১১:০৬ এম
খুলনার রূপসায় রাজু মোড়ল (৪২) নামে এক ব্যক্তিকে পিস্তল ও দুই রাউন্ড ৭.৬৫ এমএম গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৫টার দিকে রূপসা থানার রামনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এ অভিযানে অংশ নেয় খুলনা জেলা পুলিশের রূপসা থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল।
আরও পড়ুন: নোয়াখালীতে দোকানে ঢুকে জামায়াত কর্মীকে গুলি করলো মুখোশধারীরা
গ্রেফতার হওয়া রাজু মোড়ল রূপসা থানার রামনগর এলাকার ইমান আলী মোড়লের পুত্র।
খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধ দমন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন