০২:৪৮ এম
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, যিনি সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তাকে হয়রানি, অনলাইনে অপপ্রচার এবং শারীরিকভাবে হেনস্থার হুমকি দেওয়ার ঘটনায় তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টা তীব্র নিন্দা জানিয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে এই নিন্দার কথা জানানো হয়।
বিবৃতিতে সই করেছেন অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ, ড. এম. ফাওজুল কবির খান, শিক্ষাবিদ সি আর আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আদিলুর রহমান খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন, ফারুক-ই-আজম বীর প্রতীক, ইউবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার, সমাজবিজ্ঞানী ও ব্রতীর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমীন সোনিয়া মুরশিদ, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন