ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভারতীয় সমাজে সুফিবাদের প্রভাব ও আত্মশুদ্ধির চর্চা


ভারতীয় সমাজে সুফিবাদের প্রভাব ও আত্মশুদ্ধির চর্চা

সুফিবাদের প্রসিদ্ধ ও মৌলিক ধারাগুলোর উৎপত্তি ভারতের সীমানার বাইরে হলেও, ভারতে এটি ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা, প্রসার ও উন্নতি লাভ করেছে। কারণ, এ দেশের প্রকৃতি ও পরিবেশ সুফিবাদের জন্য অনুকূল ছিল। এর ফলে, এসব ধারার মধ্যে মৌলিক ও স্বতন্ত্র ভারতীয় শাখা-প্রশাখার সৃষ্টি হয়েছে। এরপর আত্মপ্রকাশ করেন মুজতাহিদ ও সংস্কারক আলেমরা, যাঁরা বিভিন্ন পথ-পদ্ধতি ও মূলনীতির উদ্ভব করেন।

এমন প্রসিদ্ধ তরিকার মধ্যে রয়েছে—কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও সোহরাওয়ার্দিয়া, যা ভারতে প্রবেশ করে ফল-ফুলে সুশোভিত হয়ে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করে। এছাড়াও, ভারতে কিছু নতুন তরিকা ও সিলসিলা সৃষ্টি হয়েছে, যা এমন ব্যক্তিদের মাধ্যমে যাত্রা শুরু করেছিল, যাঁরা ভারতে জন্মগ্রহণ করেছেন এবং তাঁদের দাফনও ভারতেই হয়েছে। যেমন—তরিকায়ে ফেরদাউসিয়া, মুদারিয়া, কলন্দারিয়া, শাত্তারিয়া ও মুজাদ্দেদিয়া। তাসাউফের এই ধারাগুলোর সৃষ্টি ভারতেই হয়েছে এবং পরবর্তীকালে অন্যান্য দেশে তা বিস্তার লাভ করেছে।

দশম শতকে ‘কানজুল উম্মাল’-এর লেখক শায়খ আলী মুত্তাকি (রহ.) এবং একাদশ শতকে শায়খ তাজুদ্দিন সাম্বলি (রহ.) ও শায়খ আদম বিননুরি (রহ.) হিজাজে হিজরত করে বসবাস শুরু করলে, হিজাজবাসী ও আরব বিশ্বের বহু ইসলামী ব্যক্তিত্ব তাঁদের দ্বারা উপকৃত হন। ভারতবর্ষ একাদশ শতকের শুরুর দিকে তাসাউফ ও আত্মশুদ্ধির পতাকা বহন ও নেতৃত্ব দিয়ে আসছে। শায়খ আহমদ সেরহিন্দি (রহ.) এবং তাঁর সন্তান ও খলিফা মুহাম্মদ মাসুম (রহ.)-এর মাধ্যমে মুসলিম বিশ্ব দীর্ঘদিন উপকৃত হয়েছে।

আরও পড়ুন: ১০ দেশের সংস্কৃতির ছোঁয়া ও হারিয়ে যাওয়া শৈশবের মেলবন্ধন

শায়খ মাসুমের খলিফারা ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন; যেমন—আফগানিস্তান, ইরান, তুর্কিস্তান ইত্যাদি। মুজাদ্দেদিয়া তরিকার ত্রয়োদশ শতকের অন্যতম মুরব্বি শায়খ গোলাম আলী দেহলভি (রহ.)-এর দরবারে ইরাক, শাম, মিসর, চীন, হাবশা, বুখারা, সমরকন্দ ইত্যাদি অঞ্চল থেকে বহু মানুষ আত্মশুদ্ধির জন্য আসতেন। এভাবে, তাঁর খলিফা শায়খ খালিদ শাহরজুরি (রহ.)-এর মাধ্যমে ইরাক, তুর্কিস্তান, শাম ও তুরস্কে মুজাদ্দেদিয়া তরিকা প্রসার লাভ করে, যা এখনো টিকে আছে।

চতুর্দশ শতকের শুরুর দিকে শায়খ ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি (রহ.) ‘শায়খুল আরব ওয়াল আজম’ উপাধিতে খ্যাতি লাভ করেন। তাঁর দ্বারা হিজাজের বহু মানুষ ও হাজিরা উপকৃত হয়েছেন। ভারতের বদান্যতায় আত্মশুদ্ধির এই প্রদীপ সারা পৃথিবীতে দীপ্যমান। ভারতে আল্লাহপ্রেমের ধারা অক্ষুণ্ন রয়েছে। কিছু মনীষী ও ব্যক্তিত্বের মাধ্যমে ভারত এখনো তাসাউফের প্রত্যাবর্তনস্থল।

ভারতবর্ষে ইসলামী যুগের সূচনা হয়েছে এই কীর্তিমান সুফিদের মাধ্যমে। বিশেষত, শায়খ মঈনুদ্দিন চিশতি (রহ.) তাঁর সংগ্রাম ও নিষ্ঠার মাধ্যমে ভারতবর্ষে চিশতিয়া তরিকার শক্ত ভিত্তি স্থাপন করেছেন। সুফি সাধকদের স্বাগত জানায় ভারতের সর্বস্তরের ও শ্রেণির মানুষ। তাঁদের সততা, আমানতদারি ও সত্যবাদিতার কারণে সাধারণ মানুষ তাঁদের প্রতি ভালোবাসা প্রকাশে এবং তাঁদের সঙ্গে সম্পর্ক স্থাপনে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল।

সমগ্র দেশে আধ্যাত্মিক কেন্দ্র ছড়িয়ে পড়ে। এমনকি ভারতের এমন কোনো শহর বা গ্রাম ছিল না, যেখানে এক বা একাধিক আধ্যাত্মিক কেন্দ্র গড়ে ওঠেনি। এই সুফি ও সাধকদের প্রতি সাধারণ মানুষের যে আত্মিক ও আধ্যাত্মিক ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক ছিল, তা কিছু ঘটনা থেকে অনুমান করা যায়। ঘটনাগুলোর সময়গত ধারাবাহিকতার প্রতি লক্ষ না রেখেই এখানে তা বিক্ষিপ্তভাবে বর্ণনা করা হলো।

আরও পড়ুন: জেন্ডার-ভিত্তিক নেতিবাচক ধারণা ভাঙতে শুরু হলো ‘অরেঞ্জ ডোর ক্যাম্পেইন’

মুজাদ্দিদে আলফে সানি আহমদ সেরহিন্দি (রহ.)-এর ছেলে শায়খ মুহাম্মদ মাসুম (রহ.), যিনি ১০৮৭ হিজরিতে মারা যান, তাঁর হাতে ৯ লাখ মানুষ তাওবা করেন এবং বাইআত হন। আল্লাহর পথে আহ্বান, সুপথ প্রদর্শন ও মানুষের দ্বিনি শিক্ষার কাজে তিনি সাত হাজার মানুষকে খলিফা নিযুক্ত করেন।

আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাইয়েদ আহমদ খান তাঁর ‘আসারুস সানাদিদ’ গ্রন্থে শায়খ গোলাম আলী দেহলভি (রহ.)-এর আলোচনা করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘তাঁর খানকায় কমপক্ষে পাঁচ শ মানুষ অবস্থান করত এবং খানকা সবার ব্যয়ভার বহন করত।’

ভাষান্তর : মো. আবদুল মজিদ মোল্লা

আরও পড়ুন: স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, সামাজিক যোগাযোগে প্রশংসিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটিয়া মাদরাসার ৮৭তম মহাসম্মেলন শুরু হচ্ছে আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৮ এম


পটিয়া মাদরাসার ৮৭তম মহাসম্মেলন শুরু হচ্ছে আগামীকাল

চট্টগ্রামের আল-জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামী ২৬ ও ২৭ নভেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। আয়োজক কর্তৃপক্ষের আশা, দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান আলেম, ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদদের পাশাপাশি প্রায় দুই লাখ মানুষের সমাগম হবে। সম্মেলনে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশ থেকে বিশিষ্ট আলেমরা উপস্থিত থাকবেন।

সম্মেলন উপলক্ষে জামিয়া কর্তৃপক্ষ ইতোমধ্যে চট্টগ্রাম নগরের ব্যবসায়ীদের সঙ্গে প্রস্তুতি ও পরামর্শ সভা আয়োজন করেছে। এসব সভায় সম্মেলনের সফলতা কামনায় দোয়া, অতিথি আপ্যায়ন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়েছে।

আজ বুধবার জামিয়া থেকে ফারেগ হওয়া সাবেক শিক্ষার্থীদের জন্য ‘ফাজেলান সম্মেলন’ আয়োজন করা হয়েছে।

জামিয়ার মুহতামিম আল্লামা মুফতি একরাম হোসাইন ওয়াদূদী বলেন, ‘এবারের সম্মেলন জামিয়ার ৮৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আমি দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম বার্ষিক সম্মেলন আয়োজন। তাই এবারের আয়োজনে কিছু ব্যতিক্রম রাখার চেষ্টা করেছি, বিশেষ করে আগত মেহমানদের সুন্দরভাবে আপ্যায়ন এবং তাঁদের থাকার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।’

তিনি আরও জানান, এই প্রতিষ্ঠানে ছয় হাজার শিক্ষার্থীর খাবার, বোর্ডিং খরচ ও অন্যান্য খাতে মাসে প্রায় এক কোটি টাকা খরচ হয়। এর বেশিরভাগই ধর্মপ্রাণ মুসলমানদের বিভিন্ন দান-অনুদান থেকে সংগ্রহ করা হয়।

আর্থিক সংকট ও জনগণের সহযোগিতার ওপর প্রতিষ্ঠানের নির্ভরতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের নিজস্ব কোনো সম্পত্তি নেই। আল্লাহর ওপর ভরসা করে জনগণের সাহায্য-সহযোগিতায় জামিয়া পরিচালিত হয়। দেশবাসী ও বিত্তবানদের কাছে আমার আহ্বান, আপনারা এই দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়ান।’

জামিয়া কর্তৃপক্ষের প্রত্যাশা, দুই দিনের এ মহাসম্মেলন শুধুমাত্র ধর্মীয় আলোচনা ও বয়ানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি দেশ-বিদেশের আলেম-ওলামা, সাবেক শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমি তাড়াহুড়া করি না, নতুন গানে কণ্ঠ ও চলচ্চিত্রে প্লেব্যাক করছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৯ এম


আমি তাড়াহুড়া করি না, নতুন গানে কণ্ঠ ও চলচ্চিত্রে প্লেব্যাক করছেন

গানে ব্যস্ততা কেমন?

নতুন গানে কণ্ঠ দেওয়ার কাজ নিয়মিতভাবে করছেন তিনি। সম্প্রতি ‘মন পাখি’ নামের একটি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। গানটি তাঁর কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই প্রথমবার তিনি গুণী সংগীত পরিচালক শওকত আলী ইমন স্যারের সঙ্গে চলচ্চিত্রে দ্বৈত গান গাইলেন। তিনি রিয়ালিটি শো ‘বাংলার গায়েন’-এর প্রথম সিজনের প্রতিযোগী ছিলেন এবং সেখান থেকে স্যারের স্নেহ লাভ করেন। আরটিভির বিভিন্ন প্রজেক্টে স্যারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তবে কখনো ভাবেননি চলচ্চিত্রে তাঁর সঙ্গে গাওয়ার সুযোগ পাবেন। ছবিটির গল্প সাঁওতালদের নিয়ে, এবং গানটি পাহাড়ি ঘরানার। প্রকাশের পর এটি শ্রোতাদের কাছে ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন।

২০২১ সাল থেকে তিনি নিয়মিত গান প্রকাশ করে আসছেন। মৌলিক গান সংখ্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "সঠিক সংখ্যাটা বলা মুশকিল। তবে শতাধিক হবে বলে মনে হয়।" কিছু সপ্তাহে তিন-চারটি গান প্রকাশিত হয়েছে, ফলে মাসে দশ-বারোটি গান বের হয়েছে। আবার কিছু মাসে সংখ্যা দুই-তিনটাতেও নেমে এসেছে। তিনি উল্লেখ করেন, "ওহ! আমি কিন্তু প্রচুর গান কাভারও করেছি। তবে সব সময় আমার লক্ষ্য মৌলিক গানের প্রতি ছিল, এখনো আছে।"

শ্রোতাদের পছন্দের গান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "আমার বেশির ভাগ গানই শ্রোতাদের পছন্দের। তবে বিশেষ করে তিন-চারটা বলতে গেলে ‘তুই আমার আলতা চুড়ি না’, ‘দুই চাকার সাইকেল’, ‘প্রেমে পড়ে যাই’-এর কথা বলতে হয়।" এই গানগুলোর মধ্যে কিছু সাড়ে ছয় কোটির বেশি ভিউ পেয়েছে, আবার কিছু চার কোটি ছুঁইছুঁই। স্টেজে পারফর্ম করার সময় শ্রোতারা প্রথমে এই গানগুলোর কথাই বলেন এবং তিনি সেগুলো গাইতে খুব আনন্দ পান।

গানে এলেন কিভাবে?

চার বছর বয়স থেকেই গানের প্রতি আগ্রহ তৈরি হয়। বরিশালে জন্ম হলেও তিনি খুলনায় বেড়ে উঠেছেন। তাঁর বাবা নেভিতে কর্মরত ছিলেন। ২০২০ সালে আরটিভি প্রথমবার রিয়ালিটি শো ‘বাংলার গায়েন’-এর আয়োজন করে, যেখানে তিনি রেজিস্ট্রেশন করেন। সে প্রতিযোগিতায় সপ্তম স্থান অধিকার করেন। পরের বছর থেকে তাঁর মৌলিক গান প্রকাশিত হতে শুরু করে।

কোনো বিশেষ গান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "‘তুমি আছো হৃদয়ে’ নাটকে গেয়েছিলাম ‘ওরে মন’ শিরোনামের গান। লিখেছেন এম এ আলম শুভ, সংগীত করেছেন সজীব দাস। গানটি আমার খুব প্রিয়।" নাটকটিতে তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ অভিনয় করেছেন। নাটকটি প্রায় এক কোটিবার দেখা হয়েছে এবং অনেকেই গানটি নিয়ে প্রশংসা করেছেন।

কনসার্ট কেমন চলছে?

বর্তমান প্রজন্মের ক্যারিয়ারটি চ্যালেঞ্জের মধ্যে শুরু হয়েছে। তাঁরা করোনা মহামারী, ২০২৪ সালের আন্দোলন, সরকার পতন, অন্তর্বর্তী সরকার গঠন এবং নতুন সরকারের ক্ষমতা গ্রহণের ঘটনাগুলো প্রত্যক্ষ করেছেন। পুরো সময়টা নানা মোড় ছিল। এমনও হয়েছে, আগের দিন পর্যন্ত জানতেন কনসার্ট হচ্ছে, ঢাকা থেকে রওনা দেওয়ার সময় শুনেছেন কনসার্ট বাতিল। তিনি বলেন, "যাহোক, আমরা বিষয়টায় অভ্যস্ত হয়ে গেছি। আরেকটি বিষয়, আমি তাড়াহুড়া করি না। যেটা আল্লাহ লিখে রেখেছেন সেটা হবেই।" এর মধ্যে কয়েকটি কনসার্ট চূড়ান্ত হয়েছে এবং তিনি দেখার অপেক্ষায় আছেন কী হয়।

দেশের বাইরে শো করেন?

হ্যাঁ, গত বছর থেকে তিনি আন্তর্জাতিক সফর শুরু করেছেন। পরপর দুইবার সিঙ্গাপুর গিয়েছিলেন এবং এ বছরও সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা রয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরালার পর কলকাতায় প্রতিযোগিতায় উজ্জ্বলের ‘বনলতা সেন’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৯ এম


কেরালার পর কলকাতায় প্রতিযোগিতায় উজ্জ্বলের ‘বনলতা সেন’

কেরালার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পাওয়ার পর, এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘বনলতা সেন’। মাসুদ হাসান উজ্জ্বলের নির্মিত এই ছবিটি ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান সিলেক্ট [নেটপ্যাক অ্যাওয়ার্ড]’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে, যা ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

একই মাসে দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হওয়া ‘বনলতা সেন’ নিয়ে উজ্জ্বল বলেন, “জীবনানন্দ দাশের কবিতা থেকে অনুপ্রাণিত একটি চলচ্চিত্র কলকাতার দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাওয়াটা আমাদের জন্য বিশেষ আনন্দের। জীবনানন্দের সাহিত্য ও স্মৃতির সঙ্গে কলকাতার মানুষের যে গভীর সম্পর্ক, তাতে এখানে ছবিটি দেখানোর অনুভূতিও আলাদা। আমরা যেভাবে বনলতা সেনকে চলচ্চিত্রের পর্দায় তুলে ধরেছি, কলকাতার বাঙালি দর্শক সেটিকে কিভাবে গ্রহণ করেন, তা দেখার অপেক্ষায় আছি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুবর্ণা আক্তারের নতুন গান ‘উড়ে হাওয়া’ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৯ এম


সুবর্ণা আক্তারের নতুন গান ‘উড়ে হাওয়া’ প্রকাশ

কণ্ঠশিল্পী সুবর্ণা আক্তার নতুন একটি গানচিত্র প্রকাশ করেছেন। গানটির নাম ‘উড়ে হাওয়া’।

এই গানটির কথা লিখেছেন মাহবুব রহমান। এম এ রহমান সুর ও সংগীত পরিচালনা করেছেন।

গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সুবর্ণা আক্তার’-এ প্রকাশিত হয়েছে।

গানটির ভিডিওতে সুবর্ণা নিজেই অভিনয় করেছেন। তিনি জানান, “গানটি তৈরি করতে চার মাস ধরে কাজ করেছি।

শুধু একটি গান প্রকাশ নয়, বরং শ্রোতাদের কাছে ভিন্নধর্মী সংগীতের অনুভূতি পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য।” ‘উড়ে হাওয়া’ ছাড়াও সুবর্ণা আক্তার আরো বেশ কিছু নতুন গান তৈরি করছেন। পর্যায়ক্রমে এসব গান তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

এই শিল্পী শুধু অডিও নয়, নিয়মিত প্লেব্যাকও করছেন। সম্প্রতি তিনি নতুন দুটি ছবিতে গান গেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%