১২:৫৬ এম
জাময়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার মন্তব্য করেছেন যে, গোপালগঞ্জের ঘটনা শুধুমাত্র সরকারের ব্যর্থতা নয়, বরং এটি রাষ্ট্রযন্ত্রেরও চরম ব্যর্থতার প্রকাশ।
তিনি এই মন্তব্যটি রবিবার রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানান।
পোস্টে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, গোপালগঞ্জে যে নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার ঘটনা ঘটছে, সেগুলি দেখে কি মনে হয়, এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের একটি অংশ!
আরও পড়ুন: দলিলে জমির পরিমাণ ও সীমানা যাচাইয়ের কার্যকর পদ্ধতি
তিনি আরও বলেন, রাষ্ট্রের সব অঙ্গ, প্রশাসনিক স্থাপনা ও অবকাঠামোর অভিভাবক হিসেবে এগুলোর তত্ত্বাবধান, নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়ন্ত্রণ বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু এই রাষ্ট্রের কোনো অভিভাবক আছে কি না, তা এসব ঘটনা দেখে মানুষ বুঝতে পারছে না।
মিয়া গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সরকার যেমন ব্যর্থ, রাষ্ট্রও তেমনি ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
তিনি উল্লেখ করেন, যারা জনগণের কাছে করা ওয়াদা ভঙ্গ করে এবং গণআকাঙ্ক্ষা ও গণরায়কে উপেক্ষা করে, তাদের প্রতি জনগণের আস্থা থাকার কথা নয়। এই সরকারের সঙ্গে যে জনগণ নেই, রাষ্ট্রের চরম ব্যর্থতাই যেন তার প্রমাণ দিচ্ছে।
মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে? দেশের মানুষ যখন নিজের চোখে এসব দৃশ্য দেখছে, তখন এমন বক্তব্য তাদের কাছে হাস্যকর এবং বাস্তবতাকে অস্বীকার করার শামিল।
আরও পড়ুন: হুথিদের সৌদি তেল স্থাপনা ও বিমানবন্দরে হামলার দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন