ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

রহনপুরে রেল দুর্ঘটনা, অজ্ঞাত একজনের মৃত্যু। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ`


রহনপুরে রেল দুর্ঘটনা, অজ্ঞাত একজনের মৃত্যু। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ`

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী (৪৫) নিহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার রহনপুর স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে রহনপুর পৌর কলেজ গেট সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ৭৭ আপ ‘রহনপুর কমিউটার’ ট্রেনটি রহনপুর স্টেশনে প্রবেশের সময় ওই নারী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

রহনপুর স্টেশনের সহকারী মাস্টার মানসুরা খাতুন বলেন, "ঘটনাটি আত্মহত্যা বলে শোনা গেলেও বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।" দুর্ঘটনার পর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশ থেকে মরদেহটি সরিয়ে নেন। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, "পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। কীভাবে ওই নারী নিহত হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।" এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবুজ উদ্যোক্তা তৈরিতে তরুণদের পাশে সীড ফান্ড

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


সবুজ উদ্যোক্তা তৈরিতে তরুণদের পাশে সীড ফান্ড

কুড়িগ্রামের ফুলবাড়ীতে তরুণদের পরিবেশবান্ধব উদ্যোগে উৎসাহিত করার উদ্দেশ্যে সীড ফান্ডের চেক বিতরণ করা হয়েছে, যা তাদের সবুজ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)-এর উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় উপজেলার পাঁচজন তরুণ উদ্যোক্তার হাতে এই সীড ফান্ডের চেক প্রদান করা হয়।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম নির্বাচিত তরুণ উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলামসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজক সূত্রে জানা গেছে, নির্বাচিত পাঁচজন তরুণ উদ্যোক্তার প্রত্যেককে পরিবেশবান্ধব ও সবুজ উদ্যোগ বাস্তবায়নের জন্য অফেরতযোগ্য এককালীন ৫০ হাজার টাকা করে সীড ফান্ড প্রদান করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, "সীড ফান্ডের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা পরিবেশবান্ধব ব্যবসা ও বিভিন্ন সবুজ উদ্যোগ গ্রহণের সুযোগ পাবেন। এর ফলে একদিকে তরুণদের আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে তাদের অংশগ্রহণ হবে।"

তিনি আরও বলেন, "তরুণদের উদ্ভাবনী ও পরিবেশবান্ধব উদ্যোগ স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে জলবায়ু সহনশীল ও টেকসই কমিউনিটি গড়ে তোলা সম্ভব হবে।"

আয়োজকরা জানান, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি পরিবেশ ও জলবায়ুবান্ধব উদ্যোগে সম্পৃক্ত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কদমরসুল সেতুর নির্মাণকাজ নির্বিঘ্ন করতে অবৈধ দখলদার উচ্ছেদের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


কদমরসুল সেতুর নির্মাণকাজ নির্বিঘ্ন করতে অবৈধ দখলদার উচ্ছেদের দাবি

নারায়ণগঞ্জ শহর ও বন্দরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত শীতলক্ষ্যা নদীর ওপর নির্মাণাধীন কদমরসুল সেতুর নির্মাণকাজ নির্বিঘ্ন করতে রেলওয়ের অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ দখলদারদের দ্রুত উচ্ছেদের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম ও বন্দর উন্নয়ন ফোরাম। এ দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠন দুটি।

সোমবার (৩১ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।

এ সময় নেতৃবৃন্দ আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে পাইলিংয়ের কাজ নির্বিঘ্ন করার দাবি জানান।

নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জের প্রতি সরকারের বিশেষ দৃষ্টি রয়েছে। আমরা সফল না হলে নারায়ণগঞ্জবাসী বঞ্চিত হবে। প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলে দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদের পদক্ষেপ নেওয়া হবে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে টিডিএসের আরাফাতুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ায়, ব্রাহ্মণবাড়িয়ার ওবায়দুর রহমানকে হাইওয়ে পুলিশে, ময়মনসিংহের মাহফুজা খাতুনকে নেত্রকোনায়, চুয়াডাঙ্গার জামাল আল নাসেরকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, সিআইডির রুহুল আমিন সরকারকে ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার্সের এ এন এম সাইফুল আলম খাঁনকে মাগুরা সদর সার্কেলে, বরগুনার এফ এম ফয়সালকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে এবং ট্যুরিস্ট পুলিশের এ এইচ এম কামরুল ইসলামকে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

সহকারী পুলিশ সুপারদের মধ্যে ডিএমপির আবুসায়েম নয়নকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলে, ডিএমপির হাসান রাশেদ পরাগকে রাঙামাটি রাজস্থলী সার্কেলে এবং র‍্যাবের আবু তাহেরকে ঢাকার টিডিএসে বদলি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌগাছায় জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


চৌগাছায় জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত

 

চৌগাছায় জামায়াতের ইউনিট সভাপতি ও সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল বেলা চৌগাছা কামিল মাদ্রাসা মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়। সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক শামসুজ্জামান।

সম্মেলনে বক্তৃতা প্রদান করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারী সাংবাদিক রহিদুল ইসলাম খান, মাস্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দীন, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক এবং সেক্রেটারী ডা. জিল্লুর রহমান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় উল্লেখ করেন, দেশের সকল মানুষের কাছে জামায়াতের দাওয়াত পৌঁছানো প্রয়োজন। তিনি জনগণকে এ কথাও জানাতে বলেন যে, জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সততা ও দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করবে। সম্মেলনে উপজেলার প্রায় তিনশো ইউনিটের সভাপতি ও সেক্রেটারী অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%