ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

নানা পাটেকর: অল্পের জন্য আন্ডারওয়ার্ল্ডে যোগ দেননি


নানা পাটেকর: অল্পের জন্য আন্ডারওয়ার্ল্ডে যোগ দেননি

ভারতের

প্রখ্যাত অভিনেতা নানা পাটেকর গত

বৃহস্পতিবার গোয়ায় নিজ বাড়িতে মারা

আরও পড়ুন: অভিনয় এখন আমার সেকেন্ড চয়েস: প্রভা

যান। তাকে অচেতন অবস্থায়

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত

ঘোষণা করেন।

বলিউডে

আরও পড়ুন: ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী, সিদ্ধার্থের সঙ্গে গুঞ্জন

বেশ কিছু শক্তিশালী চরিত্রে

অভিনয়ের জন্য ৭৫ বছর

বয়সি এই অভিনেতার সুনাম

রয়েছে। তবে মুম্বাইয়ের অপরাধ

আরও পড়ুন: বাপ্পারাজকে নিয়ে আবেগঘন পোস্টে ওমর সানীর স্যালুট

জগতের সঙ্গে তার পরোক্ষ সম্পৃক্ততা

ছিল। মুম্বাইয়ের কুখ্যাত গ্যাংস্টার মনোহর মানিয়া সুরভের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল।

গ্যাংস্টার মানিয়া সুরভে ছিলেন নানা পাটেকরের মামাতো ভাই।

এক

আরও পড়ুন: ডি এ তায়েব: ‘সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব, ৪০ বছরে একটিও পাইনি’

সাক্ষাৎকারে গ্যাংস্টার মানিয়া সুরভেকে নিয়ে আলাপ করেছিলেন নানা পাটেকর। মানিয়া সুরভের

কাছ থেকেই গ্যাংস্টার চরিত্র সম্পর্কে ধারণা পেয়েছিলেন তিনি।

তবে

এই অভিনেতার মা তাকে অপরাধ জগতের প্রভাব থেকে দূরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।

আরও পড়ুন: মেতেছেন সিঁদুর খেলায়, কণ্ঠে কোয়েল মল্লিকের মন খারাপের সুর

নানা

পাটেকর জানিয়েছিলেন, অপরাধ জগতের সঙ্গে সম্পৃক্ত আত্মীয়দের প্রভাব থেকে রক্ষা করতে পরিবার নিয়ে মুম্বাই ছেড়েছিলেন তার মা।

কৌন

বানেগা করোরপতির ১৬তম সংস্করণের এক পর্বে নানা পাটেকর স্মৃতিচারণ করে বলেন, অভিনয়ের

আরও পড়ুন: পারফিউমের ব্যবসায় সামান্থার সাফল্য

পথ বেছে না নিলে তিনি হয়তো আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়তেন।

তিনি

বলেন, শৈশবে এমন লোকজনের সংস্পর্শে থাকায় তিনি বুঝতে পেরেছিলেন যে, অপরাধীরা কেমন আচরণ

করে।

মনোহর

মানিয়া সুরভে কে?

মুম্বাইয়ের

কৃতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা মনোহর মানিয়া সুরভে অপরাধ জগতে জড়িয়ে পড়েন। সত্তর

ও আশির দশকে মুম্বাই শহরের অপরাধ জগতের অন্যতম পরিচত মুখ হয়ে ওঠেন তিনি।

একটি

হত্যা মামলায় তাকে কারাগারে নেওয়া হয়। তবে সেখান থেকে পালিয়ে মুম্বাইয়ে ফিরে আসেন।

এরপর নিজের গ্যাং বানান এবং পরবর্তী সময়ে পাঠান গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত হন।

কুখ্যাত

ডন দাউদ ইব্রাহিমের বড় ভাই শাবির ইব্রাহিমকে ১৯৮১ সালে গুলি করে হত্যা করেন মানিয়া।

এরপর মুম্বাইয়ে গ্যাং ওয়ার চরম আকার ধারণ করে।

এক

বছর পর ১৯৮২ সালে মুম্বাইয়ের ওয়াদালা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন মানিয়া

সুরভে। এ ঘটনায় নিয়ে ২০১৩ সালে ‘শুটআউট অ্যাট ওয়াদালা’ নামের একটি সিনেমা নির্মিত হয়েছিল। সূত্র: মানি কন্ট্রোল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজাদপুর প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রাসেল সরকার , (স্টাফ রিপোর্টার) প্রতিনিধি

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


শাহজাদপুর প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত

সমৃদ্ধ সাংবাদিকতা, জ্ঞানচর্চা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রত্যয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের লাইব্রেরি ও অবকাঠামোগত সংস্কার কাজের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে লাইব্রেরি ও সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রেসক্লাবের লাইব্রেরি প্রতিষ্ঠা ও অবকাঠামোগত সংস্কারের উদ্যোগকে স্থানীয় সাংবাদিকদের জ্ঞানচর্চা, পেশাগত উৎকর্ষ সাধন এবং উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংবাদকর্মীরা। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ সাংবাদিকদের নিয়মিত অধ্যয়ন, তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সহধর্মিণী স্থপতি ফাহমিদা মুহিত, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেনসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের লাইব্রেরি ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে শাহজাদপুরের সাংবাদিকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বিকাশের পাশাপাশি স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল ও সমৃদ্ধ সাংবাদিকতা চর্চার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালিতে ৫০ লাখ ইউরোর ৩০ হাজার বোতল দামি ওয়াইন চুরি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


ইতালিতে ৫০ লাখ ইউরোর ৩০ হাজার বোতল দামি ওয়াইন চুরি

ইতালির ঐতিহ্যবাহী ও বিখ্যাত ওয়াইন প্রস্তুতকারক কম্পানি ‘মার্কেসি আন্তিনোরি’র গুদাম থেকে প্রায় ৫০ লাখ ইউরো মূল্যের (প্রায় ৭০ কোটি টাকা) ৩০ হাজার বোতল দামি ওয়াইন চুরি হয়েছে। শনিবার টাস্কানি অঞ্চলে ঘটে যাওয়া এই ঘটনাকে ইতালির ইতিহাসে ওয়াইন চুরির সবচেয়ে বড় ঘটনা হিসেবে উল্লেখ করেছেন কম্পানির প্রধান নির্বাহী।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ইতালীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিদেশে পাঠানোর উদ্দেশ্যে ওয়াইনের চালান প্রস্তুতির সময় এই চুরির ঘটনা ঘটে। অন্তত সাতজন মুখোশধারী ব্যক্তি গুদামে প্রবেশ করে অ্যালার্ম ও নিরাপত্তা ক্যামেরা অকার্যকর করে দেয়। এরপর তারা কম্পানির নিজস্ব ফর্কলিফট ব্যবহার করে দুটি বড় ট্রাকে মূল্যবান ওয়াইনের বোতল বোঝাই করে পালিয়ে যায়। চুরি হওয়া ওয়াইনের মধ্যে রয়েছে কম্পানির বিখ্যাত ব্র্যান্ড টিনিয়ানেলো, সোলাইয়া ও গুয়াদো আল তাসো। প্রতি বোতলের বাজারমূল্য ১৫০ থেকে ৫০০ ইউরো।

কম্পানি কর্তৃপক্ষের ধারণা, এটি কোনো সাধারণ চোর চক্রের কাজ নয়। চোরেরা নিশ্চিতভাবেই ওয়াইন বিশেষজ্ঞ ছিল এবং তাদের কাছে কম্পানির ভেতরের গোপন তথ্য ও যাতায়াতের খবর ছিল। কারণ, তারা অত্যন্ত সুনির্দিষ্ট ও মূল্যবান বোতলগুলোই বাছাই করে চুরি করেছে। সোমবার সকালে কর্মীরা গুদামে পৌঁছানোর পর চুরির বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বিখ্যাত ইতালীয় পত্রিকা ‘করিয়েরে দেল্লা সেরা’কে দেওয়া সাক্ষাৎকারে প্রধান নির্বাহী রেনজো কোতারেলা বলেন, ‘ইতালিতে এত বড় মাপের এবং এত মূল্যবান চুরির ঘটনা আগে কখনো ঘটেনি।’

ফিনান্সিয়াল টাইমস-এর সঙ্গে আলাপকালে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই ওয়াইনগুলোর অনেক মূল্য আছে এবং আমি জানি না কিভাবে তারা কারো নজরে না পড়েই সারা বিশ্বে এত ওয়াইন বিক্রি করে।’ তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আস্থা রেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, টাস্কানের ক্যামেরাভর্তি রাস্তায় ট্রাক দুটি শনাক্ত করা সম্ভব হবে এবং কিছু বোতল উদ্ধার করা যাবে।

১৩৮৫ সালে প্রতিষ্ঠিত প্রাচীন এই পারিবারিক ওয়াইন কম্পানিটি বিশ্বের ১৭০টি দেশে পণ্য রপ্তানি করে। গত বছর তাদের মোট রাজস্ব ছিল ২৬৩ মিলিয়ন ইউরো (২২৩ মিলিয়ন পাউন্ড)। উল্লেখ্য, চলতি বছর ইতালিতে ওয়াইন চুরির হার বেশ বেড়েছে। এর আগে উত্তরাঞ্চলীয় পিডমন্ট অঞ্চলেও এমন বড় চুরির ঘটনা ঘটেছিল, যেখান থেকে লক্ষাধিক ইউরোর ওয়াইন চুরি হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে দুটি লেমুর চুরির ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা পরিবেশমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


গাজীপুরে দুটি লেমুর চুরির ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা পরিবেশমন্ত্রীর

গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরির ঘটনায় তদন্তের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি উল্লেখ করেছেন, এই ঘটনার জন্য যারা দায়ী থাকবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান ও সাফারি পার্ক পরিদর্শনের সময় তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, সাফারি পার্ক থেকে বন্যপ্রাণী চুরি হওয়া একটি ব্যর্থতা হিসেবে গণ্য করা হয়। তিনি উল্লেখ করেন, "মারা গেলেও বলা হচ্ছে চুরি হয়েছে।" এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে তিনি নিশ্চিত করেছেন যে, পরিচর্যার অভাবে যেন কোনো বন্যপ্রাণী মারা না যায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সাফারি পার্ক থেকে চুরি হওয়া দুটি লেমুরের বাংলাদেশে আগমনের বিষয়ে কোনো তথ্য ছিল না। যাচাই-বাছাই করে দেখা গেছে, লেমুর দুটি বাংলাদেশে আসার বিষয়টিও অবৈধ ছিল। পরবর্তীতে সেগুলো সাফারি পার্ক থেকে চুরি হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতীবান্ধার মেয়েরা কাবাডিতে জাতীয় চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


হাতীবান্ধার মেয়েরা কাবাডিতে জাতীয় চ্যাম্পিয়ন

গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধার শাহ গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েরা। জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে তারা চাঁপা দলের হয়ে খেলে রংপুর ও রাজশাহী অঞ্চলের সমন্বয়ে টানা তিনটি জয় অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে।

শুক্রবার (৯ অক্টোবর) কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেশিয়ামে অনুষ্ঠিত শেষ খেলায় চাঁপা দল খুলনা ও বরিশাল অঞ্চলের সমন্বয়ে গঠিত গোলাপ দলকে পরাজিত করে। এর আগে বৃহস্পতিবার কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের সমন্বয়ে গঠিত বকুল দলকে এবং বুধবার ঢাকা ও ময়মনসিংহ বিভাগের পদ্ম দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যায় তারা।

বিজয়ী দলের শিক্ষার্থী নুরে মুমতারিন জিন্নাত ও জাকিয়া সুলতানা জিম বলেছেন, ‘আমরা নিয়মিত প্রশিক্ষণ করতাম। আমাদের স্কুলের শিক্ষক ও কোচের আন্তরিকতার কারণে এই বিজয় পেয়েছি। আমরা জাতীয় দল ও দেশের বাইরে খেলতে চাই।’

চাঁপা দলের কোচ ফয়জুন নেছা মনা জানিয়েছেন, শাহ গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশে তাঁর মানচিত্র স্পোর্টস ক্লাব নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। সেখানে নিয়মিত প্রশিক্ষণ নেওয়ার ফলে মেয়েরা ভালো করেছে। তিনি আশা প্রকাশ করেছেন, এই মেয়েরা একদিন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবে। কাবাডি ছাড়াও তারা বিভিন্ন খেলায় পারদর্শী।

তিনি আরও বলেন, মেয়েদের অধিকাংশই নিম্নবিত্ত পরিবারের। খাবার ও ক্রীড়াসামগ্রী দিয়ে সহযোগিতা করা হলে তারা আরো ভালো করবে।

শাহ গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবুর রহমান জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে ক্যাম্প করে মেয়েদের প্রশিক্ষণ দিয়েছেন। বিজয়ী হওয়ার লক্ষ্য নিয়েই তাঁরা প্রতিযোগিতায় অংশ নিতে এসেছিলেন। কোচ ফয়জুন নেছা মনাসহ সবার সহযোগিতায় এই সাফল্য এসেছে। এ জন্য তাঁরা আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের সহকারী ক্রীড়া কর্মকর্তা মো. সাঈম মিয়া বলেছেন, প্রতিযোগিতার খেলাগুলো লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী চাঁপা দলসহ প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি। শনিবার চ্যাম্পিয়ন দলকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) শারীরিক শিক্ষা বিভাগ ও কুমিল্লা শিক্ষা বোর্ডের যৌথ ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সারা দেশ থেকে বাছাই করা ৩৬৮ জন প্রতিভাবান শিক্ষার্থী জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%