প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ন্যাশনাল ব্যাংক, যা বর্তমানে তারল্য সংকটে ভুগছে, গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার উদ্দেশ্যে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার পেয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় সোনালী ব্যাংক ১০% সুদে ন্যাশনাল ব্যাংককে এই অর্থ ধার দেয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান নির্দেশনা দিয়েছেন যে, আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের সকল আমানতকারীকে প্রয়োজন অনুযায়ী অর্থ প্রদান করা হবে।
অর্থপাচার, অনাদায়ী খেলাপি ঋণের চাপ এবং অর্থ লুটপাটের কারণে এক সময় লাভজনক ন্যাশনাল ব্যাংক লোকসানে চলে যায়।
সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ব্যাংকটির লোকসান ২ হাজার ২৮৬ কোটি টাকা ছিল। এই সময়ে শেয়ার প্রতি লোকসান ৭ টাকা ১০ পয়সায় দাঁড়ায়। ২০২৫ সালের একই সময়ে ব্যাংকটির লোকসান ছিল শেয়ার প্রতি ৩ টাকা ৬ পয়সা এবং মোট লোকসান ৯৮৫ কোটি টাকা। বর্তমানে ব্যাংটির খেলাপি ঋণের হার বেড়ে ৬৫ দশমিক ৭৪ শতাংশে পৌঁছেছে। গত জুন মাস শেষে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি ২৩ হাজার ৩২৬ কোটি টাকায় পৌঁছেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন