ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

আইনগত সহায়তা, সামাজিক সুরক্ষা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কল্যাণে সরকারের নতুন উদ্যোগ


আইনগত সহায়তা, সামাজিক সুরক্ষা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কল্যাণে সরকারের নতুন উদ্যোগ

দেশের সুবিধাবঞ্চিত নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা, পুনর্বাসন, ন্যায়বিচার প্রাপ্তি এবং সমন্বিত সেবা নিশ্চিত করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতার অংশ হিসেবে এক ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সমাজসেবা অধিদপ্তর’, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘মহিলা বিষয়ক অধিদপ্তর’ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর’র মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশু বিষয়ক সচিব ইয়াসমীন পারভীন, এনডিসি এবং আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা।

সমঝোতা স্মারকে নিজ নিজ সংস্থার পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ আইনগত সহায়তা প্রদান সংস্থার মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহ্‌বুব এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শায়লা শার্মিন জামান।

আরও পড়ুন: ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালু হবে: আরিফুল হক

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের নারী, শিশু এবং অবহেলিত শ্রেণির অধিকার যেন কেউ ছিনিয়ে নিতে না পারে এবং কেউ যেন বিচারের অভাবে নিভৃতে না কাঁদে-সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। যাদের আইনি সহায়তা প্রয়োজন কিন্তু আর্থিক সামর্থ্য নেই, রাষ্ট্র সম্পূর্ণ বিনামূল্যে তাদের আইনি সহায়তাও প্রদান করবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আইনি সহায়তা পাওয়া প্রতিটি মানুষের মানবাধিকার এবং মৌলিক অধিকার। বেগম খালেদা জিয়ার হাত ধরেই দেশে সরকারি পর্যায়ে লিগ্যাল এইডের ধারণার সূত্রপাত হয়। তিনি চেয়েছিলেন যাদের আইনি লড়াই চালানোর আর্থিক সামর্থ্য নেই, রাষ্ট্র তাদের পক্ষে আইনি লড়াই পরিচালনা করুক;  তারই ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর প্রতিষ্ঠা লাভ করেছে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে মানবিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, সেই লক্ষ্য বাস্তবায়নেই সরকার কাজ করে চলেছে। প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মধ্যে কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয় গড়ে উঠবে। এর ফলে সুবিধাবঞ্চিত নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিসহ যেকোনো সহিংসতার শিকার মানুষ এক ছাতার নিচে আইনি সহায়তা, নিরাপদ আশ্রয়, চিকিৎসা, মনোসামাজিক কাউন্সেলিং ও পুনর্বাসন সেবা পাবেন। পাশাপাশি একটি সমন্বিত রেফারেল ও কেস ম্যানেজমেন্ট ব্যবস্থার মাধ্যমে সেবাগ্রহীতাদের ফলো-আপ নিশ্চিত হবে এবং ১৬৬৯৯, ১০৯৮ ও ১০৯ হেল্পলাইনগুলোর মধ্যে আন্তঃসংযোগের মাধ্যমে জরুরি সহায়তা কার্যক্রম আরও দ্রুততর হবে।

আরও পড়ুন: গত আট মাসে জ্বালানি আমদানিতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি : বিদ্যুৎমন্ত্রী

সমঝোতা স্মারকের শর্তানুযায়ী মাঠপর্যায়ে সেবা বাস্তবায়ন ও তদারকির জন্য কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে যৌথ কমিটি কাজ করবে। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের যৌথ প্রশিক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি, তথ্য বিনিময় ও গবেষণার সুযোগ তৈরি হবে। সামগ্রিকভাবে, এটি আইনি ও সামাজিক সুরক্ষা ব্যবস্থার মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবা প্রাপ্তিকে সহজ, সমন্বিত ও সময়োপযোগী করবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


নড়াইলে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক জি এম মাশরাফির ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি জি এম মাশরাফির ইয়াবা সেবনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রদল তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নড়াইল জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক জি এম মাশরাফিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।’

এ বিষয়ে জি এম মাশরাফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


রাজবাড়ীতে স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রীকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদলাত। মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি আমলি আদালতের বিচারক আরিফ হোসেন এ আদেশ দেন। 

কারাগারে পাঠানো ওই নারীর নাম মোছা. তানিয়া খাতুন (২২)। তিনি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে। তিনি একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। 

তানিয়ার স্বামী মো. সাখাওয়াত হোসেন রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি জাতীয় পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি হিসাবে কাজ করছেন।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালে সাখাওয়াতের সঙ্গে বিয়ে হয় তানিয়ার। বিয়ের সময় সাখাওয়াতের পরিবারের পক্ষ থেকে তানিয়াকে স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। তবে বিয়ের পর তানিয়া তার স্বামীর কাছে পাঁচলাখ টাকা যৌতুক দাবি করেন। একপর্যায় স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যান তানিয়া।

বিষয়টি পারিবারিকভাবে ও স্থানীয় সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়। তবে তানিয়া যৌতুকের টাকা ছাড়া সংসারে ফিরতে রাজি হয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় সাখাওয়াত হোসেন বাদী হয়ে ২০১৮ সালে যৌতুক নিরোধ আইনের বালিয়াকান্দি আমলি আদালতে মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তাফা জানিয়েছেন, আদালতের তদন্তের পর তানিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে তিনি স্বেচ্ছায় সংসার করার শর্তে জামিন নেন। এরপর লিগ্যাল এইডের মাধ্যমেও বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। তবে আসামি ও বাদির সঙ্গে সংসার করতে নাজি না হওয়ায় এবং মীমাংসা কার্যকর না হওয়ায় আদালত তানিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, সিনেট প্রতিনিধিকে ১ বছরের শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


রাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, সিনেট প্রতিনিধিকে ১ বছরের শাস্তি

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী ও সিনেট প্রতিনিধি আকিল বিন তালেবকে এক বছরের শাস্তি দেওয়া হয়েছে। ওই পরীক্ষাগুলো তাকে পুনরায় দিতে হবে। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক হাসনাত কবীর তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে তাকে এক বছরের শাস্তি দেওয়া হয়েছে। তাকে ওই বছরের সব পরীক্ষা পুনরায় দিতে হবে। শুধু তিনিই নন, এমন অভিযোগে বিভিন্ন বিভাগের কয়েক ডজন শিক্ষার্থীর শাস্তি হয়েছে।

এর আগে, এ বছর ফেব্রুয়ারিতে আকিল বিন তালেবের বিরুদ্ধে মাস্টার্স প্রোগ্রামের ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল কোর্সের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত বছর রাকসু-সিনেট প্রতিনিধি নির্বাচনে প্রতিনিধি নির্বাচিত হন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ খোলার শর্তে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


হরমুজ খোলার শর্তে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র?

যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অবরোধ প্রত্যাহারের বিষয়ে বড় ধরনের প্রস্তাব দিয়েছে। তবে এর বিনিময়ে ওয়াশিংটন শর্ত জুড়ে দিয়েছে। ইরানকে অবিলম্বেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রণালি হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিতে হবে এবং মধ্যপ্রাচ্যে সক্রিয় তাদের সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর যাবতীয় হামলা বন্ধ করতে হবে। 

সম্প্রতি দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল হাদাসের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিশেষ বার্তাটি তেহরানের কাছে পৌঁছে দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ইরান সফরকালে তিনি ইরানি কর্তৃপক্ষের কাছে এই প্রস্তাবটি তুলে ধরেন। বার্তাটি হস্তান্তরের পাশাপাশি অসিম মুনির তেহরানকে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের কাজ পুনঃরায় শুরু করার অনুরোধ জানান। তিনি স্পষ্ট করে দেন যে, চলমান আঞ্চলিক দ্বন্দ্বে ইসলামাবাদ কোনো পক্ষ অবলম্বন করছে না। 

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের জ্বালানি তেলের একটি বড় অংশ পরিবহণ করা হয়। 

সূত্র: তাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%