০৯:২৯ পি.এম
মতলব দক্ষিনের আলোচিত চিকিৎসা প্রতিষ্ঠান নারায়নপুর ম্যাক্স ভিআইপি (প্রাঃ) লিঃ হাসপাতালের ম্যানেজার আসলাম মিয়াজী, যিনি ভূয়া ডাক্তার হিসেবে পরিচিত, এবং ওই প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানোর পর, প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোকজের জবাব প্রদান করা হয়েছে। শোকজের জবাবে অসন্তোষ প্রকাশ করেছেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রায়হান।
ইয়াসিন (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী ভাঙা হাতের চিকিৎসার জন্য ম্যাক্স ভিআইপি হাসপাতালে গেলে, হাসপাতালের ম্যানেজার আসলাম মিয়াজী চিকিৎসক সেজে তার চিকিৎসা করেন। হাসপাতালে নিয়ে আসার পর, আসলাম মিয়াজী নিজেই চিকিৎসক হিসেবে সাড়ে পাঁচ হাজার টাকায় ওই শিক্ষার্থীর ভাঙা হাতের চিকিৎসা করেন। দুই দিন দই-বার হাতের ব্যান্ডেজ করানোর পর, প্রায় ১ মাসেও শিক্ষার্থীর হাতের অবস্থার উন্নতি না হওয়ায় রোগীর স্বজন আবুল কালাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইসমাম ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম রায়হান এর বরাবর লিখিত অভিযোগ করেন।
ডাঃ গোলাম রায়হান জানান, ম্যাক্স ভিআইপি হাসপাতালের ম্যানেজার আসলাম মিয়াজী এবং প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করার পর, হাসপাতাল কর্তৃপক্ষ জবাব দিয়েছেন।
আরও পড়ুন: কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকরা জিম্মি
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রায়হান বলেন, "তাদের শোকজের জবাবে আমি সন্তুষ্ট নই। ম্যানেজার ডাক্তার না হওয়ায় আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছিনা।" তবে তিনি জানান, তিনি জেলা সিভিল সার্জেন, উপজেলা প্রশাসন ও মতলব দক্ষিন থানায় লিখিত অভিযোগ পাঠিয়েছেন। মতলব দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য নেওয়ার পর, পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন