বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১০:৩১ পি.এম
ভালুকায় একটি ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে পৌরসভার ৫নং ওয়ার্ড যুবদল সভাপতি মাহজাহারুল ইসলামের বিরুদ্ধে তালা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগটি ভালুকা মডেল থানায় দায়ের করেছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং ভালুকা উপজেলার বিএনপির সদস্য মুস্তাফিজুর রহমান মামুন। যুবদল সভাপতি ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন।
২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে ভালুকা প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাজাহারুল ইসলাম লিখিত বক্তব্যে উল্লেখ করেন, কার্যালয়টি ছিল ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি রফিকুল ইসলামের রাজনৈতিক কার্যালয়। তিনি জানান, ৫ আগস্টের পর মুস্তাফিজুর রহমান মামুন ওই কার্যালয়টি দখল করে নিয়েছেন।
তিনি আরও বলেন, কে বা কারা ওই কার্যালয়ে তালা দিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। রাজনৈতিক ইস্যু তৈরি করে তাঁকে জড়িয়ে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে বলে অভিযোগ করেন।
তিনি মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহারের দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুই ছেলের নাম মনে আছে রহিমা বেগমের। একজনের নাম রাব্বি এবং অন্যজনের নাম রনি। তিনি জানেন যে, নিজের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়। তবে কোন গ্রামে তার বাড়ি, তা মনে করতে পারছিলেন না। স্বামী মারা গেছেন। গত সোমবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে ঝিনাইগাতী বাজারে তাকে পাওয়া যায়। পরে এই সংবাদটি ঝিনাইগাতী থানার পুলিশ জানতে পারে। অসহায় অবস্থায় থাকা এই বৃদ্ধাকে দেখে ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী এগিয়ে আসেন। এরপর রহিমা বেগমের পরিচয় শনাক্ত করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন কানাই লাল চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও পরিচয় প্রকাশ করে স্বজনদের খোঁজ করা হয়। এই কাজে বিভিন্ন ব্যক্তি ও সংবাদকর্মীরা সহযোগিতা করেন। তাদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত রহিমা বেগমের পরিবারের সন্ধান পাওয়া যায়। এর আগে ওই দিন ঝিনাইগাতী বাজারে এসে বয়সের ভারে নিজের বাড়ির ঠিকানা বলতে পারেননি তিনি।
রহিমা বেগম ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম (গারোকোনা) এলাকার মৃত ফজল হকের স্ত্রী। পরিচয় নিশ্চিত হওয়ার পর উপপরিদর্শক কানাই লাল চক্রবর্তী নিজেই তাকে বাড়িতে নিয়ে যান এবং সন্তানদের কাছে বুঝিয়ে দেন।
কানাই লাল চক্রবর্তী বলেন, ‘বৃদ্ধা নিজের বাড়ির ঠিকানা মনে করতে পারছিলেন না। বিভিন্ন ব্যক্তি ও সংবাদকর্মী তার পরিচয় শনাক্ত করতে সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতায় তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এজন্য সবার প্রতি ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
রহিমা বেগমের ছেলে রনি বলেন, মাকে হারিয়ে আমড়া খুব দুশ্চিন্তায় ছিলাম। তাকে খুঁজে পাওয়ার পর যারা আমাদের খবর দিয়েছেন এবং মাকে বাড়িতে ফিরিয়ে দিতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমড়া কৃতজ্ঞ। বিশেষ করে কানাই লাল চক্রবর্তীর প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। তার মানবিক উদ্যোগেই আমড়া মাকে ফিরে পেয়েছি।’
স্থানীয় স্বেচ্ছাসেবী আতিকুর রহমান খান বলেন, ‘একজন অসহায় বৃদ্ধা নিজের বাড়ির ঠিকানা মনে করতে পারছিলেন না। তার বাড়ির ঠিকানা খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগটি নিঃসন্দেহে মহৎ কাজ। এ ঘটনার মধ্য দিয়ে পুলিশের মানবিক একটি দিকও সামনে এসেছে। পরিবারের কাছে ফিরে যাওয়ার পর স্বস্তি ফিরেছে রহিমা বেগমের সন্তানদের মধ্যেও। আর তাকে খুঁজে পেতে যাঁরা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের সদস্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানী ও বেনুপাড়া গ্রামে অসহায় দরিদ্র মানুষের জন্য কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এই কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভার্চুয়ালি করেন অঙ্গীকার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাজিয়া সুলতানা ও জেনারেল সেক্রেটারী মোহাম্মদ হুমায়ুন কবীর মুজিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঙ্গীকার ফাউন্ডেশনের কাকরকান্দি ইউনিয়নের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নুরুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নুরুল হক। এছাড়া স্থায়ী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস খান, রিয়াজুল হাসান, মামুন শেখ ও সাবিনা ইয়াসমিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক
ময়মনসিংহে ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে গোয়েন্দা পুলিশ ৭ জন সদস্যকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নগরীর সেনবাড়ি এলাকা থেকে অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল ঘাটাইলের উত্তর লক্ষীন্দর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে মো. মনির হোসেন (২৩), মো. জাকির হোসেনের ছেলে মো. জিল্লুর রহমান জনি (২৭), মো. রসিদ মিয়ার ছেলে মো. মজনু (২৬), বরিশাল মুলাদীর চরকালেখান গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে মো. মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়ীয়ার ভালুকজান গ্রামের মো. রফিজ উদ্দিনের ছেলে মো. তানভীর আহম্মেদ (২৫), একই উপজেলার বাদিহাটি গ্রামের নীলু মন্ডলের ছেলে মো. নাঈম মন্ডল (২৪) এবং ফুলপুর উপজেলার শ্রীপুর গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে মো. রাকিব (২০)।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কামরুল হাসান এসব তথ্য প্রকাশ করেন। পুলিশ সুপার জানান, প্রতারকচক্রটি পারসোনাল ডট কম নামে একটি প্রোফাইল তৈরি করে দেশি-বিদেশি নম্বর ব্যবহার করে বিভিন্ন নারীদের ছবি ব্যবহার করে মানুষকে প্রলোভিত করছিল। এভাবে নিরীহ ব্যক্তিদের প্রতারণা করে সহজে অর্থ উপার্জনের পথ বেছে নিয়েছে তারা। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ চক্রের ফাঁদে পড়ে প্রতারিত হয়েছেন।
বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ তাদের গ্রেফতার করে। অভিযানের সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন ও ল্যাপটপ পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য, শখ, ভিডিও এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বনের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অনলাইন ডেটিং সাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে হবে। এসব অপরাধ ও অনলাইন প্রতারণা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ময়মনসিংহ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের শ্রীবরদী সীমান্ত
ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় দুই কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তাদের ভারতে প্রবেশে অর্থের বিনিময়ে সহযোগিতা করার অভিযোগে স্থানীয় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আটক দুই কিশোরের নাম অপু চন্দ্র দাস (১৭) ও চন্দন জল দাস (১৩), এবং তাদের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারতে বসবাসরত তাদের চাচার কাছে শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে প্রবেশের চেষ্টা করছিল। অর্থের বিনিময়ে ওই দুই কিশোরকে ভারতে প্রবেশে সহযোগিতার সঙ্গে স্থানীয় তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মো. মামুন (২২), মো. কালু মিয়া (৩৫) ও চান্দাপাড়া গ্রামের মো. মাসুদ মিয়া (২৫)।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই কিশোরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, ভারতে অবৈধভাবে প্রবেশে সহযোগিতার অভিযোগে ওই তিনজনকে পলাতক আসামি করে শ্রীবরদী থানায় মামলা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ