ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁর মহাদেবপুরে সরকারি ভিপি সম্পত্তি দখলের অভিযোগ


নওগাঁর মহাদেবপুরে সরকারি ভিপি সম্পত্তি দখলের অভিযোগ

নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের শিকারপুর মৌজায় সরকারি ‘খ’ গ্যাজেটভুক্ত ভিপি (ভয়স্টেড প্রপার্টি) সম্পত্তি রয়েছে প্রায় ৪০ একর। এর মধ্যে আদালতের নির্দেশ অমান্য করে ১.৯২ একর সরকারি ‘খ’ গ্যাজেটভুক্ত ভিপি (ভয়স্টেড প্রপার্টি) সম্পত্তি দখলের গুরুতর অভিযোগ উঠেছে আব্দুল হামিদ নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিকারপুর মৌজার ৪৬৯ ও ৩৩৭ নম্বর দাগের ওই সরকারি জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং জমিটির ওপর আদালতের পক্ষ থেকে ‘স্থিতাবস্থা’ (Status Quo) বজায় রাখার স্পষ্ট নির্দেশ রয়েছে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত আব্দুল হামিদ আদালতের সেই নির্দেশকে তোয়াক্কা না করে স্থানীয় পেশিশক্তি ও প্রভাব খাটিয়ে জমিটি নিজের দখলে নিয়েছেন।
আদালতের আদেশ অমান্য করে সরকারি সম্পদ দখলের বিষয়ে দীর্ঘ ৩০-৩৫ বছরের প্রকৃত লীজগৃহিতার হতাশ।
তবে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর দাবি, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও পেশিশক্তির জোরে সরকারি জমি দখলের এই ঘটনায় দ্রুত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় বাসিন্দারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধে তথ্য ফাঁস, ঘরের শত্রু খুঁজছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


ইরান যুদ্ধে তথ্য ফাঁস, ঘরের শত্রু খুঁজছেন ট্রাম্প

 

ইরান যুদ্ধের তথ্য ফাঁসের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘরের শত্রু খুঁজছেন। তিনি মরিয়া হয়ে উঠেছেন।

মার্কিন অস্ত্রের মজুতের তথ্য ফাঁসের ঘটনায় আগস্ট মাসে ৫০ জন সামরিক ও বেসামরিক কর্মকর্তার পলিগ্রাফ পরীক্ষা (মিথ্যা শনাক্তকারী পরীক্ষা) পরিচালনা করেছেন মার্কিন তদন্তকারীরা। এ তথ্য জানায় আনাদোলু।

 

 

শুক্রবার একাধিক মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তদন্তের আওতায় প্রেসিডেন্টকে পরামর্শ দেওয়া জ্যেষ্ঠ সামরিক নেতাদের নিয়ে গঠিত জয়েন্ট স্টাফের কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছিল। মূলত ইরানের সঙ্গে যুদ্ধের কারণে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ঘাটতি সংক্রান্ত তথ্য ফাঁসের বিষয়টি তদন্তের কেন্দ্রবিন্দু ছিল।

অন্যদিকে, সিবিএস নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, পলিগ্রাফ পরীক্ষায় এফবিআই জড়িত ছিল না। সামরিক বাহিনী তাদের নিজস্ব অভ্যন্তরীণ তদন্তকারীদের মাধ্যমে এই পরীক্ষা সম্পন্ন করে। তবে সব জ্যেষ্ঠ সামরিক নেতার পরীক্ষা নেওয়া হয়নি। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনও এই তদন্তের আওতার বাইরে ছিলেন।

জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তথ্য ফাঁসের ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ।

সিবিএস নিউজ জানিয়েছে, গণমাধ্যমের কাছে তথ্য ফাঁস করেছেন কি না—এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে পলিগ্রাফ পরীক্ষায় কোনো কর্মকর্তা ব্যর্থ হননি। তদন্তকারীরা উদ্বিগ্ন ছিলেন যে, সরকারের কোনো কর্মকর্তা বিদেশি গুপ্তচর হিসেবে কাজ করছেন কি না। কারণ, নির্দিষ্ট অস্ত্রের মজুতসংক্রান্ত তথ্যের প্রবেশাধিকার ছিল অত্যন্ত সীমিত।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, সংস্থাটি ‘অভ্যন্তরীণ কর্মী বা তদন্তসংক্রান্ত বিষয়ে মন্তব্য করে না’। তবে শ্রেণিবদ্ধ বা গোপনীয় তথ্য ফাঁসের বিষয়টি তারা ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয় এবং সে অনুযায়ী তদন্ত করে।’

ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীর কৌশলগত অস্ত্রের ঘাটতির খবর অস্বীকার করে বলেছেন, সামরিক বাহিনীর কাছে ‘বিপুল পরিমাণ’ অস্ত্র রয়েছে। তিনি তথ্য ফাঁসকে ‘রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য’ এবং ‘ভুয়া খবর’ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে তিনি সতর্ক করেন যে, দায়ীদের ‘খুঁজে বের করা হবে’ এবং তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।

পলিগ্রাফ পরীক্ষা নেওয়ার এই উদ্যোগের আগে বেশ কিছু অননুমোদিত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছিল। এর মধ্যে প্রতিরক্ষামন্ত্রীর অর্ডারস বুকের একটি অংশ ফাঁস হওয়ার ঘটনাও রয়েছে।

ওই নথিতে দেখা যায়, চার তারকা পদমর্যাদার ছয়জন সামরিক নেতা ইরানের বিরুদ্ধে বড় পরিসরের সামরিক অভিযান অব্যাহত রাখার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভিন্নমত প্রকাশ করেছিলেন। তারা সতর্ক করে বলেছিলেন, যুদ্ধটি ‘টেকসই নয়’ এবং এটি বিশ্বব্যাপী সামরিক প্রস্তুতি দুর্বল করছে।

পারনেল এই তথ্য ফাঁসের ঘটনাকে ‘অপরাধ’ এবং ‘বাহিনীর প্রতি বিশ্বাসঘাতকতা’ বলে নিন্দা করেন। তিনি আরও বলেন, এসব তথ্য নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বড় একটি অংশই ভুল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবিতে ছাত্রশক্তির প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


কুবিতে ছাত্রশক্তির প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি ছাত্রশক্তির প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

 

আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নিলয় বড়ুয়া এবং সদস্য সচিবের দায়িত্বে থাকবেন সৈয়দা নাজিফা নাফিল। ছবি: আরটিভি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয় ছাত্রশক্তির ১০ সদস্যের আহ্বায়ক কমিটি প্রথমবারের মতো ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নিলয় বড়ুয়া এবং সদস্য সচিব হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সৈয়দা নাজিফা নাফিলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আহসান লাবিব ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলামিন মজুমদার। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন ওমর ফারুক। এছাড়া যুগ্ম সদস্য সচিব (দপ্তর) হিসেবে মোহাম্মদ ওসমান, যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) হিসেবে জুবায়ের আজম খান এবং মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন আরিফুল ইসলাম রনি।

 

এছাড়া কমিটির সদস্য হিসেবে নাঈমুর রহমান, বিল্লাল হোসেন ও জি. এম. তৈয়ুবুর ইসলাম রয়েছেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব সৈয়দা নাজিফা নাফিল বলেন, ‘জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ। আমার কাছে এটি শুধু একটি পদ নয়, বরং একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনাই হবে আমার মূল লক্ষ্য। এ দায়িত্ব পালনে আমি সকলের সহযোগিতা ও পাশে থাকার প্রত্যাশা করি।’

আহ্বায়ক নিলয় বড়ুয়া বলেন, ‘জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যারা আমাকে অভিনন্দন জানিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করা, বৈষম্যহীন ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো নিয়ে সোচ্চার থাকাই আমাদের প্রধান লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ছাত্রশক্তিকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।’

বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। ঘোষিত এ আহ্বায়ক কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে মো. সোহাগ চৌধুরী (৩৫) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী ঈদ্রিস মিয়া বাজার ওরফে নবীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সোহাগ চৌধুরী একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চর উরিয়া গ্রামের নুর নবী চৌধুরীর ছেলে। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানা পুলিশের একটি দল ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগকে গ্রেপ্তারের জন্য ঈদ্রিস মিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে পড়ে গিয়ে আহত হন। পরে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহত সোহাগ চৌধুরীর বিরুদ্ধে চরজব্বর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮৫, ৩২৩ ও ৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে। এছাড়া ২০১৮ সালে দায়ের করা চরজব্বর থানার আরও একটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৩২৬, ৩৭৯, ৪২৭ ও ৩২৫ ধারাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগ চৌধুরীকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালায়। পুলিশকে মামলার বাদীর সাথে কথা বলতে দেখে তিনি দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে আহত হন। পরে তার মৃত্যু হয় বলে শুনেছি। মরদেহ নিহতের স্বজনেরা নিয়ে যায়।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পল্লী চিকিৎসকের সন্তান থেকে এমবিবিএস ডাক্তার শফিউলের স্বপ্নজয়ের গল্প

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির , বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৩ পি.এম


পল্লী চিকিৎসকের সন্তান থেকে এমবিবিএস ডাক্তার শফিউলের স্বপ্নজয়ের গল্প
বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কৃতি সন্তান মো. শফিউল। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল একজন চিকিৎসক হওয়ার। দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নামের পাশে ‘ডাক্তার’ লেখার গৌরব অর্জন করেছেন তিনি।
 
শফিউলের এই অর্জনের পেছনে রয়েছে পরিবারের অনুপ্রেরণা, ত্যাগ ও নিরলস প্রচেষ্টা। তাঁর বাবা পল্লী চিকিৎসক মো. সাহেব আলী ডাক্তার দীর্ঘ বছর ধরে সুনামের সঙ্গে এলাকার মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। বাবার মানুষের সেবার এই মহান পথই ছোটবেলা থেকেই শফিউলের মনে চিকিৎসক হওয়ার স্বপ্নকে আরও দৃঢ় করে তুলেছিল।
 
চার ভাই-বোনের মধ্যে বেড়ে ওঠা শফিউল ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী, নম্র ও ভদ্র স্বভাবের। পড়াশোনার পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তিনি বিশারকান্দি মানবকল্যাণ সোসাইটি (নিবন্ধন নম্বর: বরি-২০০৪/২৬)-এর প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে সংগঠনটির মাধ্যমে এলাকার মানুষের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন তিনি।
 
সাধারণ পরিবার থেকে উঠে এসে একজন পল্লী চিকিৎসকের সন্তান হিসেবে শুরু হওয়া শফিউলের এই পথচলা আজ এমবিবিএস ডাক্তার হওয়ার গৌরবময় অর্জনে পৌঁছেছে। তাঁর এই সাফল্য শুধু তাঁর পরিবারের জন্য নয়, পুরো বিশারকান্দি ইউনিয়নবাসীর জন্যও গর্ব ও আনন্দের।
 
জানা গেছে, শফিউলের মা একজন গৃহিণী। ছেলের চিকিৎসক হওয়ার এই অর্জনে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
 
শফিউলের এই সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মানুষের সেবায় একজন আদর্শ চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন তারা।
 
একজন পল্লী চিকিৎসকের সন্তান থেকে আজ একজন এমবিবিএস ডাক্তার—মো. শফিউলের এই স্বপ্নজয়ের গল্প হতে পারে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%