ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লা দাউদকান্দি মোহনা টেলিভিশনের অফিসের মালামাল লুটের ঘটনায় গ্রেফতার দুইজন


কুমিল্লা দাউদকান্দি মোহনা টেলিভিশনের অফিসের মালামাল লুটের ঘটনায় গ্রেফতার দুইজন

কুমিল্লা দাউদকান্দি মোহনা টেলিভিশনের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধির কার্যালয়ের মালামাল লুটের ঘটনায় দুই আসামীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ, এ বিষয়ে মামলার সাব ইন্সপেক্টর মনির হোসেন জানান,  মোহনা টেলিভিশনের অফিসের মালামাল চুরির ঘটনায় রায়হান সরকার শুভ (২৭), পিতা আব্দুল করিম মুন্সী এবং মোঃ আশিকুল ইসলাম শান্ত (২৭), পিতা মোঃ শাহিন মিয়াকে গত ০৫ আগস্ট  ভোররাত পাঁচটায় আসামিদের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে, তাদের উভয়েই দাউদকান্দি পৌরসভা ০৬ নং ওয়ার্ডের, দোনারচর গ্রামের বাসিন্দা । তিনি আরো জানান মামলার বাদী থানায় উপস্থিত থাকিয়া তাহার অফিস কক্ষ থেকে মালামাল চুরির ঘটনায় গত ১১/০৭/২০২৬ইং তারিখ মামলার নং- ২১ থানায় রুজু করেন, অতঃপর মডেল থানার অফিসার ইনচার্জ মামলা নং ২১/২৩৬, ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোড রুজু করিলে আমি মামলাটি তদন্ত প্রাপ্ত হইয়া বাদীর দেওয়া সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করিয়া প্রত্যক্ষ স্বাক্ষী চিহ্নিত করিয়া স্বাক্ষীদের সাক্ষ্য ও সনাক্তের ভিত্তিতে মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত রায়হান সরকার শুভ  ও মোঃ আশিকুল ইসলাম শান্তকে গ্রেফতার করতে সক্ষম হই ।

আমার প্রাথমিক তদন্তকালে গ্রেফতারকৃত আসামিদ্বয় অত্র মামলার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন । 
এই বিষয়ে মামলার বাদী মোহনা টেলিভিশনের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মোঃ সাহাব উদ্দিন বলেন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে দেখা যায় ঘটনার দিন বিকেল ৩.৫০ থেকে বিকেল ৪.২০ এর মধ্যে দিনের বেলা প্রকাশ্য তালা ভেঙ্গে আমার গণমাধ্যম অফিসের ডিজিটাল সাইনবোর্ড, ক্যামেরা, বোম, ল্যাপটপ সহ অফিসে থাকা সমস্ত মালামাল একাধিক ভ্যানে করে নিয়ে গিয়ে নতুন তালা ঝুলিয়ে দিয়ে গেছে সন্ত্রাসীরা এটি কখনোই চুরি হতে পারে না, এটি গণমাধ্যমের উপর সন্ত্রাসী কর্মকান্ড । আমি এই ঘটনার সুস্থ তদন্ত্র পূর্বক আরো যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবী জানাচ্ছি ।  


এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ জানান- এই ঘটনায় দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে , প্রত্যক্ষদর্শী দুজন স্বাক্ষী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন, মালামাল উদ্ধার এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য আসামিদের পুলিশ রিমান্ডের জন্য আবেদন প্রেরণ করা হয়েছে

আরও পড়ুন: রুয়েটে জঙ্গল থেকে সাইকেল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোমে বিমানের কারিগরি ত্রুটি, রাতে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


রোমে বিমানের কারিগরি ত্রুটি, রাতে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা

কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে (এফসিও) আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি আজ শনিবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা করছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সূত্রে জানা গেছে যে, বিজি-৩০৬ ফ্লাইটের নির্ধারিত উড়োজাহাজ এস২-এজেওয়াই বর্তমানে কারিগরি ত্রুটির কারণে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে।

ত্রুটি মেরামতের জন্য প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ বিজি-৩০৫ ফ্লাইটে করে রোমে পাঠানো হচ্ছে।

বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাতের দিকে রোমে পৌঁছানোর কথা রয়েছে। এরপর প্রকৌশলী দল ত্রুটি নিরসনের জন্য কাজ শুরু করবে।

বিমান জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী কারিগরি ত্রুটি মেরামত ও প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হলে বিজি-৩০৬ ফ্লাইটটি রোমের স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

সেক্ষেত্রে, ফ্লাইটটি রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছাতে পারে।

তবে কারিগরি কাজ শেষ হওয়ার ওপর ফ্লাইটটির সময়সূচি নির্ভর করছে। যাত্রীদের সর্বশেষ তথ্য নিয়মিত জানানো হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালি নিয়ে চুক্তি সন্নিকটে, তবে পথ খুলতে শর্ত জুড়ে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


হরমুজ প্রণালি নিয়ে চুক্তি সন্নিকটে, তবে পথ খুলতে শর্ত জুড়ে দিল ইরান

কৌশলগত হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে ইরান এখন প্রায় কাছাকাছি পৌঁছেছে। কিন্তু বাণিজ্যিকভাবে এই প্রণালিটি পুরোপুরি উন্মুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করার সঙ্গে বেশ কয়েকটি শর্ত যুক্ত করেছে তেহরান।

এদিকে, চুক্তির এমন ইতিবাচক খবরের মধ্যেই নতুন এক হামলার ঘটনা ঘটেছে, যা উত্তেজনার পারদ আরও চড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, শনিবার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় তাদের রাষ্ট্রীয় তেল কোম্পানির একটি জাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইরান। হামলায় কেউ হতাহত না হলেও পরিস্থিতি নতুন করে ঘোলাটে হয়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে ওমান-ইরান চুক্তি সই হলে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেবে।

গত ২৮ ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি হামলার পর তৈরি হওয়া এই সংঘাত মেটাতে চুক্তিটি অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। রয়টার্সের সূত্রমতে, প্রস্তাবিত চুক্তিতে উপসাগরে প্রবেশকারী জাহাজের ওপর তেহরানকে নিয়ন্ত্রণ দেওয়ার মতো বিশাল ছাড় দেওয়া হতে পারে, যা যুক্তরাষ্ট্র আগে মানতে অস্বীকৃতি জানায়।

তবে ইরানের রেভল্যুশনারি গার্ডস স্পষ্ট জানিয়েছে, প্রণালি খোলার বিষয়টি ওয়াশিংটনের শর্ত মানার ওপর নির্ভর করছে। সংঘাতের শুরু থেকে প্রণালিতে ইরানের টোল আদায় ও হামলার কারণে বিশ্বে জ্বালানির দাম ব্যাপক গতিতে বেড়ে গেছে।

আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি জানিয়েছে, এখন পর্যন্ত তাদের ১৫টি জাহাজে হামলায় একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। সেই সঙ্গে লোহিত সাগরেও ইয়েমেনের মিত্র হুতিরা সমান্তরাল হামলা চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ সুদান ও আবেই পরিদর্শনে গেলেন সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


দক্ষিণ সুদান ও আবেই পরিদর্শনে গেলেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দক্ষিণ সুদান ও আবেই পরিদর্শনে গিয়েছেন। এটি একটি সরকারি সফর, যা পাঁচ দিনের জন্য নির্ধারিত। এই সফরের সময়, সেনাপ্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবেন এবং উভয় স্থানের রাষ্ট্রীয় ও মিশন-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এই সফরটি শনিবার (৮ আগস্ট) শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি-তুরস্ক-পাকিস্তানের নতুন সামরিক জোট, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কী প্রভাব পড়বে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


সৌদি-তুরস্ক-পাকিস্তানের নতুন সামরিক জোট, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কী প্রভাব পড়বে?

ইরানকে নিবৃত্ত করার উদ্দেশ্যে, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানো এবং ইসরায়েলকে স্পষ্ট বার্তা দেওয়ার জন্য সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান নতুন একটি সামরিক জোট গঠন করেছে। ন্যাটোর নীতিতে গড়া এই চুক্তিতে উল্লেখ করা হয়েছে যে, যদি কোনো এক দেশের ওপর হামলা হয়, তাহলে সেটিকে সকল দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

পবিত্র শহর মক্কায় তিনটি সুন্নি দেশের মধ্যে এই চুক্তিটির স্বাক্ষর অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যে ছয় মাস ধরে চলা সংঘাতের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানকে পরাস্ত করতে সক্ষম হয়নি। বরং তেহরান এবং তাদের সহযোগী হুতিরা হরমুজ প্রণালী ও লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে। মার্কিন ঘাঁটির উপস্থিতি থাকা সত্ত্বেও ইরান ও তার মিত্রদের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে যুক্তরাষ্ট্রের জন্য এটা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের নিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবার প্রয়োজনীয়তা সৃষ্টি করেছে। মার্কিন প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতা সত্ত্বেও আঞ্চলিক শক্তিগুলোর এখন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাই রিয়াদ, তুরস্ক এবং পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করেছে।

নিরাপত্তা বিশ্লেষক আন্দ্রেয়াস ক্রিগের মতে, এই তিন দেশের সামর্থ্য পরস্পরেরকে পরিপূরক। তেলসমৃদ্ধ সৌদি আরবের বিপুল সম্পদ থাকা সত্ত্বেও তাদের সামরিক সক্ষমতা যা যথেষ্ট কম। অন্যদিকে, তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি রয়েছে কিন্তু তাদের প্রয়োজন বৃহৎ বাজার এবং বিনিয়োগ। আর পাকিস্তানের রয়েছে বিশাল সামরিক জনবল এবং পারমাণবিক সক্ষমতা, যদিও তারা অর্থসংকটে ভুগছে। তাই এই চুক্তি মূলত তাদের একে অপরের ঘাটতি পূরণের চেষ্টা।

তবে, যদি ইরান সৌদিতে আক্রমণ করে, তবে তুরস্ক বা পাকিস্তন পাল্টা আক্রমণ করবে—এমন সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তারা মূলত নিজেদের 'স্থিতিশীলতা রক্ষাকারী' হিসেবে আত্মকে রক্ষা করার উদ্দেশ্যে কাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের মাধ্যমে জড়িয়ে পড়া তাদের মূল লক্ষ্য নয়; বরং এটি ইরান এবং ইসরায়েল উভয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং প্রতীকী বার্তা প্রদান করছে।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েলকে সংযুক্ত করে অঞ্চলে একটি নিরাপত্তা বলয় গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে নতুন এই প্রতিরক্ষা জোট সেই মার্কিন পরিকল্পনাকে পাশ কাটিয়ে ইসরায়েলি আধিপত্যকে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান এবং তুরস্ক ইসরায়েলের কঠোর সমালোচক হিসেবে পরিচিত। সৌদি আরবও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পরিত্যাগ করেছে। সব মিলিয়ে, এই জোট মূলত ইরানি আধিপত্য ও ইসরায়েলি শ্রেষ্ঠত্বের প্রকল্পে একটি বড় বাধা হিসেবে কাজ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%