ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী


জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন।

আহত যোদ্ধা মিতু বর্তমানে হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মিতুকে কাছে ডেকে আন্তরিকভাবে কথা বলেন।

আরও পড়ুন: সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

এ সময়, প্রধানমন্ত্রী মিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তাঁর সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান।

এরআগে, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, আজ আমন্ত্রিত অতিথিদের মধ্যে একজন ছিলেন মিতু, যিনি চব্বিশের জুলাই যুদ্ধে আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন। Mitu হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দেন।

আরও পড়ুন: সারের বস্তা থেকে বিএনপির বিরুদ্ধে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই আন্তরিক সাক্ষাৎ অনুষ্ঠানে একটি আবেগঘন পরিবেশ তৈরি করে।

প্রধানমন্ত্রীর পাশে তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও এ সময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তেজনা পেরিয়ে বেরোবিতে সম্প্রীতির বার্তা, একসঙ্গে উপাচার্য, ছাত্রদল ও ছাত্রশিবির

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি:

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


উত্তেজনা পেরিয়ে বেরোবিতে সম্প্রীতির বার্তা, একসঙ্গে উপাচার্য, ছাত্রদল ও ছাত্রশিবির

টানা তিন দিনের রাজনৈতিক উত্তেজনা, দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি কর্মসূচি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের পর এবার ভিন্ন এক চিত্র দেখা গেল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শোভাযাত্রা, বৃক্ষরোপণ এবং স্মরণমূলক বিভিন্ন কর্মসূচিতে উপাচার্য, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা একত্রে উপস্থিত হন।

বুধবার (৫ আগস্ট) সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে দিবসটির জন্য নানা আয়োজন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীরা ছাতা হাতে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবু সাঈদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, গত সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে একটি ছবি প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন, যার মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর ছিল। সংঘর্ষের পর উভয় সংগঠন একই স্থানে পৃথক কর্মসূচির ঘোষণা দিলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং ১৪৪ ধারা জারির আবেদনও করা হয়।

তবে সেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচিতে দুই ছাত্রসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অংশগ্রহণ করতে দেখা যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তির অনুভূতি তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, মতপার্থক্য থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহনশীলতা ও সহাবস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুর রাকিব মুরাদ বলেছেন, "ছাত্রদল যেকোনো কর্মসূচি করেছে, এমন কোনো সময় আমরা বাধা দিইনি। আগেও দিইনি, এখনও দিচ্ছি না। আমরা চাই ক্যাম্পাসে সহাবস্থান ও স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। একই সঙ্গে আশা করি, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে লেখা 'শিবিরমুক্ত ক্যাম্পাস' স্লোগানটি দ্রুত মুছে ফেলা হবে।"

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম বলেছেন, "জুলাই গণঅভ্যুত্থানে সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নতুন পথে এগিয়েছে। সেই ঐক্যের চেতনাকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। মতবিরোধ থাকতে পারে, কিন্তু তা যেন কখনো সহিংসতায় রূপ না নেয়। আমরা সবাই মিলে একটি সুন্দর, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই।"

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী মন্তব্য করেছেন, "আজ আমাদের জন্য আনন্দের দিন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে যে নতুন গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, তার স্মরণে আমরা এই কর্মসূচির আয়োজন করেছি। আমি আনন্দিত যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা একসাথে অংশ নিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আমরা আশা করি।"

তিনি আরও বলেছেন, "তারুণ্যের শক্তি ও ঐক্যই দেশের সবচেয়ে বড় সম্পদ। বিশ্ববিদ্যালয় সেই ঐক্য ও সম্প্রীতির চর্চার ক্ষেত্র হিসেবে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে গড়ে উঠবে প্রতিষ্ঠান: তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে গড়ে উঠবে প্রতিষ্ঠান: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, জুলাই শহীদদের নামে বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় রাস্তার নামকরণ করা হবে এবং প্রতিষ্ঠান তৈরি হবে। তিনি বলেন, 'জুলাই শহীদদের আত্মত্যাগের কারণেই একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচিত হতে পেরেছে।' বিএনপি আজীবন জুলাই শহীদদের পাশে থাকবে এবং তাদের পরিবারকে বিভিন্ন সুবিধা দিতে আমরা পাশাপাশি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। এসব পরিকল্পনা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে। বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার দুলদুল ক্যাম্পে জুলাই শহীদের স্মরণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। প্রতিমন্ত্রী বলেন, 'দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর দেশের জনগণকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিবাদমুক্ত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে আমরা সেই সুফল পেয়েছি।' তিনি বলেন, 'সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের মাগফেরাত কামনা করি এবং আহতদের সুস্থতা কামনা করছি। আমরা তাদের পাশে আছি এবং আজীবন পাশে থাকবো।' ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আল রাফসান সামির সার্বিক সহযোগিতায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ বিএনপি, ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলাহাটে ১৩৫ বোতল স্কাফসহ শীর্ষ মাদক কারবারি সাইরুল গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


ভোলাহাটে ১৩৫ বোতল স্কাফসহ শীর্ষ মাদক কারবারি সাইরুল গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদক মুক্ত করার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে, ভোলাহাটে, ১৩৫ বোতল ফেনসিডিল জাতীয় অবৈধ 'স্কাফ' সিরাপসহ সাইরুল ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভোলাহাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে, গত মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) রাত ৯টা ৪০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে, পুলিশ ফোর্সের একটি চৌকস দল ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের হাউসপুর গ্রামে অভিযান চালায়।

অভিযানকালে নিজ বসতবাড়ি থেকে আসামি মোঃ সাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সে হাউসপুর গ্রামের মোঃ আলাউদ্দিন ওরফে আলার ছেলে। পরবর্তীতে, তার হেফাজতে থাকা অবৈধ ১৩৫ (একশত পঁয়ত্রিশ) বোতল ফেনসিডিল জাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের শেষে, তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে, যেকোনো মাদকের তথ্যাদি দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানা আয়োজনে কুষ্টিয়ায় পালিত হলো জুলাই গণ-অভ্যুত্থান দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


নানা আয়োজনে কুষ্টিয়ায় পালিত হলো জুলাই গণ-অভ্যুত্থান দিবস

কুষ্টিয়ায় বিভিন্ন আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। বুধবার, এই দিবস উপলক্ষে সকালে কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল প্রদান করেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ও জুলাই যোদ্ধা সহ অন্যান্যরা।

এ সময় জুলাই শহীদদের স্মরণে দোয়া করা হয়। এরপর কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় শহীদদের পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং রাজনৈতিক প্রতিনিধি ও সুধীজনরা অংশগ্রহণ করেন।

এদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিবসটি পালন উপলক্ষে ক্যাম্পাসে একটি র‍্যালি বের হয়। পরে সকাল ১১ টায় টিএসসিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%