ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

গরু জবাইয়ের মামলায় তিন মুসলিমের যাবজ্জীবন, রায়ে বিচারক হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি


গরু জবাইয়ের মামলায় তিন মুসলিমের যাবজ্জীবন, রায়ে বিচারক হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি

ভারতের গুজরাটে গরু জবাই এবং মাংস বিক্রির চেষ্টা সংক্রান্ত মামলায় তিন মুসলিমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। রায় ঘোষণার সময় বিচারক হিন্দু ধর্মগ্রন্থ বেদ ও মনুস্মৃতির উদ্ধৃতি দিয়ে গরুর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে জরিমানার সম্মুখীন হতে হয়েছে।

গুজরাটের গান্ধীনগর জেলার কালোলের একটি দায়রা আদালত গত ২৬ অক্টোবর এ রায় ঘোষণা করে। দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন ওয়াসিম কুরেশি, মহম্মদ রফিক কুরেশি ও আসফাক বেহলিম। তাদের প্রত্যেককে কঠোর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

জরিমানার পরিমাণ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে। টাইমস অব ইন্ডিয়া এবং বৃহস্পতিবার প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে প্রত্যেককে ৩ লাখ রুপি জরিমানার কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, কিছু প্রতিবেদনে ২ লাখ রুপি জরিমানা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: খিঁচুনির অভিনয় করে সিনেমা কায়দায় পালিয়ে ১৭ বন্দি গ্রেপ্তার

অতিরিক্ত দায়রা বিচারক বি আর রাজপুত গুজরাটের প্রাণী সংরক্ষণ (সংশোধনী) আইন এবং প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের আওতায় তাদের দোষী সাব্যস্ত করেন।

২৭৭ কেজি মাংস উদ্ধারের ঘটনা

মামলাটি ২০২৪ সালের ২২ আগস্টের। ওই দিন গান্ধীনগর জেলার জামলা গ্রামের লালাভাই সেনমার বাড়িতে পুলিশ অভিযান চালায়। সেখানে ওয়াসিম, মহম্মদ রফিক ও আসফাকের কাছ থেকে ২৭৭ কেজি গরুর মাংস উদ্ধার করা হয় বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে। মাংসের আনুমানিক মূল্য ছিল ৫৫ হাজার রুপি।

পুলিশ ওই অভিযানে গরু জবাইয়ের জন্য ব্যবহৃত অস্ত্র এবং মাংস পরিবহনের জন্য ব্যবহৃত একটি যানবাহনও জব্দ করে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তদের পরিকল্পনা ছিল গুলাম মইন কুরেশির কাছে মাংস বিক্রি করা।

আরও পড়ুন: মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন, রাশিয়া গড়ছে নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা

এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল। বিচার শেষে তাদের মধ্যে তিনজনকে দোষী সাব্যস্ত করে আদালত।

রায়ে বেদ ও মনুস্মৃতির উদ্ধৃতি

রায় ঘোষণার সময় বিচারক প্রাচীন সংস্কৃত গ্রন্থ ও হিন্দুধর্মীয় ঐতিহ্যের উল্লেখ করে গরু রক্ষার গুরুত্ব তুলে ধরেন। বেদ থেকে উদ্ধৃতি দিয়ে তিনি গরুকে ‘বিশ্বের মাতা’ হিসেবে বর্ণনা করেন এবং মানবজীবন ও সমাজে গরুর উপযোগিতার কথা উল্লেখ করেন।

রায়ে বলা হয়, গরু রক্ষা ধর্ম ও করুণার সঙ্গে সম্পর্কিত। গরু জবাইয়ের ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের অপরাধ প্রতিষ্ঠিত হলে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া প্রয়োজন।

আরও পড়ুন: রাশিয়া-আফ্রিকার বাণিজ্য ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: পুতিন

বিচারক আরো মন্তব্য করেন, গরুর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে জানা সত্ত্বেও অভিযুক্তরা গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করেছেন। তাদের নির্ধারিত শাস্তি না দিলে ভবিষ্যতে গরুর অস্তিত্ব বিপন্ন হতে পারে বলেও রায়ে উল্লেখ করা হয়।

রায়ে মনুস্মৃতিরও উল্লেখ রয়েছে। হিন্দু ঐতিহ্যে গরুর পবিত্র অবস্থান এবং গরু রক্ষার দায়িত্ব বোঝাতে প্রাচীন ধর্মীয় গ্রন্থের উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে।

গুজরাটে গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। রাজ্যটিতে ২০১৭ সালে গরু সংরক্ষণ আইন সংশোধন করে এ-সংক্রান্ত অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়।

সূত্র: মাকতুব মিডিয়া, দ্য টাইমস অব ইন্ডিয়া ও দ্য অবজার্ভার পোস্ট

আরও পড়ুন: পেন্টাগন ইউক্রেনে স্টারশিল্ড বিভ্রান্তি নিয়ে তদন্তের দাবি প্রত্যাখ্যান করেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তর কোরিয়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


উত্তর কোরিয়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে

উত্তর কোরিয়া বৃহস্পতিবার পূর্ব উপকূলের দিকে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ তথ্য জানায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে উল্লেখ করে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ওনসান এলাকার কাছ থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী পরিস্থিতির ওপর নজরদারি বৃদ্ধি করেছে এবং নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনায় সতর্ক অবস্থানে রয়েছে। তারা এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে তথ্য আদান-প্রদান করছে।

জাপানের সংবাদমাধ্যম ইয়োনহাপের খবর অনুযায়ী, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়া সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) বাইরে গিয়ে পড়েছে।

এর আগে জাপানের কোস্ট গার্ডও জানিয়েছিল, উত্তর কোরিয়া থেকে নিক্ষেপ করা বস্তুটি সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি ইতিমধ্যে সমুদ্রে পড়েছে।

উত্তর কোরিয়া সর্বশেষ ১২ অক্টোবর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। গত মাসে দুই কোরিয়ার সীমান্তে মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার কয়েকজন সেনা আহত হওয়ার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। এ বছর পিয়ংইয়ং ১০ বারের বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষক আব্দু রশিদের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষক আব্দু রশিদের মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে বন্যহাতির আক্রমণে ৫৫ বছর বয়সী কৃষক আব্দু রশিদ প্রকাশ খুইল্যা মিয়া মারা গেছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মইত্যাতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের শ্যালক জানান, তারা প্রতিদিনের মতো কৃষিকাজ করতে জমিতে গিয়েছিলেন। এই সময় বন থেকে একটি দল বন্যহাতি ধানখেতে প্রবেশ করে। হাতি তাড়ানোর চেষ্টা করতে গিয়ে আব্দু রশিদ হাতির আক্রমণের শিকার হন। যদিও তিনি পালিয়ে বাঁচতে সক্ষম হন, কিন্তু তার ভগ্নিপতি আব্দু রশিদ পালাতে পারেননি। পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার জানান, ফসলি জমির ধান রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দু রশিদের।

নিহতের মরদেহ তার বাড়িতে রাখা হয়েছে। খবর পেয়ে ঈদগড় রেঞ্জের বন বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত আব্দু রশিদ চার ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবাবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, আলোচনা নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


নবাবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, আলোচনা নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে

দিনাজপুরের নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার। সভায় আলোচনা করা হয় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা প্রকৌশলী হোসেন আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুসসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় গুরুত্বারোপ করা হয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, ডাকাতি ও ছিনতাই দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে। এসব সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য অংশীজনকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোট পাওয়ায় ফিল্ডিংয়ে নামেননি লিটন, উইকেটকিপিংয়ে জাকের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


চোট পাওয়ায় ফিল্ডিংয়ে নামেননি লিটন, উইকেটকিপিংয়ে জাকের

দ্বিতীয় দিনের সকালের সেশনে চোট পাওয়ার পরও ব্যাটিং চালিয়ে গেছেন লিটন দাস। তবে টাইগাররা ফিল্ডিংয়ে নামার সময় গ্লাভস হাতে তাকে আর দেখা যায়নি। বদলি উইকেটকিপার হিসেবে স্কোয়াডে থাকা জাকের আলী অনিক মাঠে নেমেছেন। তবে প্রশ্ন উঠছে, লিটনের চোট কি গুরুতর?

লিটন দাস বর্তমানে উইকেটের পেছনে বিশ্বসেরাদের মধ্যে একজন। ব্যাটিং ধ্বসের পর ফিল্ডিংয়ের সময় দলের উজ্জীবিত করতে লিটনের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই টেস্টের বাকি অংশে তার খেলা নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে। চোটের কারণে উইকেটকিপিং করছেন না লিটন। তার বদলে জাকের আলী উইকেটের পেছনে দাঁড়িয়ে আছেন।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় পাওয়া আঘাতে লিটনের কনুই থেঁতলে গেছে। ফলে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয়েছে। আগের দিন ৩ উইকেটে ২১৩ রান তোলার পর আজ এক সেশনে ৫৯ রান তুলতেই তারা হারিয়েছে বাকি ৭ উইকেট। সেঞ্চুরি হাঁকানো সাদমান ইসলাম (১০৫) ফিরে যাওয়ার পরই বাংলাদেশের ইনিংসে ধ্বস নামে। লিটন এক প্রান্তে টিকে থাকলেও তাকে সঙ্গ দিতে পারেননি কেউ।

সাদমানের বিদায়ের পর ক্রিজে এসেছিলেন আগের দিন ৪২ রানে চোট নিয়ে মাঠ ছাড়ার পর তাওহীদ হৃদয়। কিন্তু আজ আর কোনো রান যোগ করার আগেই তিনি বিদায় নিয়েছেন। লিটন শেষ পর্যন্ত ৩৪ রানে অপরাজিত থাকেন।

জোমেল ওয়ারিক্যান একাই ৫ উইকেট শিকার করেছেন। ২টি করে উইকেট শিকার করেছেন শামর জোসেফ ও বিশপ। বাকি উইকেটটি যায় জেডন সিলসের দখলে।

লাঞ্চের পর ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ এই প্রতিবেদন লেখার সময় ১ উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে। তারা এখনও ২২৭ রানে পিছিয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%