ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রুহুল কবির রিজভী


রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে জাতীয় সংসদে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বিরোধী দলকে রাজপথে আন্দোলনের হুমকি না দিতে অনুরোধ করেছেন। রিজভী মন্তব্য করেছেন, ‘গ্যাস ও বিদ্যুৎসংকট আন্তর্জাতিক যুদ্ধ ও বিগত সরকারের ভুল পরিকল্পনার জন্য হয়েছে।’

 

আজ শুক্রবার শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ঢাকা রেসিডেনসিয়ালে ২৩ দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে সফল ডিআরএমসি বিজনেস সামিট

বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে রাজনৈতিক দলের আন্দোলন, বিক্ষোভ ও লং মার্চ করার অধিকার রয়েছে বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

রিজভী আরও বলেন, ‘আমেরিকা-ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সংকট হচ্ছে।’

অনুষ্ঠানে সড়ক ও রেলপথ মন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর দফতরে বিএমইউর ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব

তিনি বলেন, ‘শুধু অবকাঠামো ও অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ না রেখে, জুলাইয়ের চেতনা ধারণ করে সংস্কৃতির মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন হামলার দুই ঘণ্টার মধ্যেই জবাব, সময়ক্ষেপণ করতে নারাজ ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


মার্কিন হামলার দুই ঘণ্টার মধ্যেই জবাব, সময়ক্ষেপণ করতে নারাজ ইরান

মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোর আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে ইরানের পাল্টা জবাব সম্পর্কে প্রশ্ন তোলা সঠিক নয় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদির বক্তব্যের জবাবে এই কথা বলেন।

তাসনিম নিউজ এজেন্সি

সাফাদি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী যুদ্ধ’ শুরুর মাত্র দুই ঘণ্টার মধ্যে ইরান জর্দানসহ এ অঞ্চলের অন্যান্য দেশে হামলা চালিয়েছে। তিনি বলেন, তাই ইরানের ওই হামলাকে পাল্টা জবাব হিসেবে বিবেচনা করা যায় না।

আরাগচি সাফাদির এই বক্তব্য প্রত্যাখ্যান করে প্রশ্ন তুলেছেন, আরব রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব কিংবা ইরানের সার্বভৌমত্বকে সম্মান না করা অবস্থায় ইরানকে আগ্রাসনের জবাব দেওয়ার জন্য আর কতক্ষণ অপেক্ষা করতে হবে।

নিরপরাধ ইরানিদের প্রাণহানির ঘটনায় যে প্রাথমিক মার্কিন হামলা চালানো হয়েছিল, সেখানে আরব দেশগুলোর আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা ব্যবহার করা হয়েছিল।

 

সাফাদি এ বিষয়টি সত্যিই জানেন কি না—তা নিয়েও প্রশ্ন তোলেন আরাগচি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

নীলফামারীতে ঘুমের মধ্যে সাপের কামড়ে মোন্নাফ শাহ রহমান মানিক (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের বগিলা গাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মোন্নাফ ওই এলাকার মশিউর রহমানের ছেলে। তিনি নীলফামারী ক্যাডেট একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে মোন্নাফ নিজ কক্ষে ঘুমাতে চলে যান। শুক্রবার সকালে তার কক্ষ থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা।

ডাকাডাকি করেও দরজা না খোলায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। প্রবেশ করার পর মোন্নাফকে বিছানায় ছটফট করতে দেখা যায় এবং তার মুখ দিয়ে ফেনাও বের হচ্ছিল। এই অবস্থায় তাকে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

রংপুর নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। স্থানীয়দের ধারণা, রাতে ঘুমের মধ্যেই কোনো বিষধর সাপ মোন্নাফকে কামড় দিয়েছে। একা ঘুমানোর কারণে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসেনি। সকালে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান মো. ওয়াহেদুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরটি একা ঘুমাচ্ছিল। অসুস্থ হয়ে পড়লেও পরিবারের কেউ বিষয়টি টের পাননি। সকালে হাসপাতালে নেওয়া হলেও রংপুর যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। মোন্নাফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নীলফামারী সংবাদদাতা

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪৮

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যখাতে সিলেটবাসীর জন্য বড় সুখবর দিলেন খন্দকার মুক্তাদির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


স্বাস্থ্যখাতে সিলেটবাসীর জন্য বড় সুখবর দিলেন খন্দকার মুক্তাদির

সিলেটবাসীর জন্য স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ সুসংবাদ প্রদান করেছেন খন্দকার মুক্তাদির।স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে একটি বড় ধরনের সুসংবাদ দিয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সাথে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন।

খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সিলেটে শিগগিরই একটি বিশেষায়িত শিশু হাসপাতাল এবং অসম্পূর্ণ থাকা ৪৫০ শয্যাবিশিষ্ট ক্যান্সার ইনস্টিটিউট চালু করা হবে। পাশাপাশি পূর্বঘোষিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি দ্রুত চালুর প্রক্রিয়া জোরদার করা হচ্ছে।

বাণিজ্য মন্ত্রী বলেন, “সিলেটে স্বাস্থ্যসেবার মান বাড়াতে বর্তমানে তিনটি প্রধান প্রকল্প নিয়ে পুরোদমে কাজ চলছে। ক্যান্সার ইনস্টিটিউটের বাকি কাজ দ্রুত শেষ করার জন্য স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।” তিনি আশা প্রকাশ করেন যে, সিলেটে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিসিকের উন্নয়নমূলক উদ্যোগ এবং এই স্বাস্থ্য প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পুরো সিলেট অঞ্চলের স্বাস্থ্য খাতসহ সার্বিক সেবায় একটি বিরাট ও ইতিবাচক পরিবর্তন আসবে।

পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. জিয়াউর রহমান চৌধুরীসহ অন্যান্য স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ায় ব্যবসা চালাচ্ছে ৩০০টিরও বেশি মার্কিন প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ায় ব্যবসা চালাচ্ছে ৩০০টিরও বেশি মার্কিন প্রতিষ্ঠান

রাশিয়ার বাজারে ব্যবসা চালিয়ে যাচ্ছে ৩০০টিরও বেশি মার্কিন প্রতিষ্ঠান, নিষেধাজ্ঞা উপেক্ষা কর কড়া নিষেধাজ্ঞা এবং অনুৎসাহিত করার নির্দেশনা সত্ত্বেও, রাশিয়ার বাজারে ব্যবসা অব্যাহত রেখেছে ৩০০টিরও বেশি মার্কিন কোম্পানি। রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা এবং ইস্টার্ন ইকোনমিক ফোরামের (ইইএফ) আয়োজক কমিটির নির্বাহী সচিব আন্তন কোবিয়াকভ জানিয়েছেন, তাদের রাশিয়ার বাজার ত্যাগ করার কোনো পরিকল্পনা নেই।

ভ্লাদিভোস্তকে আয়োজিত ইস্টার্ন ইকোনমিক ফোরামের ফাঁকে রুশ সংবাদসংস্থা টিএএসএস (TASS)-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

কোবিয়াকভ বলেন, "মার্কিন প্রশাসন তাদের প্রতিষ্ঠানগুলোকে রাশিয়ায় ব্যবসা করতে সরাসরি নিষেধ ও নিরুৎসাহিত করা সত্ত্বেও ৩০০টিরও বেশি আমেরিকান কোম্পানি আমাদের বাজারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।"

তিনি আরও উল্লেখ করেন যে, পশ্চিমা বিনিয়োগকারীরা রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছেন এবং তাদের একটি অংশ এখনও মস্কোর সাথে সক্রিয়ভাবে কাজ করছে।

ব্যবসায়ীদের এই অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে কোবিয়াকভ বলেন, "কেউই রাশিয়ার বাজার ছেড়ে যেতে চায় না। তারা প্রত্যেকেই এই অর্থনৈতিক যোগাযোগের গুরুত্ব এবং নিজেদের ব্যবসায়িক স্বার্থ খুব ভালোভাবেই বোঝেন।" তিনি জানান, অনেক ইউরোপীয় কোম্পানিকে তাদের নিজস্ব সরকার রাশিয়ার সাথে কাজ করা বন্ধ করতে চাপ দিচ্ছে, তবে ব্যবসায়ীরা নিজেদের লাভ রক্ষা করতে চান।

রাশিয়ার সরকারি নীতির প্রশংসা করে উপদেষ্টা বলেন, "যারা রাশিয়ার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে, তাদের জন্য রুশ সরকার কোনো বাধা তৈরি করছে না। তাদের স্থানীয় অন্যান্য রাশিয়ান কোম্পানির মতো সমান চোখে দেখা হচ্ছে এবং রাশিয়ার অর্থনীতির অংশ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।"

ইউক্রেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলেও, বেশ কিছু শীর্ষ মার্কিন ও বিদেশি প্রতিষ্ঠানের রুশ বাজার থেকে মুখ ফিরিয়ে না নেওয়ার বিষয়টি বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার একটি নতুন চিত্র তুলে ধরছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%