১১:৫২ পি.এম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ২ নং কেদারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন তরুণ সমাজসেবক মো. রাইসুল ইসলাম রাসেল। এ উদ্দেশ্যে তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন। রাইসুল ইসলাম রাসেল কেদারপুর ইউনিয়নের পরিচিত সমাজসেবক নুরুল ইসলাম খলিফার পুত্র। স্থানীয়ভাবে পরিচিত এই তরুণ, এলাকার মানুষের পাশে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন।
তিনি উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা তাঁর অন্যতম লক্ষ্য। তিনি চান, স্থানীয় সরকারের বরাদ্দ দুর্নীতিমুক্তভাবে এবং সঠিক নিয়মে প্রকৃত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বণ্টন নিশ্চিত করা হোক। পাশাপাশি, ওয়ার্ডের সাধারণ মানুষের সমস্যা সমাধান ও সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে স্বচ্ছতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে আগ্রহী।
রাইসুল ইসলাম রাসেল বলেন, "ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন পেলে তিনি মানুষের কল্যাণে কাজ করতে চান।" নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখার চেষ্টা করবেন। তিনি আসন্ন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
আরও পড়ুন: দিরাইয়ের পূর্বাঞ্চলে চ্যাপ্টিয়ার হাওরের পানি কমে বিপাকে যাত্রী ও কৃষক, দুশ্চিন্তায় বোরো চাষিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন