প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সেনাবাহিনীর অফিসার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা ও অন্যান্য অনৈতিক কার্যকলাপের অভিযোগে আব্দুল জলিল (২২) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কুয়াকাটার হোটেল মারওয়াতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ১০টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক।
দণ্ডিত আব্দুল জলিল কুয়াকাটা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মো.
ইনছার আলী।
ইয়াসীন সাদেক জানান, দণ্ডিত ব্যক্তি সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বিভিন্ন মেয়েদের কুয়াকাটায় নিয়ে আসতেন। আজকের অভিযানে তার সঙ্গে থাকা ১৬ বছর বয়সী এক তরুণীকে পুলিশের সহায়তায় উদ্ধার করে (ভিকটিমের) বাবার কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
আব্দুল জলিলের স্ত্রীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। প্রকাশ্যে সেনাবাহিনীর অফিসার পরিচয়ে এ ধরনের প্রতারণার জন্য পেনাল কোড, ১৮৬০-এর ১৭০ ধারায় দণ্ডনীয় অপরাধ হিসেবে আব্দুল জলিলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মহিপুর থানা পুলিশ অভিযানে সহায়তা করেছে। প্রশাসন নিশ্চিত করেছে যে, দণ্ডিত ব্যক্তি এর আগে এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন