ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

শ্যামাপূজা ও দীপাবলিতে ভক্তদের সমাগমে মুখর শাহরাস্তির কালিবাড়ি


শ্যামাপূজা ও দীপাবলিতে ভক্তদের সমাগমে মুখর শাহরাস্তির কালিবাড়ি

চাঁদপুর, ৯ নভেম্বর, ২০২৬ : জেলার সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তির ঐতিহ্যবাহী শ্রী শ্রী মেহের কালিবাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটেছে। ধর্মীয় আয়োজনের পাশাপাশি কালিবাড়ি সংলগ্ন নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী ঐতিহ্যবাহী কালিবাড়ি মেলা বসেছে।

এশিয়ার বৃহত্তম কালিবাড়ি হিসেবে পরিচিত এই ধর্মীয় পীঠস্থানে প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে।

গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় পূজার লগ্ন শুরু হয়ে সোমবার বেলা ১১টা পর্যন্ত চলবে।

আরও পড়ুন: হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়নের দাবি মোস্তাফিজুর রহমান বাবুলের

মাসব্যাপী মেলায় শিশুদের খেলনা, পুতুল, বেলুন ও খেলনা ড্রোনের পাশাপাশি পাহাড়ি অঞ্চল থেকে আসা খাট, আলমারি, সোফা সেট, ডাইনিং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পাওয়া যাচ্ছে। এছাড়া কাঠ, বাঁশ ও বেতের সামগ্রী, মাছ ধরার সরঞ্জাম, গৃহস্থালি পণ্য, কৃষি উপকরণ, কাঁসা, স্টিল ও কাঁচের তৈজসপত্র এবং হরেক রকম খাবারের দোকান বসেছে।

পূজায় অংশ নিতে আসা নোয়াখালীর অমল দাস বাসস’কে জানান, শক্তিরূপিণী মঙ্গলময়ী দেবী কালীর পূজা দিতে তিনি প্রতিবছর সপরিবারে এখানে আসেন। নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আসা লিটন চক্রবর্তী এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে আসা হারাধন সূত্রধর জানান, এটি সিদ্ধ পীঠস্থান, যা বাংলাদেশে অদ্বিতীয়।

কালিবাড়ির বাসিন্দা ও শাহরাস্তি প্রেসক্লাবের সহ সভাপতি স্বপন কর্মকার মিঠুন বলেন, প্রায় সাতশ’ বছর আগে ঠাকুর সর্বানন্দ শবদেহের ওপর বসে কালীমাতার সাধনা করেন এবং পৌষ সংক্রান্তির তিথিতে মাতাকে দশ রূপে দর্শন লাভ করেন। এ কারণে স্থানটি দশ মহাবিদ্যা সিদ্ধ পীঠস্থান হিসেবে পরিচিত। এখানে মা কালীর কোনো মূর্তি নেই, ভক্তরা জিন বৃক্ষের বেদিতে পূজা দেন।

শ্রী শ্রী মেহের কালিবাড়ি কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল মজুমদার বাসস’কে বলেন, তিনশ’ বছরেরও বেশি সময় ধরে এখানে এই উৎসব পালিত হয়ে আসছে। মাসব্যাপী এই মেলা ধর্মীয় আচারের পাশাপাশি প্রাচীন লোকজ ঐতিহ্য বহন করছে।

আরও পড়ুন: রয়টার্সের পাসপোর্ট আবেদনের দাবি নাকচ করল পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লি হাইকমিশন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ পুনরায় খুলে দিতে ইরানের ২ দিনের প্রস্তাবে কী আছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


হরমুজ পুনরায় খুলে দিতে ইরানের ২ দিনের প্রস্তাবে কী আছে

ইরান যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে, হরমুজ প্রণালি অবমুক্ত করার জন্য প্রদত্ত দুই দিনের প্রস্তাব গ্রহণ করতে। এই প্রস্তাবের আওতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। একই সাথে, নতুন করে কোনো হামলা হলে ‘নরক নেমে আসবে’ বলেও সতর্ক করেছেন তিনি।

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি জানিয়েছেন, কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে। এর ভিত্তি হচ্ছে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের ঘোষিত সাত দিনের পরিকল্পনা।

তিনি আরও বলেন, ‘প্রথম দিনে যুক্তরাষ্ট্র একগুচ্ছ পদক্ষেপ বাস্তবায়ন করবে। দ্বিতীয় দিনেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং নৌ চলাচল আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে।’

ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. জুলাইয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেগুলো প্রত্যাহার করা।

২. মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমিয়ে আনা।

৩. এমওইউর আওতায় জুনে দেওয়া তেল রপ্তানিসংক্রান্ত ছাড় পুনর্বহাল করা।

৪. কাতারে রাখা অর্থসহ বিদেশে জব্দ থাকা ইরানের সব তহবিল ও সম্পদ অবমুক্ত করা।

৫. হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের যৌথভাবে নির্ধারিত নতুন নৌপথকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া এবং অন্য সব নৌপথ বন্ধ করে দেওয়া।

৬. সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা। বিশেষ করে লেবাননে ইসরাইলের হামলা বন্ধের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের এফ-১৬ আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের ৬৮ কোটি ৬০ লাখ ডলারের সহায়তা, ক্ষুব্ধ ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


পাকিস্তানের এফ-১৬ আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের ৬৮ কোটি ৬০ লাখ ডলারের সহায়তা, ক্ষুব্ধ ভারত

ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার পাশাপাশি পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা প্রদান করছে যুক্তরাষ্ট্র। এই কারণে ভারত ক্ষোভ প্রকাশ করেছে। ওয়াশিংটন পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নে ৬৮ কোটি ৬০ লাখ ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেছে।

ভারতের উদ্বেগের কারণ হলো, এই সহায়তা পাকিস্তানের সামরিক ও পারমাণবিক সক্ষমতাকে আরও শক্তিশালী করতে পারে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের অনুমোদিত এই সহায়তা প্যাকেজের মাধ্যমে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের দিকনির্ণয়, যোগাযোগ ও প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণ করা হবে। তবে এই প্যাকেজে সরাসরি কোনো পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক অস্ত্র-সংশ্লিষ্ট সরঞ্জাম অন্তর্ভুক্ত নেই।

বিশ্লেষকদের আশঙ্কা, আধুনিকায়নের ফলে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। এতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিদ্যমান সামরিক সক্ষমতা আরও কার্যকর হতে পারে। বিশেষ করে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান হিসেবে এফ-১৬-এর ভূমিকা ভারতের উদ্বেগকে আরও বাড়িয়েছে।

এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত মাসের শেষ দিকে ফিলিপাইনের সেবুতে আসিয়ান প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে পাকিস্তানের এফ-১৬ কর্মসূচি আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে ভারতের উদ্বেগ তুলে ধরেন রাজনাথ।

ভারতের আপত্তির মূল কারণ হলো, ওয়াশিংটন একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করছে এবং দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে, অন্যদিকে পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দিচ্ছে। ভারতের দৃষ্টিতে, যুক্তরাষ্ট্রের এই অবস্থান আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে।

তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রয়টার্সের পাসপোর্ট আবেদনের দাবি নাকচ করল পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লি হাইকমিশন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


রয়টার্সের পাসপোর্ট আবেদনের দাবি নাকচ করল পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লি হাইকমিশন

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে দাবি করেছে। এই দাবি নাকচ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশ ছাড়ার পর বাংলাদেশ সরকারের কাছে এটি তার পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগের চেষ্টা। সোমবার (৯ নভেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার যুক্তরাজ্যভিত্তিক আইনজীবীদের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে এবং রয়টার্স সেই চিঠি দেখার সুযোগ পেয়েছে বলে দাবি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চব্বিশ পরবর্তী অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পূর্ববর্তী বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি বাতিল করার পর নতুন এসব ভ্রমণ নথি সরবরাহের দাবি তোলা হয়েছে। চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন সনদে বাংলাদেশের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়ে জরুরি ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ হলেই শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে ইচ্ছুক বলেও তার সহযোগীদের বরাতে দাবি করা হয়েছে।

তবে রয়টার্সের এই চাঞ্চল্যকর দাবির বিপরীতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন সম্পূর্ণ বিপরীত তথ্য দিয়েছে। দায়িত্বশীল একাধিক কূটনৈতিক ও সরকারি সূত্র দৈনিক ইনকিলাবকে নিশ্চিত করেছে যে, শেখ হাসিনা বা তার আইনজীবীদের কাছ থেকে এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো আবেদন বা চিঠি তাদের কাছে পৌঁছায়নি। ফলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরটির বিপরীতে বাংলাদেশের কূটনৈতিক ও প্রশাসনিক মহলের পক্ষ থেকে আবেদন পাওয়ার এই দাবি সরাসরি ও আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করা হলো।

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘ ১৫ বছরের ক্ষমতার অবসান ও প্রাণঘাতী দমন-পীড়নের পর শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা ও রায় হওয়ার আইনি পটভূমি রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের পক্ষ থেকে সার্বিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা ও অন্তর্বর্তী প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোনোর মুহূর্তে আন্তর্জাতিক মিডিয়ায় হঠাৎ এমন খবরের প্রচার দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা ও ধোঁয়াশা সৃষ্টির একটি প্রয়াস হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জব্দ করা মার্কিন সামরিক সরঞ্জাম রিভার্স-ইঞ্জিনিয়ারিং করছে ইরান: জেনারেল বালালি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


জব্দ করা মার্কিন সামরিক সরঞ্জাম রিভার্স-ইঞ্জিনিয়ারিং করছে ইরান: জেনারেল বালালি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের ফলে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে—এমন দাবি তেহরান প্রত্যাখ্যান করেছে। বরং ইসলামিক রেভল্যুশনারি গার্ডস করপসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি জানান, ৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর ইরানের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে প্রচার করছে যে ইরানের সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়েছে, তা মূলত অপপ্রচার ও মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। তাঁর দাবি, বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর হাতে আগের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি সম্পদ ও সামরিক সরঞ্জাম রয়েছে। পাশাপাশি দেশটিতে নিজস্ব অস্ত্র উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।

প্রেস টিভির তথ্য অনুযায়ী, শত্রুপক্ষের কাছ থেকে জব্দ করা বিভিন্ন সামরিক সরঞ্জাম ও সম্পদ নিয়ে কাজ করছেন ইরানের প্রতিরক্ষা শিল্পের বিশেষজ্ঞরা। তাঁরা এসব সরঞ্জামের রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলগত বিশ্লেষণের মাধ্যমে সেগুলোর প্রযুক্তি ও কার্যপদ্ধতি বোঝার চেষ্টা করছেন।

আলী বালালি আরও জানান, ইরানের প্রতিরক্ষা সরঞ্জামের দেশীয় উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, যেসব দেশ নিজেদের নিরাপত্তার জন্য বিদেশি উৎসের ওপর নির্ভরশীল, ইরান তাদের মতো নয়। ইসলামি প্রজাতন্ত্র ইরান নিরাপত্তার জন্য আমদানির ওপর নির্ভর করতে চায় না।

তিনি উল্লেখ করেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। দেশ রক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্রের মজুতও বহু বছর ধরে নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, কোনো ধরনের ভুল হিসাব বা বৈরী পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর ও ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে। তথ্যসূত্র: আল-জাজিরা, প্রেস টিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%