ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার


রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে অর্ধশত কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে নগরীর বেলপুকুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৫২ কেজি মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ রিফাত হোসেন (৩৬), সে মৌলভীবাজার জেলার সদর উপজেলার দরগা মহল্লার মৃত চান মিয়ার ছেলে, মোঃ ইব্রাহিম খান (৪০), সে কমলগঞ্জ উপজেলার প্রতাপী গ্রামের মোঃ আনোয়ার খানের ছেলে ও মোঃ জামাল মিয়া (২৭), সে সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত বশর মিয়ার ছেলে।
শনিবার বিকালে এসআরবি-৫, রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই মহাসড়ক দিয়ে একটি পিকআপে মাদক পরিবহনের খবর পেয়ে সেখানে চেকপোস্ট স্থাপন করেন তারা। এ সময় একটি টাটা পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে অভিযানকারী দল পিকআপটির গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে করা হয়েছে।
শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা

নিজের অভাব-অনটন উপেক্ষা করে প্রতিদিন তিনবেলা রাস্তার বেওয়ারিশ কুকুরদের খাবার দিচ্ছেন রাজশাহীর সপুরা ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাজল রেখা। তাঁর এই নিঃস্বার্থ উদ্যোগ এলাকায় প্রশংসিত হচ্ছে।

প্রতিদিন সকাল, দুপুর ও রাতে নিজ হাতে রান্না করা খাবার নিয়ে এলাকার অলিগলিতে বের হন তিনি। তাঁর ডাক শুনে ছুটে আসে ক্ষুধার্ত পথকুকুরগুলো। শুধু খাবার দেওয়াই নয়, অসুস্থ কুকুরের যত্ন নেওয়া এবং তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়েও খোঁজ রাখেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, নিজের নানা সীমাবদ্ধতার মধ্যেও কাজল রেখার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাঁর এই মানবিক কাজ অন্যদেরও প্রাণীর প্রতি সহানুভূতিশীল হতে অনুপ্রাণিত করছে।

কাজল রেখা দেখিয়ে দিয়েছেন, অসহায় প্রাণীর পাশে দাঁড়াতে অর্থবিত্ত নয়, প্রয়োজন একটি উদার মন ও মানবিকতা। তাঁর এই উদ্যোগ প্রাণীবান্ধব সমাজ গঠনে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃতজ্ঞতা প্রকাশ দীর্ঘ ৫১ বছর পরে অনুষ্ঠিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


কৃতজ্ঞতা প্রকাশ দীর্ঘ ৫১ বছর পরে অনুষ্ঠিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট,

নারায়নগন্জ ইউনিটের নির্বাচনে সর্বোচ্চ ভোটে কার্যকরী সদস্য নির্বাচিত হওয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শোকরিয়া আদায় এবং রেড ক্রিসেন্টের আজীবন সদস্য,নিজ প্যানেলের ও প্রতিধন্ধী সকল প্রার্থী,নির্বাচন কমিশন,সকল নেতাকর্মী,শুভাকাঙ্ক্ষী ও সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

খোরশেদ এক বার্তায় বলেছেন,আল্লাহ রাব্বুল আল-আমিনের ইচ্ছায় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় রেড ক্রিসেন্টের সম্মানিত আজীবন সদস্যরা আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা যথাযথ ভাবে পালন করবো ইনশাআল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম–২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা,

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম–২০২৬

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শনিবার নারায়ণগঞ্জ জেলার সকল উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিভিন্ন সড়ক, খাল-নালা ও জনসমাগমস্থলের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। নিজ নিজ বাড়ি, বিদ্যালয় ও কর্মস্থল পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


ভৈরবে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

কিশোরগঞ্জের ভৈরবে বালুভর্তি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে রাফাত মিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৩১ অক্টোবর দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ার চর মধ্যপাড়া শহীদ চেয়ারম্যান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রাফাত ওই এলাকার মো. সালাউদ্দিনের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির চাচা কবির আহমেদ। তিনি বলেন, আমার ভাতিজা রাফাত মৃত্যুর কিছুক্ষণ আগে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় সিদ্দিকচর বাজার থেকে বালুভর্তি একটি ট্রাক্টর আসছিল এবং অপর প্রান্ত থেকে একটি অটোরিকশা আসছিল। অটোরিকশাটির বেপরোয়া গতি থাকায় ট্রাক্টরটিকে সাইড দিতে গিয়ে সেটি আমার ভাতিজাকে সজোরে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে নিহতের আরেক চাচা হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেলেও তাকে শনাক্ত করা গেছে। এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, নিহত শিশুর বাবা একজন লিবিয়া প্রবাসী। পরিবারে আরাফাত নামে ১৩ বছর বয়সী আরেকটি ছেলেসন্তান রয়েছে। রাফাতের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, এ প্রতিনিধির মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নিয়ে পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%