০৪:৫৬ পি.এম
রাজনীতিবিদ, সাবেক রাষ্ট্রদূত এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক ব্যারিস্টার আব্দুল মুত্তাকিম চৌধুরী ইন্তেকাল করেছেন।
শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার মেলবোর্নে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর।
আব্দুল মুত্তাকিম চৌধুরী বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রবক্তা ছিলেন। ১৯৭৩ সালে তিনি জাপান এবং ১৯৭৬ সালে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন।
আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা
সিলেটের কানিহাটিতে জন্মগ্রহণ করেন আব্দুল মুত্তাকিম চৌধুরী। তার পুরো নাম আবু তাহের আব্দুল মুত্তাকিম চৌধুরী। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে চৌধুরী আইএ পাস করেন। এ ছাড়া তিনি শান্তিনিকেতন, সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের লিংকনস ইনে পড়াশোনা করেছেন।
পাকিস্তান জাতীয় পরিষদ ও গণপরিষদের সদস্য ছিলেন আব্দুল মুত্তাকিম চৌধুরী। ১৯৭০ সালের নির্বাচনে সিলেটের কুলাউড়া–বড়লেখা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন