাদী শাহিনূর বেগমকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আবু বকর মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, "আদালতের বিচারকার্যের ক্ষেত্রে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।"আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এপিপি অ্যাডভোকেট মাহবুবুল আলম জানান, "মিথ্যা দায়ের করার অপরাধে মালমার বাদীকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। মিথ্যা মামলা দায়েরকারীদের জন্য এটি একটি কঠোর বার্তা।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রুহুল কবির রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে জাতীয় সংসদে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বিরোধী দলকে রাজপথে আন্দোলনের হুমকি না দিতে অনুরোধ করেছেন। রিজভী মন্তব্য করেছেন, ‘গ্যাস ও বিদ্যুৎসংকট আন্তর্জাতিক যুদ্ধ ও বিগত সরকারের ভুল পরিকল্পনার জন্য হয়েছে।’

 

আজ শুক্রবার শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে রাজনৈতিক দলের আন্দোলন, বিক্ষোভ ও লং মার্চ করার অধিকার রয়েছে বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

রিজভী আরও বলেন, ‘আমেরিকা-ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সংকট হচ্ছে।’

অনুষ্ঠানে সড়ক ও রেলপথ মন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন।

 

তিনি বলেন, ‘শুধু অবকাঠামো ও অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ না রেখে, জুলাইয়ের চেতনা ধারণ করে সংস্কৃতির মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন হামলার দুই ঘণ্টার মধ্যেই জবাব, সময়ক্ষেপণ করতে নারাজ ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


মার্কিন হামলার দুই ঘণ্টার মধ্যেই জবাব, সময়ক্ষেপণ করতে নারাজ ইরান

মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোর আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে ইরানের পাল্টা জবাব সম্পর্কে প্রশ্ন তোলা সঠিক নয় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদির বক্তব্যের জবাবে এই কথা বলেন।

তাসনিম নিউজ এজেন্সি

সাফাদি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী যুদ্ধ’ শুরুর মাত্র দুই ঘণ্টার মধ্যে ইরান জর্দানসহ এ অঞ্চলের অন্যান্য দেশে হামলা চালিয়েছে। তিনি বলেন, তাই ইরানের ওই হামলাকে পাল্টা জবাব হিসেবে বিবেচনা করা যায় না।

আরাগচি সাফাদির এই বক্তব্য প্রত্যাখ্যান করে প্রশ্ন তুলেছেন, আরব রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব কিংবা ইরানের সার্বভৌমত্বকে সম্মান না করা অবস্থায় ইরানকে আগ্রাসনের জবাব দেওয়ার জন্য আর কতক্ষণ অপেক্ষা করতে হবে।

নিরপরাধ ইরানিদের প্রাণহানির ঘটনায় যে প্রাথমিক মার্কিন হামলা চালানো হয়েছিল, সেখানে আরব দেশগুলোর আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা ব্যবহার করা হয়েছিল।

 

সাফাদি এ বিষয়টি সত্যিই জানেন কি না—তা নিয়েও প্রশ্ন তোলেন আরাগচি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

নীলফামারীতে ঘুমের মধ্যে সাপের কামড়ে মোন্নাফ শাহ রহমান মানিক (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের বগিলা গাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মোন্নাফ ওই এলাকার মশিউর রহমানের ছেলে। তিনি নীলফামারী ক্যাডেট একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে মোন্নাফ নিজ কক্ষে ঘুমাতে চলে যান। শুক্রবার সকালে তার কক্ষ থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা।

ডাকাডাকি করেও দরজা না খোলায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। প্রবেশ করার পর মোন্নাফকে বিছানায় ছটফট করতে দেখা যায় এবং তার মুখ দিয়ে ফেনাও বের হচ্ছিল। এই অবস্থায় তাকে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

রংপুর নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। স্থানীয়দের ধারণা, রাতে ঘুমের মধ্যেই কোনো বিষধর সাপ মোন্নাফকে কামড় দিয়েছে। একা ঘুমানোর কারণে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসেনি। সকালে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান মো. ওয়াহেদুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরটি একা ঘুমাচ্ছিল। অসুস্থ হয়ে পড়লেও পরিবারের কেউ বিষয়টি টের পাননি। সকালে হাসপাতালে নেওয়া হলেও রংপুর যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। মোন্নাফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নীলফামারী সংবাদদাতা

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪৮

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%