ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিইউপির নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান


বিইউপির নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ও গুরুত্বপূর্ণ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার মিরপুর সেনানিবাসে প্রধান অতিথি হিসেবে তিনি ভবনগুলোর উদ্বোধন করেন।

আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং একাডেমিক অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে উদ্বোধন করা ভবনগুলো হলো ইউটিলিটি বিল্ডিং, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এফএসটি) টাওয়ার এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এফএএসএস) টাওয়ার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের

এতে জানানো হয়, বিইউপির নবনির্মিত ভবনগুলোর উদ্বোধন শেষে প্রধান অতিথি একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের আবাসিক এলাকা ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্বটি বিইউপির স্বাধীনতা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেখানে স্বাগত বক্তব্য রাখেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম।

তিনি শিক্ষা, গবেষণা এবং উচ্চশিক্ষার প্রসারে বিইউপির অব্যাহত অগ্রগতির কথা তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার ওপর জোর দেন। এছাড়াও তিনি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলমের লেখা ‘Educating Minds; Awakening Conscience’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। বইটির প্রচ্ছদ উন্মোচনের পর বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিইউপির ১৪টি শিক্ষার্থী দলকে পুরস্কৃত করেন প্রধান অতিথি।

আরও পড়ুন: শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বুলু, দোয়া চাইলেন পরিবার

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তার বক্তব্যে শিক্ষা ও গবেষণায় বিইউপির অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, "একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য কেবল একাডেমিক উৎকর্ষের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, মূল্যবোধ, সততা এবং দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার মধ্যেই নিহিত।" তিনি আধুনিক শিক্ষা পরিবেশ তৈরি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং একটি দেশপ্রেমিক প্রজন্ম গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করেন এবং বিইউপির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, বিইউপি পশ্চিম ক্যাম্পাসের এই তিনটি নতুন ভবন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আধুনিক শিক্ষা, গবেষণা ও সৃজনশীল চর্চার সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বিইউপির সাবেক উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মন্তব্য করেছেন যে, যদি বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে জাপানের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ব্যবহার করা হয়, তবে এর জন্য জাপান সরকারকেও দায় নিতে হবে। তিনি জাপানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা তাদের সরকারের কাছে জবাবদিহি দাবি করে।

এই তথ্য বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির সূত্রে প্রকাশিত হয়েছে।

আরাগচি বিশেষভাবে প্রশ্ন তুলেছেন যে, কিভাবে জাপানের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য সামরিক স্থাপনা বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ব্যবহৃত হচ্ছে।

সম্প্রতি, জাপানের মিসাওয়া বিমানঘাঁটি থেকে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে এবং সেগুলো ইরানে হামলায় ব্যবহৃত হয়েছে—এমন খবরের প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন।

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আরাগচি বলেছেন, “জাপানে অবস্থিত স্থাপনাগুলোর ব্যবহারের জন্য টোকিও দায়ী।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাপানের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা যদি অন্য দেশের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহৃত হয়, তবে টোকিওর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। যদিও জাপান সরাসরি জড়িত না থাকলেও, তার ভূখণ্ড ও সামরিক অবকাঠামো ব্যবহারের বিষয়টি উপেক্ষা করা যায় না, এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।

আরাগচি জাপানের জনগণের উদ্দেশ্যে বলেন, তাদের সরকারের ‘মার্কিন অপরাধে অংশগ্রহণের’ বিষয়টি নিয়ে জবাবদিহি দাবি করা উচিত।

তার এই বক্তব্যের মাধ্যমে ইরান মূলত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মিত্রদেশগুলোর সামরিক ঘাঁটি ও অবকাঠামো ব্যবহারের বিষয়টি সামনে আনতে চাইছে। বিশেষ করে, জাপানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো থেকে মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা পরিচালিত হলে তার রাজনৈতিক ও আন্তর্জাতিক দায় কার—সেই প্রশ্নই তুলেছেন ইরানের শীর্ষ কূটনীতিক।

জাপানের ভূমিকা নিয়ে প্রশ্ন

জাপানের উত্তরাঞ্চলের আওমোরি প্রিফেকচারে অবস্থিত মিসাওয়া বিমানঘাঁটি মার্কিন ও জাপানি সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ যৌথ স্থাপনা। এখান থেকে মার্কিন যুদ্ধবিমান পরিচালিত হয়ে থাকে।

ইরানে হামলার জন্য এই ঘাঁটি থেকে এফ-১৬ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পাঠানোর খবর সামনে আসার পর, জাপানের ভূখণ্ড কীভাবে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ব্যবহৃত হচ্ছে, তা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সেই বিতর্ককে আরও তীব্র করতে পারে। বিশেষ করে, জাপানের সংবিধানের শান্তিবাদী অবস্থান এবং দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে বিষয়টি তাৎপর্যপূর্ণ।

মিসাওয়া ঘাঁটি ঘিরে বিতর্ক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ নিরাপত্তা জোট বিদ্যমান। জাপানে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক সেনা, বিমান ও সামরিক স্থাপনা রয়েছে। পূর্ব এশিয়ার নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই এসব ঘাঁটি ব্যবহৃত হয়ে আসছে।

তবে, এসব স্থাপনা জাপানের ভূখণ্ডে থাকায় যুক্তরাষ্ট্রের বাইরের কোনও সামরিক অভিযানে সেগুলো ব্যবহৃত হলে জাপানের ভূমিকা ও দায় নিয়ে প্রশ্ন ওঠে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে আরাগচির মন্তব্য সেই পুরোনো প্রশ্নকেই নতুন করে সামনে নিয়ে এসেছে—মিত্রদেশের ভূখণ্ড থেকে পরিচালিত মার্কিন সামরিক অভিযানের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশটি কতটা দায় বহন করবে।

ইরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি ওয়াশিংটনের মিত্রদের ভূমিকারও সমালোচনা করে আসছে। আরাগচির সর্বশেষ বক্তব্যে জাপানকে সরাসরি লক্ষ্য করা সেই কূটনৈতিক চাপেরই অংশ বলে মনে করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগর চৈয়ারকুড়ি গ্রামে নিখোঁজের ৪দিন পর ডোবায় ভেসে উঠলো যুবকের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

মাহদী হাসান নূর ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর প্রতিনিধি

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


নাসিরনগর চৈয়ারকুড়ি গ্রামে নিখোঁজের ৪দিন পর ডোবায় ভেসে উঠলো যুবকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহ নিখোঁজের চার দিন পর শনাক্ত হয়েছে। নিহতের নাম হাবিবুর রহমান (১৮)। জন্ম থেকেই তিনি শারীরিক, মানসিক ও বাকপ্রতিবন্ধী ছিলেন।

আইনি প্রক্রিয়া সম্পন্নের পর শনিবার (২৯ আগস্ট) বিকেলে নাসিরনগর থানার নির্দেশনায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

যেভাবে উদ্ধার হয় মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট সন্ধ্যায় গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম চটিপাড়া এলাকার একটি পরিত্যক্ত ডোবায় স্থানীয়রা এক যুবকের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সামাজিক মাধ্যমেই মিলল সূত্র

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি থেকে পোস্ট হওয়ার পরে। ওই পোস্টে থাকা কালো-সাদা ডোরাকাটা শার্ট দেখে হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

যেভাবে নিখোঁজ হন হাবিব

পরিবারের ভাষ্যমতে, গত ২৫ আগস্ট সকালে চাচির বাড়ি থেকে বের হয় মিলাদুন্নী মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে এরপরে হাবিব আর বাড়ি ফেরেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। পরিবারের ধারণা, ওই রাতে একটি মিলাদ ও মাহফিল থেকে ফেরার পথে অন্ধকারে ডোবার পানিতে পড়ে গিয়ে তিনি মারা যেতে পারেন।

পরিবারের প্রতিক্রিয়া

হাবিবের চাচা আব্দুল জলিল বলেন, ফেসবুকে প্রকাশিত অজ্ঞাত মরদেহের ছবি দেখে পরনের শার্টের মাধ্যমে তাঁরা হাবিবকে শনাক্ত করতে পারেন। চার দিন পর হলেও নিখোঁজ স্বজনের মরদেহ শনাক্ত করে শেষবারের মতো পরিবারের কাছে ফিরে পাওয়ায় তিনি পুলিশ ও ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশের বক্তব্য

নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টের মাধ্যমেই পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরবর্তীতে এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো পাওয়া যায়নি এবং মেডিকেল রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে মহাসড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


গোমস্তাপুরে মহাসড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কের তেঁতুলতলা বাজার সংলগ্ন একটি কালভার্টের পাশেই নির্মাণ করা হচ্ছে একটি অটো রাইস মিল। ব্যস্ততম সড়কের একেবারে পাশে নির্মাণসামগ্রী রাখায় পথচারী ও যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে নানা সমস্যা। একই সঙ্গে সড়ক নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের জন্য ব্যবহৃত বালু, ইটসহ বিভিন্ন নির্মাণসামগ্রী সড়কের পাশে রাখায় রাস্তা সংকুচিত হয়ে পড়ছে। এতে ব্যস্ত এই সড়কে যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদে শুকিয়ে বালু বাতাসে উড়ে গিয়ে যানবাহনের চালকদের চোখে পড়ছে বলে অভিযোগ রয়েছে। এতে চালকদের স্বাভাবিক দৃষ্টিশক্তি ব্যাহত হয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

এলাকাবাসীর ভাষ্য, রহনপুর-আড্ডা সড়কটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক। প্রতিদিন এ পথে বিপুলসংখ্যক ছোট-বড় যানবাহন চলাচল করে। এমন একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে নির্মাণসামগ্রী এভাবে রাখা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

অন্যদিকে, নির্মাণাধীন অটো রাইস মিলটির প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, অটো রাইস মিল স্থাপনের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্রসহ প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও লাইসেন্সের বিষয়টি গুরুত্বপূর্ণ। পাশাপাশি খাদ্য বিভাগের লাইসেন্স, বিএসটিআইয়ের অনুমোদন এবং স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে নির্মাণাধীন প্রতিষ্ঠানটির মালিকপক্ষ প্রয়োজনীয় সব অনুমোদন নিয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত করে সড়কের পাশে নির্মাণসামগ্রী রাখার বিষয়টি খতিয়ে দেখুক এবং অটো রাইস মিলটির প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র রয়েছে কি না, তা যাচাই করুক।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সড়কের পাশ থেকে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া এবং অনুমোদনের বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি ‘প্যারা পনি’সহ গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সাকিব মোহাম্মদপুর ঢাকা

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


জাতীয় সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি ‘প্যারা পনি’সহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি ‘প্যারা পনি’সহ গ্রেপ্তার ২

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ঘটে যাওয়া ছিনতাইকালে স্কুল শিক্ষিকা রনজিনা হত্যার মামলার প্রধান আসামি মো. পনি, যিনি ‘প্যারা পনি’ নামেও পরিচিত, তাকে তার এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২। ঘটনার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

র‌্যাব-২ এর সূত্রে জানা যায়, গতকাল জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুল শিক্ষিকা রনজিনা হত্যার শিকার হন। এই ঘটনাটি রাজধানীতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করে।

এর পরবর্তী পদক্ষেপ হিসেবে, র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি এবং অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের মূল আসামি মো. পনি ওরফে ‘প্যারা পনি’কে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাকে তার সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের জন্য ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের কাছ থেকে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে। তারা কীভাবে ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল, ঘটনার সময় কারা উপস্থিত ছিল এবং হত্যাকাণ্ডে তাদের ভূমিকা কী ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

রাজধানীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এলাকা জাতীয় সংসদ ভবনের সামনে ঘটে যাওয়া এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রকাশ্য স্থানে ছিনতাইয়ের সময় একজন স্কুল শিক্ষিকার প্রাণহানির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

র‌্যাব-২ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%