১০:৪৮ পি.এম
নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির বলেছেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী তাদের নিজেদের অন্তরে জুলাই চেতনা সবচেয়ে বেশি ধারণ করে।
তিনি বলেন, কেউ যদি জুলাই চেতনা বিক্রি করতে চান, তাহলে বিক্রি করে যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, তবে পরিণতি ভালো হবে না। জনগণ সেই চেতনা ব্যবসায়ীদের পক্ষে থাকবে না।
আজ রোববার সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপি আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ১৯ জুলাই নরসিংদী কারা বিদ্রোহ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: নতুন পে স্কেলে তিন মাসের বর্ধিত বেতন কবে পাবেন সরকারি কর্মচারীরা?
বর্তমান বিরোধী দল নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও সমালোচনা করে তিনি বলেন, ‘‘আমরা একসাথে আন্দোলন করেছি। বিগত ১৭ বছরের আন্দোলনে আপনারা কতটুকু ভূমিকা রেখেছেন, জনগণ জানে, আমরাও জানি। কী করেছেন আপনারা? তারপরও আমরা একসাথে মিলেছি দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য, আমরা শপথ করেছি মহান জাতীয় সংসদে। আমরা সেইভাবে এগোতে চাই।’’
খায়রুল কবির খোকন আরও বলেন, ‘এখন যদি বিএনপিকে প্রতিপক্ষ মনে করে ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে আপনারা ইস্যু করেন, যদি আপনারা বলেন গণভোট, গণরায় বাস্তবায়ন না করি তাহলে আপনারা মাঠে নামবেন এবং এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবেন, সেটা সম্ভব নয়। বিএনপি জনগণের ভোট নিয়ে সরকার গঠন করেছে। এই দলের বিরুদ্ধে হিসাব করে কথা বলতে হবে।’
জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এই সভায়, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এবং জেলা বিএনপির সহ-সভাপতি এম. এ জলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন: শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন