ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের এক জটিল পরিস্থিতিতে আটকা পড়েছে: ইরান


যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের এক জটিল পরিস্থিতিতে আটকা পড়েছে: ইরান

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের এক জটিল পরিস্থিতিতে বা সংকটময় পরিস্থিতিতে আটকা পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই মন্তব্য করেন, ওয়াশিংটন তাদের নিজস্ব ‘মারাত্মক ভুল’ এবং ‘ভুল হিসাব-নিকাশের’ কারণে এই সংকটে পতিত হয়েছে।

বাঘাই আরও জানান, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করছে। 

আরও পড়ুন: ঢাকাসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, ফি ৮-১০ হাজার টাকা

তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্র নিজেই যে যুদ্ধ শুরু করেছিল, তা থেকে কীভাবে বেরিয়ে আসতে হবে-সে পথ তারা জানে না।

তিনি জানান, ‘এটি স্পষ্ট হয়ে উঠেছে যে তারা এখন তাদের করা বিশাল ভুলের মধ্যে আটকে গেছে, এবং অতিরিক্ত দাবি তোলা তাদের নিয়মিত অভ্যাস। প্রতিবারই তারা ভুল হিসাব-নিকাশের কবলে পড়ে। আমাদের ওপর চাপিয়ে দেওয়া কোনো আদেশ আমরা মেনে নিতে পারি না। তারা যদি এই মনোভাব বজায় রাখে, তবে তারা ভিন্ন কোনো ফলাফল পাবে না।’

সূত্র: আল-জাজিরা।

আরও পড়ুন: চলতি বছরে উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

খুলনা, ১ সেপ্টেম্বর ২০২৬ : আজ খুলনার খালিশপুর থানা এলাকার একটি দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় হামিদ খন্দকার (৬৫) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে খালিশপুর থানার গোয়ালখালী নেসারিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত হামিদ খন্দকার খুলনার খালিশপুর থানার ওসমান খন্দকারের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হামিদ খন্দকার রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক মোটরসাইকেল এবং এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, পালিত হল ৪৮ তম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, পালিত হল ৪৮ তম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী

২০২৬ সালের ১ সেপ্টেম্বর, মঙ্গলবার,নারায়ণগঞ্জ জেলার ডিআইটি বিএনপির কার্যালয়ের সামনে, সাবেক ছাত্রদল সভাপতি মোঃ জাকির খানের নেতৃত্বে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন দোয়া মাহফিল, বৃক্ষরোপণ এবং মাছের পোনা ছাড়ার মতো নানা কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।

অনুষ্ঠানের পর, নারায়ণগঞ্জের প্রধান প্রধান সড়কে মোটরসাইকেল নিয়ে একটি র‍্যালি করা হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


টাঙ্গাইলে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইল, ১ সেপ্টেম্বর, ২০২৬ : আদালত স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। একই সঙ্গে, তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানার অনাদায়ে এক বছরের অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে, টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সখীপুর উপজেলার ইচ্ছাদিঘী গ্রামের আতিয়াপাড়ার বাসিন্দা মো. মেহেদী হাসান (৩৮)।

টাঙ্গাইলের পাবলিক প্রসিকিউটর মো. শফিকুল ইসলাম রিপন জানান, দণ্ডিত মেহেদী হাসান দীর্ঘ সময় ধরে অনলাইনে জুয়া খেলার প্রতি আসক্ত ছিলেন। তিনি জুয়ায় অর্থ খরচ ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী কাকলীর ওপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

এই নির্যাতনের ধারাবাহিকতায়, ২০২৫ সালের ৩ আগস্ট সকালে, তিনি ছুরি দিয়ে কাকলীর পিঠে আঘাত করেন।

কাকলীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে চিকিৎসক কাকলীকে মৃত ঘোষণা করেন। ঘটনার দিনই নিহতের ভাই মো. বাদল মিয়া সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। রায় ঘোষণার সময় আসামি মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন যে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত হবেন এবং সেই অনুযায়ী বেতন পাবেন।

মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন। পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে।’

এর আগে সোমবার বিকালে সরকারের মন্ত্রিসভা ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন দেয়। মন্ত্রিসভার বৈঠকের পর সন্ধ্যায় এ বিষয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা কি নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত হবেন। জবাবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

জানা যায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে সরকারের কাছ থেকে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা গ্রহণ করেন। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে সোয়া ৬ লাখের বেশি শিক্ষক–কর্মচারী এমপিওভুক্ত অবস্থায় রয়েছেন।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যমতে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে ৩ লাখ ৯৮ হাজার, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন।

এদিকে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এতদিন সরকারের কাছ থেকে মাসে মূল বেতন, ১ হাজার টাকা বাড়িভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পেয়ে আসছিলেন। সম্প্রতি আন্দোলনের প্রেক্ষিতে সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নেয়। বাড়িভাড়া ভাতার এই অর্থ দুই ধাপে প্রদান করা হয়েছে। প্রথম ধাপে ১৫ শতাংশের মধ্যে সাড়ে ৭ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) ২০২৫ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। বাকি সাড়ে ৭ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%