১০:১৩ পি.এম
জামালপুরের মাদারগঞ্জ এলাকায় জমিতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ফারুক ফকির (৫৫) নামে এক কৃষক।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার কয়ড়া উত্তরপাড়া এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
নিহত ফারুক ফকির ছিলেন ওই এলাকার মরহুম সেকান্দর ফকিরের ছেলে।
আরও পড়ুন: তানোরে শিবনদী বিলের পানি বৃদ্ধি, বোরো বীজতলা ডুবে গেছে
স্থানীয় সূত্র অনুযায়ী, দুপুরে ফারুক ফকির সেচের পানি দেওয়ার জন্য সেচপাম্প চালাতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তার আকস্মিক মৃত্যুর কারণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, কয়ড়া এলাকায় ফারুক ফকির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় থানায় মামলা রুজু করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন