ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে, অভিযোগের জবাব দিল এনপিসিবিএল


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে, অভিযোগের জবাব দিল এনপিসিবিএল

বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে ব্যয়বহুল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতির পর্যায়ে রয়েছে। প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে প্রেসার অপারেটেড রিলিফ ভালভ (পিওআরভি/পিওএসভি)-এর ১৬ মেগাপাসকেল চাপের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানির প্রথম চালানও দেশে এসে পৌঁছেছে। এই অবস্থায় প্রকল্পের ব্যয়, নিরাপত্তা, প্রশাসন এবং কর্মকর্তাদের ভূমিকা নিয়ে নতুন অভিযোগ ও নেতিবাচক প্রচারণা সামনে এসেছে।

প্রকল্পটির শুরু থেকেই পারমাণবিক ভীতি, ব্যয় এবং কর্মকর্তা-বিশেষজ্ঞদের ভূমিকা নিয়ে নানা অভিযোগ ও প্রচারণা চলমান রয়েছে। সর্বশেষ এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র পারমাণবিক বিশেষজ্ঞ ড. জাহেদুল হাসানের বিরুদ্ধে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অভিযোগ প্রকাশিত হচ্ছে। প্রকল্পের এই গুরুত্বপূর্ণ সময়ে এসব প্রচারণাকে নেতিবাচকভাবে দেখছেন রূপপুরে কর্মরত প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানের সাথে সোমবার (৫ অক্টোবর) যোগাযোগ করা হলে তিনি বলেন, "সঠিক তথ্যের ভিত্তিতে গঠনমূলক সমালোচনা ও জবাবদিহি গুরুত্বপূর্ণ।" তবে তিনি উল্লেখ করেন, অসম্পূর্ণ তথ্য কিংবা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করলে প্রকল্পের প্রশাসনিক কাঠামো ও বাস্তব পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল

তিনি বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে প্রাতিষ্ঠানিক কাঠামো, পরিসংখ্যান, সরকারি আদেশ, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ও অভ্যন্তরীণ অডিটের তথ্য তুলে ধরেন। তাঁর দাবি, প্রচারিত কিছু বক্তব্যে প্রাতিষ্ঠানিক দায়িত্ব ও ব্যক্তিগত সিদ্ধান্তের মধ্যে যথাযথ পার্থক্য করা হয়নি। ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকার অভিযোগের বিষয়ে ড. জাহেদুল বলেন, প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময়ে তাঁকে উচ্চতর দায়িত্ব দেওয়া হয়েছে। জুন ২০২৫ থেকে তিনি এনপিসিবিএলের পূর্ণকালীন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এ পদের জন্য নির্ধারিত বেতন-ভাতা গ্রহণ করছেন। একই সময়ে একাধিক পদের জন্য পৃথক বেতন গ্রহণের অভিযোগ সঠিক নয় এবং সরকারি নীতিমালার পরিপন্থি বলেও তিনি দাবি করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিচালনা পর্ষদ, সংশ্লিষ্ট কমিটি ও ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের নির্ধারিত প্রক্রিয়ায় নেওয়া হয়।

জনবল ও প্রশিক্ষণ সম্পর্কিত প্রচারিত তথ্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, এনপিসিবিএলে মোট ১ হাজার ৯২২ জন নিয়োগ পেয়েছেন। এর মধ্যে ৯৯৭ জন বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ২৭ জন প্রতিষ্ঠান ছেড়েছেন, যা মোট প্রশিক্ষণপ্রাপ্ত জনবলের প্রায় ২ দশমিক ৭ শতাংশ। ড. জাহেদুল হাসানের দাবি, গ্রেড ১৬ থেকে ১৯-এর প্রায় ১০০ কর্মীর প্রতিষ্ঠান ত্যাগকে বিশেষায়িত পারমাণবিক জনবলের প্রস্থান হিসেবে দেখানো ঠিক নয়। তাঁদের মধ্যে অ্যাটেনডেন্ট ও টেকনিশিয়ানসহ বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিরা ছিলেন। তাই মোট কর্মী প্রস্থান ও বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত জনবলের প্রতিষ্ঠানত্যাগ পৃথকভাবে বিবেচনা করা প্রয়োজন।

উচ্চতর পদে দায়িত্ব অর্পণ নিয়েও ব্যাখ্যা দেন এনপিসিবিএল এমডি। তাঁর বক্তব্য, শপ ম্যানেজার ও ডেপুটি শপ ম্যানেজারের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ক্ষমতাপ্রাপ্ত বোর্ড কমিটি নেয়। ব্যবস্থাপনা পরিচালক এককভাবে এসব পদে কাউকে নিয়োগ বা দায়িত্ব দিতে পারেন না। ফলে বিদ্যমান কর্মীদের উচ্চতর দায়িত্ব অর্পণকে ব্যক্তিগত নিয়োগ বা একক সিদ্ধান্ত হিসেবে দেখানো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কমিশনিং কার্যক্রম সম্পর্কেও তিনি দায়িত্বের বিভাজন তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, রূপপুর প্রকল্পের মালিক বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি), আর এনপিসিবিএল বিদ্যুৎকেন্দ্রের অপারেটিং অর্গানাইজেশন। ফলে কমিশনিং-সংক্রান্ত সিদ্ধান্ত, কার্যক্রম বা বিলম্বকে সরাসরি এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করা যথাযথ নয়।

রাশিয়ায় কর্মকর্তাদের জন্য অ্যাপার্টমেন্ট ভাড়ার বিষয়েও ব্যাখ্যা দিতে গিয়ে ড. জাহেদুল হাসান বলেন, এ ব্যবস্থা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তে নেওয়া হয়নি। তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে নেওয়া প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের ভিত্তিতে রাশিয়ায় অবস্থানরত পরিদর্শকদের জন্য আবাসনের ব্যবস্থা করা হয়। ভাড়া ও অর্থ পরিশোধের ব্যবস্থা প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর জেএসসি এটমস্ট্রয়এক্সপোর্ট (এএসই) করে। ড. জাহেদুল হাসান জানান, বিভিন্ন সময়ে মোট ৪১ জন কর্মকর্তা এসব অ্যাপার্টমেন্টে অবস্থান করেছেন এবং তাঁদের জন্য সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছিল। একই সময়ে তাঁরা হোটেল ভাতা গ্রহণ করেননি বলেও জানান। বাসা ভাড়ার ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগকে অমূলক ও ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, অ্যাপার্টমেন্ট ভাড়ার সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়ন ও অর্থ পরিশোধের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা এবং পরবর্তী অডিট বিবেচনায় না নিয়ে এর দায় ব্যক্তিগতভাবে তাঁর ওপর চাপানো তথ্যগতভাবে সঠিক নয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এ বিষয়টি পরবর্তীতে ছয় সদস্যের একটি অভ্যন্তরীণ অডিট দলের মাধ্যমে পরিদর্শন করা হয়। দলের নেতৃত্বে ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব। বাংলাদেশ দূতাবাসের রাশিয়াস্থ দুই কর্মকর্তাও এতে অংশ নেন। অডিট প্রতিবেদনটি মন্ত্রণালয়ে দাখিল করা হয় বলে তিনি জানান।

আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

ড. জাহেদুল হাসান বলেন, রূপপুর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্প। এ ধরনের প্রকল্প নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে অফিস আদেশ, পরিচালনা পর্ষদ ও কমিটির সিদ্ধান্ত, সরকারি আদেশ, অডিট প্রতিবেদন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য যাচাই করা প্রয়োজন। রূপপুর বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছে, তাই প্রকল্পটির নিরাপত্তা, দক্ষ জনবল, কমিশনিং ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে তথ্যভিত্তিক আলোচনা এবং স্বচ্ছতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে চুরি, তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে চুরি, তদন্ত শুরু

ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম এবং কলেজের উপাধ্যক্ষ হাফিজা খাতুনের বাড়িতে একটি দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ি থেকে নগদ প্রায় ৭ লাখ টাকা, ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা। সোমবার (৫ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী হাসপাতাল সড়কে অবস্থিত বাড়িতে গিয়ে চুরির বিষয়টি দেখতে পান রবিউল ইসলামের জামাতা এবং ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাজী তানভীর মাহাতাব রাসেল।

এস এম রবিউল ইসলামের ভায়রা এবং ঈশ্বরদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল ওমর সুমার খান জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এস এম রবিউল ইসলাম বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে বাড়িটি অনেকটা ফাঁকা ছিল। সোমবার বিকেলে চিকিৎসক কাজী তানভীর মাহাতাব রাসেল বাড়িতে গিয়ে দরজা খোলা দেখতে পান। তবে দরজায় ভাঙচুরের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরেরা চাবি দিয়ে তালা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করেছে।

তিনি আরও জানান, চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ প্রায় ৭ লাখ টাকা, আনুমানিক ১৭ লাখ টাকা মূল্যের ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার এবং প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, চুরির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়রার মানসিক ভারসাম্যহীন আমজাদ ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান চান সন্তানরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


কয়রার মানসিক ভারসাম্যহীন আমজাদ ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান চান সন্তানরা

খুলনার কয়রা উপজেলার শিমলারআইট খেজুরডাঙ্গা গ্রামের বয়োবৃদ্ধ ও মানসিক ভারসাম্যহীন আমজাদ হোসেন মোল্লা ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন, কারণ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। তার সন্তানরা বাবাকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।

পরিবারের সূত্রে জানা যায়, শিমলারআইট খেজুরডাঙ্গা গ্রামের মৃত রুহুল আমিন মোল্লার ছেলে আমজাদ হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তিনি খুব অল্প কথা বলেন। গত ২৫ সেপ্টেম্বর, তিনি বাড়ি থেকে অন্তাবুনিয়া বাজারে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের সময় আমজাদ হোসেনের পরনে ছিল একটি ফতুয়া ও লুঙ্গি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বয়সের ভারে তিনি শারীরিকভাবে দুর্বল।

নিখোঁজ আমজাদ হোসেনের ছেলে জাকারিয়া বলেন, “আমার বাবা মানসিকভাবে অসুস্থ এবং খুব বেশি কথা বলতে পারেন না। ১০ দিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় আমরা খুব দুশ্চিন্তায় আছি। যদি কোনো সহৃদয় ব্যক্তি আমার বাবাকে কোথাও দেখতে পান বা তার সন্ধান পান, তাহলে দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।” তিনি আরও জানান, কেউ আমজাদ হোসেনের সন্ধান পেলে ০১৯৫২৩৪১৩৬৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বাবাকে ফিরে পাওয়ার আশায় পরিবারের সদস্যরা এখন পথ চেয়ে আছেন। একজন অসহায় বয়োবৃদ্ধ মানুষের সন্ধানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে পরিবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলার অভিযোগ, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলার অভিযোগ, আহত ৩

বাগেরহাটের মোল্লাহাট এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধভাবে হামলা, ভাঙচুর এবং স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। হামলার ফলে একই পরিবারের তিনজন সদস্য আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চরকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন চরকুলিয়া গ্রামের মোঃ আমজাদুল হক (৫০), তার স্ত্রী শাহানাজ পারভীন (৪০) এবং তাদের ১৪ বছর বয়সী ছেলে আশরাফুল শেখ। জানা গেছে, আশরাফুল চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং তার বিদ্যালয়ের রোল নম্বর-১। তিনি দৃষ্টি প্রতিবন্ধী। চিকিৎসাধীন অবস্থায় আমজাদুল হক অভিযোগ করেন যে, তিনি একটি বৈদ্যুতিক পাওয়ার প্ল্যান্টে চাকরি করেন। তার বড় ছেলে পুলিশে কর্মরত এবং মেঝ ছেলে রাজমিস্ত্রির কাজ করেন। ঘটনার সময় বাড়ির অদূরে কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিল। তার ছেলে আরাফাতুল শেখ ওই যুবকদের দিকে ঢিল ছুড়েছে- এমন অভিযোগ তুলে প্রায় ১৫ থেকে ২০ জন যুবক তাদের বাড়িতে হামলা চালায়।

আমজাদুল হক দাবি করেন, হামলাকারীরা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় তার স্ত্রীর পরনের কাপড় ছিঁড়ে যায় এবং দৃষ্টি প্রতিবন্ধী ছেলে আশরাফুলকেও মারধর করে আহত করা হয়। হামলাকারীরা বাড়ির বেড়া ও ঘরের ভেতরে ভাঙচুর চালায় বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় ঘর থেকে নগদ ৪৫ হাজার টাকা এবং তার স্ত্রীর গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায় হামলাকারীরা। ঘটনার পরপরই বিষয়টি মোল্লাহাট থানায় জানানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আমজাদুল হক। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয় গ্রামপুলিশ টুটুল শিকদার জানান, হামলার ঘটনার পর স্থানীয়রা আমাকে ওই বাড়িতে পাঠায়। পরে হাসপাতালে গিয়ে আহতদের দেখে আসছি। বিষয়টি মিমাংসার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব শিক্ষক দিবসে যশোরের অভয়নগরে র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


বিশ্ব শিক্ষক দিবসে যশোরের অভয়নগরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে যশোরের অভয়নগর উপজেলায় একটি বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভাপতিত্বের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, কলেজ শিক্ষক সমিতির উপদেষ্টা খায়রুল বাসার, সাধারণ সম্পাদক নূর জালাল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আব্দুল গফ্ফারসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং শিক্ষকবৃন্দ।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%