০১:১৩ এম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদিসহ তিন যুবককে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার (২০ জুন) ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা প্রধান সড়কের নওদা বন্ডবিল কবরস্থানসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের সূত্রে জানা গেছে, ঘটনার সময় আলমডাঙ্গা থানার এসআই শোভন কুমার কুণ্ডু গোপন সংবাদের ভিত্তিতে নওদা বন্ডবিল কবরস্থানসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের সুজন আলী ওরফে সুজন শেখ (৩৫), কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের শরিফুল ইসলাম (৪৫) এবং কুষ্টিয়া সদরের হরিপুর বোয়ালদহ গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনা (৫২)।
এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি আধুনিক চাইনিজ কুড়াল, একটি লোহার হাঁসুয়া, একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান, ২০ হাত নাইলনের রশি এবং একটি সিমেন্টের বস্তা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নরসিংদীতে কনসার্ট থেকে ফেরার পথে সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এই চক্রটির সঙ্গে আরও পাঁচজন এবং অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত জড়িত রয়েছে। গ্রেফতার, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে, অন্য আসামিদের গ্রেফতারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন