০৯:১৮ পি.এম
চট্টগ্রাম, ৮ আগস্ট, ২০২৬: আগামীকাল ৯ আগস্ট হাটহাজারীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগমন উপলক্ষ্যে হাটহাজারী উপজেলা ও পৌরসভা যুবদল বর্ণাঢ্য স্বাগত র্যালি করেছে।
র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম।
আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই
এতে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর আসার উপলক্ষ্যে হাটহাজারীতে উৎসবের আমেজ বিরাজ করছে। দলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছি। আমরা সুশৃঙ্খলভাবে প্রধানমন্ত্রী যে কর্মসূচিগুলো আয়োজন করবেন সেগুলো বাস্তবায়ন করবো।
উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার ও পৌরসভা যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, শাহনেওয়াজ কবির মানিক, আবু তৈয়ব জুলুস, জি এম সাইফুল, মো. নাহিদ প্রমুখ।
এদিকে, মিছিলে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কক্সবাজারে নিখোঁজ নাহিদুরের স্ত্রী ও দুই মেয়ের সন্ধান চায় পরিবার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন