০৭:০৩ পি.এম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, সরকার কাজ করছে যাতে মানুষ এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়িঘর করতে পারেন, সেই সুবিধা প্রদান করার জন্য। তিনি জানান, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের কাজ খুব শীঘ্রই শুরু হবে।
আজ বুধবার ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় রাজউক বাস্তবায়িত ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী এ সময় উল্লেখ করেন, ঝিলমিল প্রকল্পে অনেক বছর ধরে আশানুরূপ অগ্রগতি নেই। তিনি বলেন, প্রকল্পের অভ্যন্তরে থানা, স্কুল, হাসপাতাল ও ইটিপি সেন্টার নির্মাণের কাজ চলমান রয়েছে। মন্ত্রী আরও জানান, প্রকল্প এলাকা আলোকিত করার জন্য স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
রাজউকের ঝিলমিল প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ঝিলমিল প্রকল্প এলাকায় থানা স্থাপনের কাজ চলছে। তিনি জানান, স্থানীয় থানার পাঁচটি টহল টিম দায়িত্ব পালন করছে।
এ সময় মন্ত্রী ঝিলমিল প্রকল্পে নির্মাণাধীন স্কুল, হাসপাতাল এবং থানা ভবন এলাকা ঘুরে দেখেন। প্রকল্পের সাইট অফিসে প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান উপস্থিত হয়ে এই প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন। ঝিলমিল সোসাইটির কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন সোসাইটির পক্ষে বক্তব্য রাখেন।
পরিদর্শনকালে ফিরে আসার সময় আরও উপস্থিত ছিলেন রাজউক-এর শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম, এরাদুল হক, কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, চিফ টাউন প্ল্যানার মো. আশরাফুল ইসলাম এবং রাজউকের কর্মকর্তাবৃন্দ ও প্লট বরাদ্দ প্রাপ্ত ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন