০৬:৩৯ পি.এম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের সই করা এক অফিস আদেশে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুব কবিরকে তদন্ত কমিটির সভাপতি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদ।
কমিটির অন্য সদস্যদের তালিকা অনুযায়ী, তারা হলেন—কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. সালেকুল ইসলাম এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ।
আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা
অফিস আদেশে কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক গবেষণা সাময়িকী থেকে বাংলাদেশের মোট ৩২৫টি গবেষণাপত্র প্রত্যাহার করার তথ্য প্রকাশিত হয়েছে। গবেষণাসংক্রান্ত তথ্য সংরক্ষণকারী সংস্থা ‘রিট্র্যাকশন ওয়াচ’-এর তথ্য বিশ্লেষণ অনুযায়ী, প্রত্যাহার হওয়া গবেষণাপত্রগুলোর মধ্যে ১১টি বিভাগের ১৮ শিক্ষক এবং চার শিক্ষার্থীর সংশ্লিষ্টতার সঙ্গে ৩২টি গবেষণাপত্র রয়েছে।
স্প্রিঞ্জার, এলসেভিয়ার, ওয়াইলি, পিএলওএস ওয়ান এবং আইইইইসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান ও সাময়িকী থেকে এসব গবেষণাপত্র প্রত্যাহার করা হয়েছে। এসব গবেষণাপত্রের ক্ষেত্রে ভুয়া সহকর্মী মূল্যায়ন, উদ্ধৃতি-সংক্রান্ত অনিয়ম, তথ্যের অসংগতি ও বিকৃতির অভিযোগ পাওয়া গেছে।
এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর লেখা ব্যবহার এবং মানহীন গবেষণাপত্র তৈরির নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত অভিযোগও উঠে এসেছে।
আরও পড়ুন: ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন