১১:০২ এম
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকা এবং এর আশপাশের অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। সংস্থাটি এও উল্লেখ করেছে যে, তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।
রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে এই তথ্য তুলে ধরা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তাছাড়া, আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, বুধবার অন্ধ্রপ্রদেশে আঘাত হানবে
এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২৪ দশমিক ৯০ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন